Thursday, May 7, 2026
30 C
Dhaka

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সহায়ক হতে পারে সবুজ পানীয়

শুধু প্রসাধনী বা রূপচর্চা নয়, ত্বকের সৌন্দর্যের সঙ্গে শরীরের ভেতরের সুস্থতারও গভীর সম্পর্ক রয়েছে। বিশেষজ্ঞদের মতে, হজমের সমস্যা, শরীরে পানির ঘাটতি কিংবা লিভারের কার্যকারিতায় অসংগতি দেখা দিলে তার প্রভাব ত্বকে পড়তে পারে। এ কারণে খাবার ও পানীয়ের প্রতিও বাড়তি গুরুত্ব দেওয়ার পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদেরা।

গরমের সময়ে লেবু ও পুদিনা দিয়ে তৈরি সবুজ পানীয় শরীরকে সতেজ রাখার পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও সহায়ক হতে পারে বলে মনে করা হচ্ছে। এতে থাকা বিভিন্ন প্রাকৃতিক উপাদান শরীরকে আর্দ্র রাখার পাশাপাশি হজমেও ভূমিকা রাখে।

পুদিনাপাতায় রয়েছে এমন কিছু উপাদান, যা শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। এটি হজমশক্তি বাড়াতে কার্যকর বলেও পরিচিত। পাশাপাশি এতে থাকা স্যালিসিলিক অ্যাসিড ত্বকের ব্রণ ও প্রদাহজনিত সমস্যা কমাতে সহায়তা করতে পারে।

অন্যদিকে লেবুতে রয়েছে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিড্যান্ট। যা রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর পাশাপাশি ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ধরে রাখতে ভূমিকা রাখে। এই পানীয়ে ব্যবহৃত মধুতেও রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট উপাদান, যা ত্বক ভালো রাখতে সহায়ক বলে মনে করা হয়।

সবুজ পানীয় তৈরির জন্য পুদিনাপাতা, লেবুর রস, বিট লবণ, মধু ও মৌরি ব্লেন্ড করে নিতে হবে। পরে এতে বরফ, পাতলা করে কাটা শসা ও তুলসীর বীজ মিশিয়ে পরিবেশন করা যায়।

বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত স্বাস্থ্যকর পানীয় গ্রহণ শরীরের পানিশূন্যতা কমাতে সহায়তা করে। পাশাপাশি হজমশক্তি ভালো থাকলে তার ইতিবাচক প্রভাব ত্বকেও দেখা যেতে পারে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ইমাম রেজার মাজারে শতাব্দীজুড়ে চলছে ময়ূরের পালকের ঐতিহ্য

ইরানের মাশহাদ শহরে অবস্থিত ইমাম রেজার মাজারে কয়েক শতাব্দী...

ইসলামি স্থাপত্যে কুফা ছিল পরিকল্পিত নগরীর অনন্য উদাহরণ

ইসলামের ইতিহাসে কুফা শুধু একটি শহরের নাম নয়, বরং...

বগুড়া সিটি করপোরেশন ও নতুন পাঁচ উপজেলা গঠন

দেশে নতুন একটি সিটি করপোরেশন এবং পাঁচটি নতুন উপজেলা...

এক মিটার টেলিস্কোপ দিয়েই শুরু হতে পারে দেশের মহাকাশ গবেষণার নতুন যুগ

বাংলাদেশে মহাকাশবিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞানের গবেষণাকে এগিয়ে নিতে একটি জাতীয়...

ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের...

শজনের বীজে পানি থেকে দূর হচ্ছে ৯৮ শতাংশ মাইক্রোপ্লাস্টিক

বিশ্বজুড়ে পানিদূষণের অন্যতম বড় উদ্বেগ হয়ে উঠেছে মাইক্রোপ্লাস্টিক। স্বচ্ছ...

যে দেশ আপনাকে শুধু ঘুরতে নয়, অনুভব করতেও শেখায়

বসন্তের রঙ, নিখুঁত শৃঙ্খলা আর আধুনিকতার অনন্য সমন্বয়ে জাপান...

দেওয়ানগঞ্জে বজ্রপাতে ভুট্টা ক্ষেতে যুবকের মৃত্যু

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি...

তাপ দিলেও কেন বাড়ে না তাপমাত্রা? সহজ ভাষায় সুপ্ততাপের ব্যাখ্যা

পদার্থবিজ্ঞানের নিয়ম অনুযায়ী কোনো বস্তুকে তাপ দিলে সাধারণত তার...

চাঁদ থেকে ফেরার পথে তোলা ১২ হাজার ছবি উন্মুক্ত করল নাসা

চাঁদের পথে মানুষের প্রত্যাবর্তনের আরেকটি বড় অধ্যায়ের অংশ হিসেবে...

কুফা নগরী ছিল ইসলামি স্থাপত্য ও পরিকল্পনার অনন্য দৃষ্টান্ত

ইসলামের ইতিহাসে কুফা শহর শুধু রাজনৈতিক ও সামরিক কেন্দ্র...

৭ জুন শুরু হচ্ছে জাতীয় সংসদের বাজেট অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন আগামী ৭ জুন রোববার...

যুক্তরাজ্য, ইউরোপ ও মধ্যপ্রাচ্যে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ, বাংলাদেশে কবে?

বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ নিয়ে...

দিনাজপুরে লিচুতে ঝড়ের ক্ষতি, বাজারে প্রভাবের শঙ্কা

দিনাজপুরে বৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও মৌসুমের শুরুতে জ্বালানি সংকটের...
spot_img

আরও পড়ুন

ইমাম রেজার মাজারে শতাব্দীজুড়ে চলছে ময়ূরের পালকের ঐতিহ্য

ইরানের মাশহাদ শহরে অবস্থিত ইমাম রেজার মাজারে কয়েক শতাব্দী ধরে পালন করা হচ্ছে একটি বিশেষ ধর্মীয় ঐতিহ্য। মাজার পরিষ্কারের এই আচারে ব্যবহার করা হয়...

ইসলামি স্থাপত্যে কুফা ছিল পরিকল্পিত নগরীর অনন্য উদাহরণ

ইসলামের ইতিহাসে কুফা শুধু একটি শহরের নাম নয়, বরং এটি ছিল সামরিক, প্রশাসনিক ও স্থাপত্যিক পরিকল্পনার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। পারস্য বিজয়ের পর মুসলিম শাসনের...

বগুড়া সিটি করপোরেশন ও নতুন পাঁচ উপজেলা গঠন

দেশে নতুন একটি সিটি করপোরেশন এবং পাঁচটি নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত অনুমোদন দেওয়া...

এক মিটার টেলিস্কোপ দিয়েই শুরু হতে পারে দেশের মহাকাশ গবেষণার নতুন যুগ

বাংলাদেশে মহাকাশবিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞানের গবেষণাকে এগিয়ে নিতে একটি জাতীয় মানমন্দির প্রতিষ্ঠার দাবি ক্রমেই জোরালো হয়ে উঠছে। বিজ্ঞানীরা বলছেন, আধুনিক বিশ্বে যখন মহাকাশ গবেষণায় প্রতিনিয়ত...
spot_img