Thursday, May 7, 2026
30 C
Dhaka

বজ্রপাত কেন হয়, যেভাবে কমানো যায় ঝুঁকি

বিজ্ঞানীরা বলছেন, বজ্রপাতের মূল কারণ বায়ুমণ্ডলে স্থির তড়িৎ বা স্ট্যাটিক ইলেকট্রিসিটির সৃষ্টি। সব বস্তুই পরমাণু দিয়ে গঠিত। প্রতিটি পরমাণুর মধ্যে থাকে ধনাত্মক প্রোটন, নিরপেক্ষ নিউট্রন ও ঋণাত্মক ইলেকট্রন। কোনো বস্তুর মধ্যে ইলেকট্রনের ভারসাম্য নষ্ট হলে সেখানে বৈদ্যুতিক চার্জ তৈরি হয়।

দুটি বস্তুর মধ্যে ঘর্ষণ ঘটলে একটির ইলেকট্রন অন্যটিতে চলে যেতে পারে। ফলে একটি বস্তু ঋণাত্মক এবং অন্যটি ধনাত্মক চার্জ ধারণ করে। শীতকালে চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর পর ছোট কাগজের টুকরা চিরুনির সঙ্গে আটকে যাওয়ার ঘটনাও একই বৈজ্ঞানিক প্রক্রিয়ার উদাহরণ।

বিজ্ঞানীদের মতে, সূর্যের তাপে জলীয়বাষ্প ওপরে উঠে মেঘ তৈরি করে। মেঘের ভেতরে পানিকণা ও বরফকণার সংঘর্ষের ফলে বিপুল পরিমাণ বৈদ্যুতিক চার্জ জমা হয়। এ সময় কিছু অংশ ধনাত্মক ও কিছু অংশ ঋণাত্মক চার্জে পরিণত হয়। যখন এই চার্জগুলোর মধ্যে ভারসাম্য নষ্ট হয়, তখন শক্তিশালী বৈদ্যুতিক স্রোত তৈরি হয়ে বজ্রপাত ঘটে।

বজ্রপাত সাধারণত তিন ধরনের হয়ে থাকে। মেঘের ভেতরে বজ্রপাত, এক মেঘ থেকে অন্য মেঘে বজ্রপাত এবং মেঘ থেকে মাটিতে বজ্রপাত। এর মধ্যে মেঘ থেকে মাটিতে হওয়া বজ্রপাত সবচেয়ে বেশি প্রাণঘাতী। কারণ এ সময় মেঘের নিচের অংশে জমা হওয়া ঋণাত্মক চার্জ ভূমির ধনাত্মক চার্জের সঙ্গে মিলিত হওয়ার চেষ্টা করে। মাঝখানে থাকা বাতাস আয়নিত হয়ে বিদ্যুৎ পরিবাহকের মতো কাজ করলে বজ্রপাত সৃষ্টি হয়।

বিশেষজ্ঞরা জানান, বজ্রপাতের সময় তৈরি হওয়া বৈদ্যুতিক ভোল্টেজ প্রায় ১০ কোটি ভোল্ট পর্যন্ত হতে পারে। এতে বাতাসের তাপমাত্রা ২৭ হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে, যা সূর্যের তাপমাত্রার চেয়েও কয়েক গুণ বেশি। এই অতিরিক্ত তাপের কারণে বাতাস দ্রুত প্রসারিত ও সংকুচিত হয়। আর সেখান থেকেই সৃষ্টি হয় বজ্রধ্বনি।

বজ্রপাত থেকে সুরক্ষায় কিছু সতর্কতা মেনে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বজ্রপাতের সময় খোলা মাঠ, নদী বা জলাশয়ের পাশে অবস্থান না করা, বড় গাছের নিচে আশ্রয় না নেওয়া এবং পাকা ভবনে আশ্রয় নেওয়াই সবচেয়ে নিরাপদ বলে মনে করা হয়। মোটরসাইকেল বা সাইকেলে থাকলে দ্রুত নিরাপদ স্থানে যেতে হবে। এছাড়া বৈদ্যুতিক যন্ত্রপাতির প্লাগ খুলে রাখা এবং বজ্রপাতের সময় ধাতব বস্তু স্পর্শ না করারও পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞানীদের মতে, পৃথিবীতে প্রতি সেকেন্ডে কোথাও না কোথাও প্রায় ১০০টি বজ্রপাত ঘটে। তবে সচেতনতা ও সতর্কতা বাড়ানো গেলে প্রাণহানি অনেকাংশে কমানো সম্ভব।

সূত্র: ডেইলি স্টার, দৈনিক প্রথম আলো, উইকিপিডিয়া

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

চার বলের বাইরে কি আছে আরও এক মৌলিক শক্তি

পদার্থবিজ্ঞানের বর্তমান স্ট্যান্ডার্ড মডেল অনুযায়ী মহাবিশ্ব পরিচালিত হয় চারটি...

একের পর এক সাফল্যে আলোচনায় ক্ষুদে হাফেজ তাহমিদ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অল্প বয়সেই একের পর এক কুরআন প্রতিযোগিতায়...

লক্ষ্মীপুরে মাদকবিরোধী অভিযানে আটক ৬

লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ ছয়জনকে আটক করেছে...

কেরানীগঞ্জে ট্রাকে মিলল ৬৯ বোতল ফেনসিডিল

ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার...

নেসকোর ঘোষণা, ১৩ দিন লোডশেডিং বিভিন্ন এলাকায়

জরুরি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী রবিবার (১০...

মাইজদীতে ছাত্রদলের বর্ণাঢ্য আনন্দ মিছিল

নোয়াখালী জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে আনন্দ...

হবিগঞ্জ-৪ নিয়ে তাহেরীর মন্তব্যে আলোচনা

হবিগঞ্জ-৪ আসনের সাংবাদিকদের ভূমিকা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন...

পানছড়িতে গুলিতে নিহত ইউপিডিএফের সদস্য

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-গণতান্ত্রিক) সদস্য...

অভয়নগরে কুড়ালের আঘাতে ব্যবসায়ীর মৃত্যু

যশোরের অভয়নগরে বাসা ভাড়া সংক্রান্ত বিরোধের জেরে আনিছুর রহমান...

সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনায় আহত ৩

নাটোরের সিংড়া উপজেলায় ব্যাটারিচালিত অটোভ্যানে ট্রাকের ধাক্কায় এক ছাগল...

সকালে খালি পেটে পানি পানের যত উপকার

মানবদেহের প্রায় ৭০ শতাংশই পানি দিয়ে গঠিত। শরীরের বিভিন্ন...

পানছড়িতে গুলিতে নিহত যুবক, এলাকায় আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় মো. ইমন হোসেন (২৫) নামে এক...

গাইবান্ধায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে...

সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি

দিনাজপুরের হিলি সীমান্ত এলাকায় অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে...
spot_img

আরও পড়ুন

চার বলের বাইরে কি আছে আরও এক মৌলিক শক্তি

পদার্থবিজ্ঞানের বর্তমান স্ট্যান্ডার্ড মডেল অনুযায়ী মহাবিশ্ব পরিচালিত হয় চারটি মৌলিক বলের মাধ্যমে। এগুলো হলো মহাকর্ষ বল, বিদ্যুৎচুম্বকীয় বল, শক্তিশালী নিউক্লিয় বল ও দুর্বল নিউক্লিয়...

একের পর এক সাফল্যে আলোচনায় ক্ষুদে হাফেজ তাহমিদ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অল্প বয়সেই একের পর এক কুরআন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করে আলোচনায় এসেছে ১২ বছর বয়সী হাফেজ ইজহার ইশতিয়াক তাহমিদ। মেধা, অধ্যবসায় ও...

লক্ষ্মীপুরে মাদকবিরোধী অভিযানে আটক ৬

লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ ছয়জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটক ব্যক্তিদের মধ্যে এক কিশোর অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া...

কেরানীগঞ্জে ট্রাকে মিলল ৬৯ বোতল ফেনসিডিল

ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম...
spot_img