গ্রীষ্মের তীব্র গরমে শরীরকে ঠান্ডা রাখা এবং সতেজতা বজায় রাখা অত্যন্ত জরুরি। এ সময় প্রাকৃতিক উপায়ে তৈরি পানীয়ের মধ্যে কাঁচা আমের শরবত বিশেষভাবে জনপ্রিয়। পুষ্টিগুণে ভরপুর কাঁচা আম দিয়ে তৈরি আম পোড়া শরবত যেমন সুস্বাদু, তেমনি শরীরকে তাৎক্ষণিক স্বস্তি দেয়।
এই শরবত তৈরির জন্য প্রথমে কাঁচা আম আগুনে পুড়িয়ে নিতে হয়। ভালোভাবে নরম হয়ে গেলে তা ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নিতে হবে। এরপর আমের শাঁসের সঙ্গে চিনি বা গুড়, বিট লবণ এবং কাঁচা মরিচ মিশিয়ে ভালোভাবে ব্লেন্ড করতে হবে। শেষে বরফ কুচি যোগ করে আবার ব্লেন্ড করলে শরবতটি আরও ঠান্ডা ও মসৃণ হবে।
পরিবেশনের সময় গ্লাসে ঢেলে ওপর থেকে বরফ কুচি ছড়িয়ে দিলে স্বাদ আরও বেড়ে যায়। এই পানীয় শরীরকে ঠান্ডা রাখার পাশাপাশি গরমের ক্লান্তি দূর করতে কার্যকর ভূমিকা রাখে।
সিএ/এমআর


