Monday, September 7, 2026
27 C
Dhaka

সমন্বয়হীনতায় রাজস্ব ক্ষতি হচ্ছে : আনোয়ারুল আমিন

সরকারি বিভিন্ন সংস্থার মধ্যে কার্যকর সমন্বয়ের অভাব এবং সীমিত সম্পদের কারণে রাজস্ব আদায়ে বড় ধরনের ক্ষতির মুখে পড়ছে সরকার বলে মন্তব্য করেছেন আরলা ফুড বাংলাদেশের হেড অব করপোরেট আনোয়ারুল আমিন।

সোমবার (৪ মে) বিকেল সাড়ে ৩টায় কালের কণ্ঠের প্রধান কার্যালয়ে আয়োজিত অবৈধ পণ্যের দৌরাত্ম্য, ব্যবসায়ীদের সংকট ও করণীয় বিষয়ক এক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

আনোয়ারুল আমিন বলেন, কাস্টমসে প্রয়োজনীয় জনবল ও সম্পদের ঘাটতির কারণে রাজস্ব আদায়ে বাধা সৃষ্টি হচ্ছে। আমদানি পর্যায়ে সঠিক কাগজপত্র না থাকায় আন্ডার ইনভয়েসিংয়ের মতো অনিয়ম ঘটছে, যার ফলে সরকার বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে।

তিনি আরও বলেন, কাস্টমস কার্যক্রম যেখানে ২৪ ঘণ্টার মধ্যে শেষ করা সম্ভব, সেখানে প্রক্রিয়াগত জটিলতার কারণে ৩ থেকে ৪ দিন সময় লেগে যাচ্ছে। এতে একদিকে যেমন ব্যবসায়ীদের ভোগান্তি বাড়ছে, অন্যদিকে রাজস্ব ফাঁকি ও অনিয়মের সুযোগ তৈরি হচ্ছে।

তিনি উল্লেখ করেন, একটি পণ্য ছাড় করতে একাধিক সংস্থার অনুমোদন প্রয়োজন হয়, যা পুরো প্রক্রিয়াকে আরও জটিল ও সময়সাপেক্ষ করে তুলছে।

আনোয়ারুল আমিন বলেন, নজরদারির ঘাটতির কারণে বাজারে অবৈধ ও নকল পণ্য প্রবেশ করছে। সরকার ও ব্যবসায়ী উভয় পক্ষকে এ বিষয়ে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। পণ্যের লেবেলিং ও মান নিয়ন্ত্রণে কঠোর নজরদারি প্রয়োজন।

তিনি আরও বলেন, অনেক ক্ষেত্রে নামিদামি ব্র্যান্ডের নামে নকল পণ্য বাজারে আসছে, যেখানে বিদেশি সস্তা পণ্যকে স্থানীয়ভাবে ব্র্যান্ডিং করে বিক্রি করা হচ্ছে। এ বিষয়ে প্রযুক্তিনির্ভর নজরদারি বাড়ানো জরুরি।

রাজস্ব ক্ষতির প্রকৃত পরিমাণ সম্পর্কে স্পষ্ট কোনো নির্ভরযোগ্য তথ্য না থাকায় তিনি এ বিষয়ে গবেষণার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ব্যবসায়ী সংগঠনগুলোকে এ বিষয়ে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img