Monday, June 22, 2026
33.3 C
Dhaka

টিন সার্টিফিকেট নিতে কী কী লাগে

টিন সার্টিফিকেট বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) হলো একটি ইউনিক নম্বর, যা বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) করদাতাদের শনাক্ত করতে ব্যবহার করে। এর মাধ্যমে একজন করদাতার আয়, কর পরিশোধ এবং আর্থিক কার্যক্রম সহজভাবে ট্র্যাক করা যায়।

টিন সার্টিফিকেট শুধু ব্যবসায়ী বা চাকরিজীবীদের জন্য নয়, বরং বিভিন্ন নাগরিক ও আর্থিক কাজে এটি প্রয়োজন হয়। যেমন—ব্যবসার লাইসেন্স গ্রহণ, নতুন গাড়ি ক্রয়, ক্রেডিট কার্ড নেওয়া, জমি ক্রয়-বিক্রয় (সিটি করপোরেশন/পৌর এলাকায়), কোম্পানির শেয়ার কেনা, নির্বাচনে প্রার্থী হওয়া, পেশাগত নিবন্ধন, আমদানি-রপ্তানি কার্যক্রম, সরকারি টেন্ডার জমা এবং অনলাইন আয়ের ক্ষেত্রেও এটি প্রয়োজন হতে পারে।

টিন সার্টিফিকেট করতে যা প্রয়োজন

জাতীয় পরিচয়পত্র (NID), বর্তমান ঠিকানা, জেলা ও বিভাগ, মোবাইল নম্বর এবং বৈবাহিক অবস্থা (প্রযোজ্য হলে স্বামী/স্ত্রীর তথ্য) সহ সঠিক তথ্য দিতে হয়। আবেদন শেষে একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রদান করা হয়, যা ভবিষ্যতে লগইন ও তথ্য ব্যবহারের জন্য সংরক্ষণ করা জরুরি।

অনলাইনে ই-টিন করার ধাপ

প্রথম ধাপে আবেদনকারীকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-টিন ওয়েবসাইটে প্রবেশ করতে হয়। এরপর ‘রেজিস্টার’ অপশনে ক্লিক করে আবেদন ফর্মে প্রবেশ করতে হয়।

দ্বিতীয় ধাপে নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং সব তথ্য ইংরেজিতে পূরণ করতে হয়। এখানে একটি ইউজার নেম দিতে হয়, অনেকেই NID নম্বর ব্যবহার করেন। এরপর একটি পাসওয়ার্ড সেট করে তা পুনরায় নিশ্চিত করতে হয়।

এরপর ‘সিকিউরিটি কোয়েশ্চান’ নির্বাচন করতে হয়, যেমন জন্মস্থান বা প্রিয় রং ইত্যাদি। এই প্রশ্ন ভবিষ্যতে পাসওয়ার্ড ভুলে গেলে অ্যাকাউন্ট পুনরুদ্ধারে সহায়তা করে।

সব তথ্য সঠিকভাবে পূরণ করার পর আবেদন সম্পন্ন হলে অনলাইনে টিন সার্টিফিকেট পাওয়া যায়।


সিএ/এমই

spot_img

আরও পড়ুন

সিংগাইরে কৃষিকাজের সময় বজ্রপাতে নিহত দুই

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। মাঠে...

সিংগাইরে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, তদন্ত শুরু

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় নিখোঁজের ছয় দিন পর এক স্কুলছাত্রীর...

হিমাগার ভাড়া নিয়ে ক্ষোভ, প্রশাসনের কাছে স্মারকলিপি

আলু সংরক্ষণের ব্যয় বৃদ্ধি নিয়ে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ...

ভোলায় নারী নির্যাতনের অভিযোগে তদন্ত শুরু

ভোলা সদর উপজেলায় ৬০ বছর বয়সী এক নারীকে ধর্ষণের...

নবীগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসে সেবা সংকটের অভিযোগ

হবিগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ উপজেলা নবীগঞ্জে সরকারি সেবা নিয়ে অসন্তোষের...

চোটে রাফিনিয়া, বড় ধাক্কায় ব্রাজিল

হাইতির বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ে বিশ্বকাপে নিজেদের ছন্দে...

১৫ সেভে ইতিহাস গড়লেন কুরাসাওয়ের গোলরক্ষক রম

ক্যারিয়ারের গোধূলি বেলায় দাঁড়িয়ে এলয় রম যেন লিখলেন এক...

২২ লাখ শিক্ষার্থী নিয়ে বিশ্বে বৃহত্তম ক্রীড়া আয়োজনের দাবি

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন,...

ট্রিওন্ডা বল নিয়ে আইএসএসে বৈজ্ঞানিক পরীক্ষা

২০২৬ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল ‘ট্রিওন্ডা’ এবার পৌঁছে...

বার্সায় ফেরার গুঞ্জন, তবে অন্য ভূমিকায় মেসি

লিওনেল মেসি যেন সময়কে নিজের মতো করে থামিয়ে রেখেছেন।...

ডোকুকে ছাড়াই গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে বেলজিয়াম

বিশ্বকাপে নিজেদের গুরুত্বপূর্ণ সময়ের মধ্যেই বড় ধাক্কা খেল বেলজিয়াম।...

জুনের শেষ সপ্তাহে চাঁদ, শনি ও মঙ্গলের আকর্ষণীয় অবস্থান

বর্ষার মৌসুমে মেঘ আর বৃষ্টির কারণে রাতের আকাশ পর্যবেক্ষণ...

মহাকাশের গন্ধও কি একদিন বোতলে বন্দী হবে?

মহাকাশের কথা উঠলেই চোখের সামনে ভেসে ওঠে অসীম অন্ধকার,...

বদলে যাচ্ছে মাছের আচরণ, দ্রুত বদলাচ্ছে তাদের বিবর্তনও

মানুষের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, নদী নিয়ন্ত্রণ প্রকল্প এবং বাঁধ...
spot_img

আরও পড়ুন

সিংগাইরে কৃষিকাজের সময় বজ্রপাতে নিহত দুই

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। মাঠে কৃষিকাজ করার সময় আকস্মিক এই ঘটনায় স্থানীয় এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে। নিহতদের পরিবারের সদস্য...

সিংগাইরে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, তদন্ত শুরু

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় নিখোঁজের ছয় দিন পর এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার...

হিমাগার ভাড়া নিয়ে ক্ষোভ, প্রশাসনের কাছে স্মারকলিপি

আলু সংরক্ষণের ব্যয় বৃদ্ধি নিয়ে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে জয়পুরহাটের কালাই উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন আলুচাষি, সংরক্ষণকারী ও ব্যবসায়ীরা। তাদের...

ভোলায় নারী নির্যাতনের অভিযোগে তদন্ত শুরু

ভোলা সদর উপজেলায় ৬০ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অসুস্থ ও গুরুতর শারীরিক অবস্থায় তাকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা...
spot_img