Monday, May 4, 2026
29 C
Dhaka

শতাব্দীপ্রাচীন ‘মন পবনের গাছ’ ঘিরে লোককথা

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বাতিয়া গ্রামে দাঁড়িয়ে থাকা একটি বিশাল বৃক্ষ স্থানীয়দের কাছে পরিচিত ‘মন পবনের গাছ’ নামে। বয়স ও পরিচয় অজানা এই গাছটি ঘিরে একসময় প্রচলিত ছিল নানা কিংবদন্তি ও অলৌকিক বিশ্বাস, যা এখন অনেকটাই কালের স্রোতে হারিয়ে গেছে।

বাতিয়া গ্রামের ভূষাগঞ্জ বাজার থেকে মাঝিয়ালি বাজারমুখী পাকা সড়কের পাশে অবস্থিত এই গাছটির নিচেই রয়েছে গ্রামের একটি ঈদগাহ। গাছটির বিস্তৃত ছায়া দূরদূরান্ত থেকে মানুষকে আকর্ষণ করত। অতীতে বহু মানুষ মানত করার উদ্দেশ্যে এখানে আসতেন বলে স্থানীয়দের স্মৃতিতে রয়েছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, একসময় গাছটিকে ঘিরে ‘মনের ইচ্ছা পূরণ হয়’ এমন বিশ্বাস প্রচলিত ছিল। অনেকে গাছের গোড়ায় মানত হিসেবে মুরগির বাচ্চা ছেড়ে দিতেন। তবে বর্তমানে সেই বিশ্বাস ও কুসংস্কার অনেকটাই বিলুপ্ত হয়েছে।

গাছটির আকার ও গঠনও স্থানীয়দের কৌতূহলের কেন্দ্রবিন্দু। চারদিকে বিস্তৃত শেকড় ও ছাতার মতো ছড়িয়ে থাকা বিশাল ডালপালা গাছটিকে অনন্য রূপ দিয়েছে। পাতাগুলো দেখতে অনেকটা বটগাছের মতো হলেও তুলনামূলকভাবে বেশি লম্বা বলে স্থানীয়রা জানান।

গ্রামের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ বাসিন্দা ইয়াকুব আলী বলেন, তার বয়স এখন প্রায় ১০০ বছর এবং তার দাদা-বাবারাও এ গাছের সঠিক বয়স সম্পর্কে কিছু বলতে পারেননি। ধারণা করা হয়, গাছটির বয়স অন্তত কয়েকশ বছর, সম্ভবত ৪০০ বছরের কাছাকাছি বা তার বেশি।

গাছটির উৎপত্তি নিয়েও রয়েছে লোককথা। প্রচলিত কিংবদন্তি অনুযায়ী, ভারতের কামরূপ-কামাক্ষা অঞ্চল থেকে এক রাতে প্রবল ঝড়ে এই গাছটি উড়ে এসে তারাকান্দার বাতিয়া গ্রামে পড়ে। এরপর থেকেই এটি স্থানীয়দের কাছে রহস্যঘেরা ‘অলৌকিক গাছ’ হিসেবে পরিচিতি পায়।

তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই বিশ্বাস অনেকটাই বদলে গেছে। স্থানীয় তরুণরা এখন এটিকে কেবল একটি প্রাচীন ছায়াদানকারী বৃক্ষ হিসেবেই দেখছেন। তারা জানান, গাছের নিচে বসে আড্ডা দিলেও কোনো অলৌকিক অনুভূতির অভিজ্ঞতা হয়নি।

স্থানীয় কবি কামাল মুহম্মদ বলেন, এটি মূলত একটি বটজাতীয় বৃক্ষ। এর আয়ু কয়েকশ বছর হতে পারে। অতীতে গাছকে ঘিরে নানা কুসংস্কার থাকলেও এখন মানুষ বাস্তব দৃষ্টিভঙ্গিতে এটিকে দেখছে।

প্রকৃতিপ্রেমী ও স্থানীয়দের কাছে এখন ‘মন পবনের গাছ’ কেবল একটি ছায়াঘেরা প্রাচীন বৃক্ষ, যা ইতিহাস ও লোককথার সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে বাতিয়া গ্রামের বুকে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

ডিএনসিসি পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে ২৫০০ রেইনকোট বিতরণ

বর্ষা মৌসুমে নগর পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখতে ঢাকা উত্তর...

সমন্বয়হীনতায় রাজস্ব ক্ষতি হচ্ছে : আনোয়ারুল আমিন

সরকারি বিভিন্ন সংস্থার মধ্যে কার্যকর সমন্বয়ের অভাব এবং সীমিত...

রাজধানীর ৬৮ ফিলিং স্টেশনে ফুয়েল পাস বাধ্যতামূলক

ঢাকা মেট্রোপলিটন এলাকায় মোট ৬৮টি ফিলিং স্টেশনে মোটরসাইকেলে জ্বালানি...

অনলাইন বিজ্ঞাপনে ভেজাল পণ্যের প্রতারণা বাড়ছে

ভেজাল ও নিম্নমানের পণ্যের ব্যবহার দেশে মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে...

শাহবাগে ভাড়া ফ্ল্যাটে চিকিৎসকের লাশ উদ্ধার

রাজধানীর শাহবাগ এলাকায় একটি ভাড়া বাসা থেকে আবিদ হাসান...

ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির নতুন উদ্যোগ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় প্রতি মাসের প্রথম...

ঢামেকে দালালবিরোধী অভিযানে আটক ৪৯ জন

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে দালাল চক্র নির্মূলে যৌথ...

যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ দেশে ফিরল

যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের...

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের

দেশের সাত জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ো হাওয়া ও বৃষ্টির...

কর ব্যবস্থায় টিআইএনের গুরুত্ব বাড়ছে দেশে

দেশে বর্তমানে ১ কোটি ২০ লাখের বেশি টিআইএনধারী থাকলেও...

ধাপে ধাপে বেতন বৃদ্ধি, দুই বিকল্প নিয়ে চলছে আলোচনা

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নতুন বেতন স্কেলের আংশিক বাস্তবায়নের...

বিদায়ি সাক্ষাতে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের অঙ্গীকার

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বিদায়ি সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত...

বগুড়ায় ফ্লাইং একাডেমি স্থাপনে সম্ভাব্যতা যাচাই ৭ মে

বগুড়ায় বিমানবন্দর উন্নয়নের পাশাপাশি ফ্লাইং একাডেমি স্থাপনের পরিকল্পনা নেওয়া...

ছয়টি পাটকল চালুর পরিকল্পনা নিয়ে আলোচনা

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কল-কারখানার বর্তমান পরিস্থিতি...
spot_img

আরও পড়ুন

ডিএনসিসি পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে ২৫০০ রেইনকোট বিতরণ

বর্ষা মৌসুমে নগর পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী হিসেবে রেইনকোট বিতরণ করেছে। সোমবার (৪ মে) সকালে...

সমন্বয়হীনতায় রাজস্ব ক্ষতি হচ্ছে : আনোয়ারুল আমিন

সরকারি বিভিন্ন সংস্থার মধ্যে কার্যকর সমন্বয়ের অভাব এবং সীমিত সম্পদের কারণে রাজস্ব আদায়ে বড় ধরনের ক্ষতির মুখে পড়ছে সরকার বলে মন্তব্য করেছেন আরলা ফুড...

রাজধানীর ৬৮ ফিলিং স্টেশনে ফুয়েল পাস বাধ্যতামূলক

ঢাকা মেট্রোপলিটন এলাকায় মোট ৬৮টি ফিলিং স্টেশনে মোটরসাইকেলে জ্বালানি তেল সরবরাহের ক্ষেত্রে ‘ফুয়েল পাস’ অ্যাপ ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। জ্বালানি খাতে শৃঙ্খলা ও স্বচ্ছতা...

অনলাইন বিজ্ঞাপনে ভেজাল পণ্যের প্রতারণা বাড়ছে

ভেজাল ও নিম্নমানের পণ্যের ব্যবহার দেশে মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে এবং এর ফলে ওষুধের ওপর নির্ভরতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে বলে মন্তব্য করেছেন কনসার্স কনজ্যুমার সোসাইটির...
spot_img