Monday, June 22, 2026
33.3 C
Dhaka

মৌলভীবাজারে ২১৬০ হেক্টর জমির ধান নষ্ট

মৌলভীবাজার জেলায় টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে হাকালুকি হাওর এবং মনু প্রকল্পের ভেতরে কাউয়াদিঘি হাওরে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় অন্তত ২১৬০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত কৃষি বিভাগের তথ্যে এ ক্ষতির পরিমাণ নিশ্চিত করা হয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

হাওর এলাকায় গিয়ে দেখা গেছে, টানা বৃষ্টিতে কৃষকদের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। অনেক কৃষকই তাদের জমির পাশে গিয়ে ডুবন্ত ফসলের অবস্থা দেখছেন। কোথাও কোথাও পানির নিচে থাকা ধান পচে নষ্ট হচ্ছে।

সদর উপজেলার কাঞ্জার হাওরসহ আশপাশের ছোট ছোট হাওরেও বোরো ধান ছয় দিন ধরে পানির নিচে তলিয়ে রয়েছে। এসব ধান ইতোমধ্যে পচন ধরতে শুরু করেছে। আবার যারা ধান কেটে জমির পাশে স্তুপ করে রেখেছেন, সেগুলো পর্যাপ্ত রোদ না থাকায় অঙ্কুরিত হয়ে যাচ্ছে।

হাওর এলাকায় শ্রমিক সংকটও পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। অতিরিক্ত পানির কারণে জমিতে কম্বাইন্ড হারভেস্টার ব্যবহার করা যাচ্ছে না। অন্যদিকে শ্রমিক পাওয়া গেলেও তারা পানির মধ্যে নেমে ধান কাটতে আগ্রহ দেখাচ্ছেন না।

মনু প্রকল্পের ভেতরে কাউয়াদিঘি হাওরে বোরো ধান পানিতে তলিয়ে নষ্ট হচ্ছে। পাম্প চালু রাখতে না পারায় পানি দ্রুত নিষ্কাশন করা যাচ্ছে না। একইভাবে হাকালুকি হাওরেও পানি বাড়তে থাকায় পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে।

হাওর পাড়ের কৃষক খছরু মিয়া (৫৪), আমজাদ হোসেন (৫৫) ও আলী হোসেনসহ অনেকে বলেন, ‘সারা বছরের হাড়ভাঙা খাটুনির ফসল আজ পানিতে তলিয়ে গেছে। এনজিও থেকে ঋণ নিয়ে আর ধার-দেনা করে বোরো ধান চাষ করেছি। অতিবৃষ্টির কারণে বন্যায় তা হারিয়ে গেছে। এখন পরিবারের মুখে কি দেব? আর ঋণই বা কিভাবে শোধ করব, সেই চিন্তায় চোখে ঘুম আসে না।’

পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী খালেদ বিন অলিদ জানান, প্রকল্প এলাকায় বৃষ্টিপাতের কারণে পানি বাড়ছে এবং একই সঙ্গে নতুন পানি প্রবাহিত হওয়ায় নিষ্কাশনে সমস্যা হচ্ছে। বৃষ্টি কমে গেলে ৫-৬ দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হতে পারে।

তিনি আরও বলেন, ঝড়ের সময় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হওয়ায় পাম্প চালাতে সমস্যা হয়েছে। ৮টি পাম্প চালাতে ৩ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন হলেও বর্তমানে আড়াই মেগাওয়াট লোড পাওয়া যাচ্ছে। ফলে ৮টির মধ্যে ৬টি পাম্প চালানো হচ্ছে।

মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জালাল উদ্দিন বলেন, জেলার সাতটি উপজেলায় ক্ষতির পরিমাণ বাড়ছে। এখন পর্যন্ত ২১৬০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে। এ বছর জেলায় ৬২ হাজার ৪০০ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র পর্যবেক্ষক আনিসুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ১৩৩.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এপ্রিল মাসে মোট বৃষ্টিপাত হয়েছে ৪৮৩ মিলিমিটার, যার মধ্যে ২৫ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ৩১৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

সিংগাইরে কৃষিকাজের সময় বজ্রপাতে নিহত দুই

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। মাঠে...

সিংগাইরে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, তদন্ত শুরু

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় নিখোঁজের ছয় দিন পর এক স্কুলছাত্রীর...

হিমাগার ভাড়া নিয়ে ক্ষোভ, প্রশাসনের কাছে স্মারকলিপি

আলু সংরক্ষণের ব্যয় বৃদ্ধি নিয়ে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ...

ভোলায় নারী নির্যাতনের অভিযোগে তদন্ত শুরু

ভোলা সদর উপজেলায় ৬০ বছর বয়সী এক নারীকে ধর্ষণের...

নবীগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসে সেবা সংকটের অভিযোগ

হবিগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ উপজেলা নবীগঞ্জে সরকারি সেবা নিয়ে অসন্তোষের...

চোটে রাফিনিয়া, বড় ধাক্কায় ব্রাজিল

হাইতির বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ে বিশ্বকাপে নিজেদের ছন্দে...

১৫ সেভে ইতিহাস গড়লেন কুরাসাওয়ের গোলরক্ষক রম

ক্যারিয়ারের গোধূলি বেলায় দাঁড়িয়ে এলয় রম যেন লিখলেন এক...

২২ লাখ শিক্ষার্থী নিয়ে বিশ্বে বৃহত্তম ক্রীড়া আয়োজনের দাবি

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন,...

ট্রিওন্ডা বল নিয়ে আইএসএসে বৈজ্ঞানিক পরীক্ষা

২০২৬ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল ‘ট্রিওন্ডা’ এবার পৌঁছে...

বার্সায় ফেরার গুঞ্জন, তবে অন্য ভূমিকায় মেসি

লিওনেল মেসি যেন সময়কে নিজের মতো করে থামিয়ে রেখেছেন।...

ডোকুকে ছাড়াই গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে বেলজিয়াম

বিশ্বকাপে নিজেদের গুরুত্বপূর্ণ সময়ের মধ্যেই বড় ধাক্কা খেল বেলজিয়াম।...

জুনের শেষ সপ্তাহে চাঁদ, শনি ও মঙ্গলের আকর্ষণীয় অবস্থান

বর্ষার মৌসুমে মেঘ আর বৃষ্টির কারণে রাতের আকাশ পর্যবেক্ষণ...

মহাকাশের গন্ধও কি একদিন বোতলে বন্দী হবে?

মহাকাশের কথা উঠলেই চোখের সামনে ভেসে ওঠে অসীম অন্ধকার,...

বদলে যাচ্ছে মাছের আচরণ, দ্রুত বদলাচ্ছে তাদের বিবর্তনও

মানুষের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, নদী নিয়ন্ত্রণ প্রকল্প এবং বাঁধ...
spot_img

আরও পড়ুন

সিংগাইরে কৃষিকাজের সময় বজ্রপাতে নিহত দুই

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। মাঠে কৃষিকাজ করার সময় আকস্মিক এই ঘটনায় স্থানীয় এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে। নিহতদের পরিবারের সদস্য...

সিংগাইরে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, তদন্ত শুরু

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় নিখোঁজের ছয় দিন পর এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার...

হিমাগার ভাড়া নিয়ে ক্ষোভ, প্রশাসনের কাছে স্মারকলিপি

আলু সংরক্ষণের ব্যয় বৃদ্ধি নিয়ে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে জয়পুরহাটের কালাই উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন আলুচাষি, সংরক্ষণকারী ও ব্যবসায়ীরা। তাদের...

ভোলায় নারী নির্যাতনের অভিযোগে তদন্ত শুরু

ভোলা সদর উপজেলায় ৬০ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অসুস্থ ও গুরুতর শারীরিক অবস্থায় তাকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা...
spot_img