Monday, April 27, 2026
24 C
Dhaka

মহাবিশ্বে একা কি মানুষ, কী বলছে বিজ্ঞান

বিশাল মহাবিশ্বে মানুষের বাইরে অন্য কোথাও প্রাণের অস্তিত্ব রয়েছে কি না—এই প্রশ্ন বহুদিন ধরেই বিজ্ঞানীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল সৃষ্টি করে আসছে। একসময় আমাদের সৌরজগতের বাইরের কোনো গ্রহ সম্পর্কে তেমন ধারণা না থাকলেও বর্তমানে সেই চিত্র বদলে গেছে।

২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন মহাকাশ অভিযানের মাধ্যমে বিজ্ঞানীরা সৌরজগতের বাইরে ৬ হাজারের বেশি গ্রহ বা এক্সোপ্ল্যানেটের অস্তিত্ব নিশ্চিত করেছেন। আরও বহু গ্রহ এখনো পর্যবেক্ষণের আওতায় রয়েছে। এসব গ্রহের মধ্যে বেশ কয়েকটি পৃথিবীর মতো আকারের এবং তাদের নক্ষত্রের বাসযোগ্য অঞ্চলে অবস্থান করছে, যেখানে তরল পানির উপস্থিতির সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে।

বর্তমানে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ দূরবর্তী এসব গ্রহের বায়ুমণ্ডল বিশ্লেষণ করে প্রাণের রাসায়নিক চিহ্ন খুঁজছে। পাশাপাশি ভবিষ্যতের জন্য হ্যাবিটেবল ওয়ার্ল্ডস অবজারভেটরি তৈরি করা হচ্ছে, যার মাধ্যমে সরাসরি পৃথিবী সদৃশ গ্রহে প্রাণের সম্ভাবনা যাচাই করা যাবে বলে আশা করা হচ্ছে।

তবে ভিনগ্রহে প্রাণের অস্তিত্ব নিশ্চিত করার বিষয়টি এখনো জটিল। এ জন্য নাসার বিজ্ঞানীরা সাত স্তরের একটি বৈজ্ঞানিক কাঠামো প্রস্তাব করেছেন, যা অনুসন্ধানের অগ্রগতি ধাপে ধাপে নির্ধারণে সহায়ক হবে। এই কাঠামোর মাধ্যমে বোঝা যাবে, কোনো নির্দিষ্ট স্থানে প্রাণের সন্ধানে বিজ্ঞানীরা কতটা এগিয়েছেন।

বিজ্ঞানীদের মতে, কোনো গ্রহে পানি বা জৈব যৌগের উপস্থিতি পাওয়া মানেই সেখানে প্রাণ রয়েছে—এমন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। বরং একাধিক প্রমাণ এবং বিভিন্ন পর্যায়ের যাচাই-বাছাইয়ের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে হয়।

মঙ্গল গ্রহে বর্তমানে পারসিভিয়ারেন্স রোভার নমুনা সংগ্রহ করছে, যা ভবিষ্যতে পৃথিবীতে এনে পরীক্ষা করা হবে। একাধিক গবেষণায় একই ধরনের ফলাফল পাওয়া গেলে সেটিকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচনা করা হবে।

অন্যদিকে সৌরজগতের বাইরের গ্রহগুলোর বায়ুমণ্ডলে অক্সিজেন ও মিথেনের উপস্থিতিকে সম্ভাব্য প্রাণের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। তবে এই গ্যাসগুলো প্রাকৃতিকভাবেও তৈরি হতে পারে, তাই নিশ্চিত প্রমাণ হিসেবে গ্রহণের আগে অন্যান্য সম্ভাবনাও যাচাই করা জরুরি।

এ ছাড়া বৃহস্পতির উপগ্রহ ইউরোপা ও শনির উপগ্রহ টাইটান নিয়ে পরিচালিত ভবিষ্যৎ মিশনগুলো প্রাণের অনুকূল পরিবেশ সম্পর্কে নতুন তথ্য দেবে বলে আশা করা হচ্ছে। এসব গবেষণা মহাবিশ্বে প্রাণের সম্ভাবনা সম্পর্কে মানুষের ধারণাকে আরও সমৃদ্ধ করবে।

সব মিলিয়ে বিজ্ঞানীরা বলছেন, আমরা এখনো নিশ্চিতভাবে বলতে পারি না যে মহাবিশ্বে আমরা একা কি না। তবে প্রতিনিয়ত নতুন তথ্য ও প্রযুক্তির মাধ্যমে সেই প্রশ্নের উত্তর খোঁজার পথ আরও স্পষ্ট হয়ে উঠছে।

সূত্র: নাসা

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

অন্যের উন্মুক্ত ওয়াই-ফাই ব্যবহার কি বৈধ

ইসলামী দৃষ্টিকোণ থেকে অন্যের সম্পদ ভোগ বা আত্মসাৎ করা...

শিশু খাবার খেতে না চাইলে কী কারণ থাকতে পারে

অনেক অভিভাবক অভিযোগ করেন, তাদের সন্তান ঠিকমতো খাবার খেতে...

বিজ্ঞাপনমুক্ত চ্যাটিং প্ল্যাটফর্ম আনল এক্স

ব্যবহারকারীদের তথ্য সুরক্ষায় এনক্রিপশন প্রযুক্তিনির্ভর নতুন মেসেজিং অ্যাপ উন্মুক্ত...

ফিতনার ভয়াবহতা থেকে বাঁচার উপায় কী

ইসলামে ফিতনা শব্দটি বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়, যার মধ্যে...

করপোরেট বিশ্বে এমবিএ গ্র্যাজুয়েটদের চাহিদা

বর্তমান বিশ্বে ব্যবসা ও অর্থনীতির জটিলতা বাড়ার সঙ্গে সঙ্গে...

মহানবীর জীবনের গুরুত্বপূর্ণ মোড়

ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন হলো সেই...

টাকা জমিয়ে ধনী হওয়া যায় না কেন, কী হতে পারে বিকল্প পথ

অনেকেই মনে করেন নিয়মিত আয়, সঞ্চয় এবং ব্যাংকে অর্থ...

সাত দিনে কালবৈশাখীর তাণ্ডবের শঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহের পর সাম্প্রতিক বৃষ্টি ও ঝড়ো...

ইতিহাসে আলোচিত ব্যর্থ প্রযুক্তির গল্প

বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতিতে মানবজীবন যেমন সহজ ও গতিশীল...

শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, জারি উচ্চ সতর্কতা

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাকে ঘিরে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির প্রেক্ষাপটে রাজধানীর...

এত বজ্রপাত হয় জানলে সুনামগঞ্জে বিয়েই করতাম না

হাওর অঞ্চলে বজ্রপাতজনিত প্রাণহানি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি...

তওবার পর কীভাবে নিজেকে পাপমুক্ত রাখবেন

মানুষ স্বভাবতই ভুল করে। কখনো প্রবৃত্তির টানে, কখনো অসাবধানতায়...

কুকুর বা বিড়ালের কামড়-আঁচড়ে কখন ও কীভাবে টিকা নেবেন

জলাতঙ্ক একটি মারাত্মক প্রাণঘাতী রোগ, তবে সঠিক সময়ে সঠিক...

এআই প্রশিক্ষণে কর্মীর কম্পিউটার ডেটা ব্যবহার করবে মেটা

কর্মীদের কম্পিউটার ব্যবহারের ধরন পর্যবেক্ষণ করে সেই তথ্য কৃত্রিম...
spot_img

আরও পড়ুন

অন্যের উন্মুক্ত ওয়াই-ফাই ব্যবহার কি বৈধ

ইসলামী দৃষ্টিকোণ থেকে অন্যের সম্পদ ভোগ বা আত্মসাৎ করা কঠোরভাবে নিষিদ্ধ, যা দৃশ্যমান সম্পদের পাশাপাশি অদৃশ্য সম্পদ যেমন ইন্টারনেট বা ব্যক্তিগত নেটওয়ার্কের ক্ষেত্রেও সমানভাবে...

শিশু খাবার খেতে না চাইলে কী কারণ থাকতে পারে

অনেক অভিভাবক অভিযোগ করেন, তাদের সন্তান ঠিকমতো খাবার খেতে চায় না বা নতুন খাবার দেখলে ভয় পায়। বিশেষজ্ঞদের মতে, এই আচরণ সব সময় খুঁতখুঁতে...

বিজ্ঞাপনমুক্ত চ্যাটিং প্ল্যাটফর্ম আনল এক্স

ব্যবহারকারীদের তথ্য সুরক্ষায় এনক্রিপশন প্রযুক্তিনির্ভর নতুন মেসেজিং অ্যাপ উন্মুক্ত করেছে ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স, যা আগে টুইটার নামে পরিচিত ছিল। ‘এক্সচ্যাট’ নামের...

ফিতনার ভয়াবহতা থেকে বাঁচার উপায় কী

ইসলামে ফিতনা শব্দটি বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়, যার মধ্যে রয়েছে পরীক্ষা, বিপদ, বিভ্রান্তি এবং মতবিরোধ। কোরআনের ভাষায়, মানুষের ঈমান যাচাইয়ের জন্য তাকে নানা পরীক্ষার...
spot_img