Saturday, June 13, 2026
30.4 C
Dhaka

এআই প্রশিক্ষণে কর্মীর কম্পিউটার ডেটা ব্যবহার করবে মেটা

কর্মীদের কম্পিউটার ব্যবহারের ধরন পর্যবেক্ষণ করে সেই তথ্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল প্রশিক্ষণে কাজে লাগানোর নতুন উদ্যোগ নিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। এই উদ্যোগের আওতায় কর্মীদের কিস্ট্রোক, মাউস ক্লিকসহ বিভিন্ন ডিজিটাল কার্যক্রমের তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করা হবে।

মঙ্গলবার কর্মীদের উদ্দেশে পাঠানো এক অভ্যন্তরীণ বার্তায় মেটা জানায়, তাদের ব্যবহৃত কম্পিউটার ও নিজস্ব অ্যাপ্লিকেশনগুলোতে একটি বিশেষ ট্র্যাকিং টুল চালু করা হচ্ছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এই টুলটির নাম মডেল ক্যাপাবিলিটি ইনিশিয়েটিভ বা এমসিআই। আগে থেকেই কর্মীদের কম্পিউটার ব্যবহারের কিছু তথ্য প্রতিষ্ঠানের নাগালে থাকলেও এআই প্রশিক্ষণের নির্দিষ্ট উদ্দেশ্যে আলাদাভাবে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের উদ্যোগ এবারই প্রথম।

বিবিসিকে দেওয়া প্রতিক্রিয়ায় মেটার এক মুখপাত্র বলেন, মানুষ কীভাবে কম্পিউটার ব্যবহার করে, সেই অভিজ্ঞতাই আমাদের মডেল উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। তিনি আরও জানান, সংগৃহীত তথ্য অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করা হবে না এবং সংবেদনশীল তথ্য সুরক্ষায় প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা রাখা হয়েছে।

তবে এই উদ্যোগ নিয়ে কর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মী বলেন, ক্ষুদ্রতম কাজ পর্যন্ত নজরদারির আওতায় আনা এবং তা এআই প্রশিক্ষণে ব্যবহার পরিস্থিতিটিকে অস্বস্তিকর করে তুলছে। এটি একধরনের ভীতিকর বাস্তবতা। একজন সাবেক কর্মী বলেন, কোম্পানিটি এখন পুরোপুরি এআইকেন্দ্রিক হয়ে উঠেছে। এই ট্র্যাকিং ব্যবস্থা সেই প্রবণতারই আরেকটি উদাহরণ।

এই ঘোষণার পাশাপাশি প্রতিষ্ঠানটিতে চলছে ব্যাপক কর্মী ছাঁটাই। চলতি বছর ধাপে ধাপে প্রায় দুই হাজার কর্মী ছাঁটাই করেছে মেটা। গত মাসে আংশিক নিয়োগ স্থগিতের ঘোষণা দেওয়া হয়, যা পরে আরও বিস্তৃত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মার্চে মেটার ওয়েবসাইটে প্রায় ৮০০টি পদ খালি থাকলেও বর্তমানে তা নেমে এসেছে মাত্র ৭টিতে।

মেটার সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ২০২৬ সালে এআই খাতে প্রায় ১৪ কোটি ডলার ব্যয়ের পরিকল্পনার কথা জানিয়েছেন, যা আগের বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। ২০২৫ সালে তথ্য লেবেলিং প্রতিষ্ঠান স্কেল এআইয়ে প্রায় এক কোটি ৪০ লাখ ডলার বিনিয়োগ করেছে মেটা। নতুনভাবে গঠিত মেটা সুপারইন্টেলিজেন্স ল্যাবস থেকে সম্প্রতি মিউজ স্পার্ক নামের একটি এআই মডেলও উন্মোচন করা হয়েছে। জাকারবার্গের মতে, ২০২৬ সাল হবে এমন একটি সময়, যখন এআই কাজের ধরনে বড় পরিবর্তন আনবে।

সূত্র: বিবিসি

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল...

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো...

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা...

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু...

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...

ঢাকাসহ ১১ জেলায় দুপুর পর্যন্ত ঝড়-বৃষ্টির সতর্কতা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের ১১টি জেলার ওপর দিয়ে...
spot_img

আরও পড়ুন

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো সমস্যা, পারিবারিক সংকট বা কর্মক্ষেত্রের চাপের কথাই সামনে আসে। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিনের জীবনের কিছু...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন দায়ী নয়, বরং ব্যক্তির জীবনযাপন, পরিবেশ ও দৈনন্দিন অভ্যাসই বড় ভূমিকা রাখে—এমন তথ্য উঠে এসেছে...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচিত। এটি মানুষের অন্তরে এমন এক আত্মিক শক্তি সৃষ্টি করে, যা তাকে পাপ থেকে...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল আঁচড়ানো, পোশাক পরা, রান্নাবান্না, বাজারের ব্যাগ বহন কিংবা অফিসে দীর্ঘ সময় কম্পিউটারে কাজ—সব ক্ষেত্রেই কাঁধের...
spot_img