Saturday, June 13, 2026
30.4 C
Dhaka

মহাকাশে জীবনের উপাদান খোঁজায় নতুন অগ্রগতি

পৃথিবীতে প্রাণের উৎপত্তি কীভাবে—এই দীর্ঘদিনের প্রশ্নের উত্তর খোঁজায় নতুন অগ্রগতি হয়েছে। জাপানের নেতৃত্বে পরিচালিত এক মহাকাশ গবেষণায় রিউগু নামের একটি প্রাচীন গ্রহাণু থেকে সংগ্রহ করা নমুনায় ডিএনএ ও আরএনএ গঠনের জন্য প্রয়োজনীয় পাঁচটি প্রধান উপাদানের উপস্থিতি শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। গবেষণাটি আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকীতে প্রকাশিত হয়েছে, যা ইঙ্গিত দিচ্ছে—জীবনের মৌলিক উপাদান সৌরজগতজুড়ে ছড়িয়ে থাকতে পারে।

ডিএনএ ও আরএনএ তৈরির ভিত্তি হিসেবে কাজ করে পাঁচটি নাইট্রোজেন বেস—অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন ও ইউরাসিল। জাপানের মহাকাশ সংস্থা জাক্সার হায়াবুসা-২ মিশনের মাধ্যমে রিউগু গ্রহাণু থেকে সংগৃহীত ধুলা ও পাথরের নমুনায় প্রথমবারের মতো এই পাঁচটি উপাদানের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। গবেষক তোশিকি কোগা জানিয়েছেন, এই আবিষ্কার সরাসরি প্রাণের অস্তিত্ব প্রমাণ করে না, তবে এটি দেখায় যে আদিম গ্রহাণু জীবনের জন্য প্রয়োজনীয় অণু তৈরি ও সংরক্ষণে সক্ষম ছিল।

২০১৪ সালে হায়াবুসা-২ মহাকাশযাত্রা শুরু করে এবং ২০১৯ সালে রিউগুর পৃষ্ঠ থেকে নমুনা সংগ্রহ করে। ২০২০ সালে পৃথিবীতে ফিরে আসা এই মিশনে মোট ৫.৪ গ্রাম উপাদান সংগ্রহ করা হয়, যার একটি ক্ষুদ্র অংশ পরীক্ষায় ব্যবহৃত হয়েছে। নমুনা সরাসরি মহাকাশ থেকে সিল করা অবস্থায় আনা হওয়ায় এতে পৃথিবীর কোনো দূষণ মিশে যাওয়ার সম্ভাবনা নেই, ফলে গবেষণার ফলাফলকে অত্যন্ত নির্ভরযোগ্য বলে মনে করা হচ্ছে।

বিজ্ঞানীদের মতে, পৃথিবীতে প্রাণের উৎস নিয়ে দুটি প্রধান ধারণা রয়েছে—একটি মতে, সাগরের তলদেশের আগ্নেয় পরিবেশে প্রাণের সূচনা হয়েছে, অন্য মতে মহাকাশ থেকে ধূমকেতু বা গ্রহাণুর মাধ্যমে জীবনের উপাদান এসেছে। রিউগু ও অন্যান্য গ্রহাণুর নমুনা বিশ্লেষণ থেকে ধারণা মিলছে, জীবনের রাসায়নিক উপাদান মহাকাশেই প্রাকৃতিকভাবে গঠিত হতে পারে।

এছাড়া গবেষণায় অ্যামোনিয়ার সঙ্গে এই উপাদানগুলোর একটি বিশেষ সম্পর্কও শনাক্ত হয়েছে, যা সৌরজগতের প্রাথমিক রাসায়নিক বিবর্তন সম্পর্কে নতুন ধারণা দিচ্ছে। বিজ্ঞানীরা মনে করছেন, কার্বনসমৃদ্ধ গ্রহাণুর আধিক্য ইঙ্গিত করে যে মহাকাশে জীবন গঠনের উপাদান ব্যাপকভাবে বিদ্যমান।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল...

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো...

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা...

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু...

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...

ঢাকাসহ ১১ জেলায় দুপুর পর্যন্ত ঝড়-বৃষ্টির সতর্কতা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের ১১টি জেলার ওপর দিয়ে...
spot_img

আরও পড়ুন

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো সমস্যা, পারিবারিক সংকট বা কর্মক্ষেত্রের চাপের কথাই সামনে আসে। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিনের জীবনের কিছু...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন দায়ী নয়, বরং ব্যক্তির জীবনযাপন, পরিবেশ ও দৈনন্দিন অভ্যাসই বড় ভূমিকা রাখে—এমন তথ্য উঠে এসেছে...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচিত। এটি মানুষের অন্তরে এমন এক আত্মিক শক্তি সৃষ্টি করে, যা তাকে পাপ থেকে...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল আঁচড়ানো, পোশাক পরা, রান্নাবান্না, বাজারের ব্যাগ বহন কিংবা অফিসে দীর্ঘ সময় কম্পিউটারে কাজ—সব ক্ষেত্রেই কাঁধের...
spot_img