Tuesday, April 7, 2026
31 C
Dhaka

সিলিকা জেলের প্যাকেট কেন ফেলে দেওয়া উচিত নয়

ওষুধ, জুতা বা ইলেকট্রনিক পণ্যের বাক্সে থাকা ছোট ছোট সিলিকা জেলের প্যাকেট অনেকেই অপ্রয়োজনীয় ভেবে ফেলে দেন। তবে এই প্যাকেটগুলো ঘরের নানা জিনিস সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাতাসের আর্দ্রতা নিয়ন্ত্রণে কার্যকর হওয়ায় এটি পরিবেশবান্ধব উপকারও এনে দেয়।

সিলিকা জেল আসলে একধরনের সিলিকন ডাই-অক্সাইড, যা কোয়ার্টজ পাথরের মতোই উপাদান দিয়ে তৈরি। দেখতে ছোট কাচের দানার মতো হলেও এর ভেতরে অসংখ্য সূক্ষ্ম ছিদ্র থাকে, যা বাতাস থেকে জলীয় বাষ্প শোষণ করতে সক্ষম। এই দানাগুলো নিজের ওজনের প্রায় ৪০ শতাংশ পর্যন্ত আর্দ্রতা শুষে নিতে পারে।

মূলত পণ্যের ভেতরের আর্দ্রতা কমিয়ে তা দীর্ঘদিন ভালো রাখতে এই প্যাকেট ব্যবহার করা হয়। এতে ছত্রাক জন্মানোর ঝুঁকি কমে এবং খাবার, ওষুধ বা চামড়াজাত পণ্যের মান বজায় থাকে। পাশাপাশি ইলেকট্রনিক ডিভাইসকে আর্দ্রতা থেকে সুরক্ষিত রাখতেও এটি কার্যকর।

ঘরের বিভিন্ন কাজে সিলিকা জেল ব্যবহার করা যায়। যেমন মেকআপ বক্সে রাখলে প্রসাধনী ভালো থাকে, গয়নার বাক্সে রাখলে কালচে হওয়া কমে, জুতার ভেতরে রাখলে স্যাঁতসেঁতে ভাব দূর হয়। এছাড়া ব্যাগ, ড্রয়ার বা বাদ্যযন্ত্রের বক্সে রাখলেও আর্দ্রতা কমানো সম্ভব।

তবে সিলিকা জেল চিরস্থায়ী নয়। সাধারণত ৩০ থেকে ৬০ দিন পর্যন্ত কার্যকর থাকে। দানাগুলো নরম হয়ে গেলে বা রং পরিবর্তন হলে বুঝতে হবে এটি আর কার্যকর নেই। পুনরায় ব্যবহার করতে হলে নিয়মিত পরীক্ষা করা প্রয়োজন।

সিলিকা জেল বিষাক্ত নয়, তবে খাওয়ার জন্য উপযোগীও নয়। এটি গলায় আটকে যাওয়ার ঝুঁকি তৈরি করতে পারে। তাই শিশুদের নাগালের বাইরে রাখা উচিত।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

সন্তান বাবার কাছ থেকে যেসব বৈশিষ্ট্য বেশি পায়

সন্তানের বৈশিষ্ট্য নির্ধারণে মা ও বাবার জিন সমানভাবে ভূমিকা...

মহাকাশে জীবনের উপাদান খোঁজায় নতুন অগ্রগতি

পৃথিবীতে প্রাণের উৎপত্তি কীভাবে—এই দীর্ঘদিনের প্রশ্নের উত্তর খোঁজায় নতুন...

শারীরিক স্থূলতা নিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি

ইসলাম জীবনব্যবস্থার প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য ও মধ্যপন্থাকে গুরুত্ব দেয়।...

১৫ বছরেই পিএইচডি, বেলজিয়ামের লরাঁকে ঘিরে বিশ্বজুড়ে বিস্ময়

মাত্র ১৫ বছর বয়সেই কোয়ান্টাম পদার্থবিজ্ঞানে পিএইচডি সম্পন্ন করে...

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাপ্তবয়স্কদের অংশগ্রহণ কমছে, বাড়ছে সতর্কতা

যুক্তরাজ্যে প্রাপ্তবয়স্কদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় অংশগ্রহণ কমে আসছে।...

বরিশালে শিশু স্বাস্থ্যসেবায় সংকট

বরিশালে গত ছয় মাস ধরে শিশুদের যক্ষ্মা প্রতিরোধের বিসিজি...

ফাতেমা (রা.)-এর প্রতি রাসুল (সা.)-এর ভালোবাসা

রাসুলুল্লাহ (সা.)-এর জীবনে পারিবারিক সম্পর্ক ছিল গভীর ভালোবাসা ও...

জামায়াতের সেই নারী কর্মীর জামিন

ফেসবুকে সরকার ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেফতার হওয়া ভোলার...

বাজারে এলো স্যামসাংয়ের নতুন এআই রেফ্রিজারেটর

দেশের বাজারে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধাসম্পন্ন ফ্রেঞ্চ-ডোর...

বরিশালে হামের উপসর্গে শিশুমৃত্যু, হাসপাতালে ভর্তি বাড়ছে

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গত...

দৃঢ় সংকল্পই সফলতার চাবিকাঠি

জীবনে বড় কোনো কাজ সফলভাবে সম্পন্ন করতে হলে পূর্ব...

বরিশালে শিশুদের অক্সিজেন দিচ্ছে প্লাস্টিকের পটে তৈরি ‘হেডমাস্ক’

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুদের চিকিৎসায় প্রয়োজনীয় অক্সিজেন...

আক্কেলদাঁতের ব্যথা কেন হয়

আক্কেলদাঁত ওঠার সময় ব্যথা একটি সাধারণ সমস্যা হলেও অনেক...

প্রযুক্তির নিয়ন্ত্রণে কার প্রভাব বেশি

বাংলাদেশে ডিজিটাল অগ্রযাত্রা দ্রুত বিস্তৃত হলেও এর সুফল সবার...
spot_img

আরও পড়ুন

সন্তান বাবার কাছ থেকে যেসব বৈশিষ্ট্য বেশি পায়

সন্তানের বৈশিষ্ট্য নির্ধারণে মা ও বাবার জিন সমানভাবে ভূমিকা রাখলেও কিছু নির্দিষ্ট গুণাবলি বাবার জিনের মাধ্যমে বেশি প্রভাবিত হয় বলে গবেষণায় উঠে এসেছে। সাম্প্রতিক...

মহাকাশে জীবনের উপাদান খোঁজায় নতুন অগ্রগতি

পৃথিবীতে প্রাণের উৎপত্তি কীভাবে—এই দীর্ঘদিনের প্রশ্নের উত্তর খোঁজায় নতুন অগ্রগতি হয়েছে। জাপানের নেতৃত্বে পরিচালিত এক মহাকাশ গবেষণায় রিউগু নামের একটি প্রাচীন গ্রহাণু থেকে সংগ্রহ...

শারীরিক স্থূলতা নিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি

ইসলাম জীবনব্যবস্থার প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য ও মধ্যপন্থাকে গুরুত্ব দেয়। শারীরিক সুস্থতার ক্ষেত্রেও একই নির্দেশনা দেওয়া হয়েছে। পরিমিত আহার, নিয়মিত চলাফেরা এবং ব্যায়ামের মাধ্যমে শরীর...

১৫ বছরেই পিএইচডি, বেলজিয়ামের লরাঁকে ঘিরে বিশ্বজুড়ে বিস্ময়

মাত্র ১৫ বছর বয়সেই কোয়ান্টাম পদার্থবিজ্ঞানে পিএইচডি সম্পন্ন করে আলোচনায় উঠে এসেছে বেলজিয়ামের কিশোর লরাঁ সিমন্স। অল্প বয়সে এমন সাফল্যের কারণে অনেকেই তাকে ‘লিটল...
spot_img