Sunday, September 6, 2026
26 C
Dhaka

বন্ধ্যত্ব চিকিৎসায় আইইউআই পদ্ধতি, কারা নিতে পারেন এই সেবা

বন্ধ্যত্ব নিরসনে ইনট্রা-ইউটেরিন ইনসেমিনেশন বা আইইউআই বর্তমানে বহুল ব্যবহৃত একটি চিকিৎসাপদ্ধতি হিসেবে বিবেচিত হচ্ছে। তুলনামূলকভাবে সহজ ও কম ব্যয়বহুল হওয়ায় এটি অনেক দম্পতির জন্য সম্ভাবনাময় সমাধান হয়ে উঠেছে। এই পদ্ধতিতে পুরুষের শুক্রাণু ল্যাবরেটরিতে প্রক্রিয়াজাত করে নারীর জরায়ুতে স্থাপন করা হয়।

চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে আইইউআইকে প্রাথমিক চিকিৎসা ও ইন ভিট্রো ফার্টিলাইজেশনের মাঝামাঝি একটি ধাপ হিসেবে দেখা হয়। সাধারণত এ পদ্ধতিতে সাফল্যের হার ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত হতে পারে এবং প্রয়োজন অনুযায়ী ৩ থেকে ৬ বার প্রয়োগ করা যায়।

আইইউআই প্রয়োগের ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে। অন্তত একটি ফেলোপিয়ান টিউব খোলা থাকা প্রয়োজন এবং ডিম্বাণু পরিপক্ব হওয়া জরুরি। স্বামীর শুক্রাণুতে সামান্য সমস্যা থাকলেও এই পদ্ধতি কার্যকর হতে পারে।

যেসব ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসায় সফলতা আসে না, দম্পতির সময়ের স্বল্পতা থাকে, দীর্ঘদিন বন্ধ্যত্ব সমস্যা বিদ্যমান বা স্ত্রীর বয়স বেশি—এসব পরিস্থিতিতে আইইউআই কার্যকর হতে পারে। এছাড়া ডিম্বাণুর সংখ্যা কম হওয়া, স্বামীর সহবাসে অক্ষমতা বা এন্ডোমেট্রিওসিসের প্রাথমিক পর্যায়েও এই পদ্ধতি বিবেচনা করা হয়।

আইইউআই একটি আউটডোরভিত্তিক চিকিৎসা, যেখানে সাধারণত তেমন ব্যথা অনুভূত হয় না। প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার পর স্বাভাবিক জীবনযাপন করা যায় এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করতে হয়।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img