সহজ উপকরণে বাসায় তৈরি করা যায় জনপ্রিয় ফাস্টফুড পটেটো ওয়েজেস। স্বাদে ও মচমচে গুণে এটি শিশু থেকে বড়দের সবার কাছেই সমান জনপ্রিয়।
এই রেসিপিতে মাঝারি আকারের আলু ব্যবহার করা হয়। প্রথমে আলুগুলো লম্বা করে টুকরো করে পরিষ্কার পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হয়। এরপর লবণপানিতে আধা সেদ্ধ করে পানি ঝরিয়ে নেওয়া হয়।
অন্যদিকে একটি বাটিতে ময়দা, কর্ন ফ্লাওয়ার, চিলি ফ্লেক্স, ধনেপাতাকুচি, গোলমরিচগুঁড়া, লাল মরিচগুঁড়া ও লবণ একসঙ্গে মিশিয়ে ব্যাটার তৈরি করতে হয়। এই মিশ্রণে আলুর টুকরোগুলো ভালোভাবে মেখে নিতে হবে।
এরপর ডুবো তেলে সোনালি রং হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। গরম গরম ওয়েজেস মেয়নেজ বা টমেটো সসের সঙ্গে পরিবেশন করলে স্বাদ আরও বেড়ে যায়।
সিএ/এমআর


