Friday, July 10, 2026
25.9 C
Dhaka

এক দিনেই ধরা পড়ল পালানো হত্যাচেষ্টা মামলার আসামি

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানাহেফাজত থেকে পালিয়ে যাওয়া হত্যাচেষ্টা মামলার আসামি ইসমাঈলকে (৩০) এক দিন পর আবার গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১ এপ্রিল) দিবাগত রাত প্রায় পৌনে ১২টার দিকে উপজেলার উচিতপুর বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার ইসমাঈল আড়াইহাজার উপজেলার চরকমলাপুর এলাকার বাসিন্দা এবং একটি হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত পঞ্চম আসামি।

পুলিশ সূত্রে জানা গেছে, এর আগে গত সোমবার তাঁকে গ্রেপ্তার করা হলেও থানায় আনার পর কৌশলে তিনি হেফাজত থেকে পালিয়ে যান। বিষয়টি মঙ্গলবার প্রকাশ্যে এলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয় এবং পুলিশ প্রশাসনের মধ্যে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

এরপর তাঁকে পুনরায় গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। পুলিশের একাধিক দল বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার গভীর রাতে উচিতপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ইসমাঈলকে আবার গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, জমিসংক্রান্ত বিরোধের জেরে গত ২৩ ও ২৪ মার্চ খাগকান্দা ইউনিয়নের চরকমলাপুর এলাকায় ধারালো অস্ত্র নিয়ে সশস্ত্র হামলার ঘটনা ঘটে। এতে কয়েকজন গুরুতর আহত হন। এ ঘটনায় বিল্লাল হোসেন বাদী হয়ে সংঘবদ্ধ হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে আড়াইহাজার থানায় মামলা করেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, থানায় আনার পর নিজের বিরুদ্ধে মামলা থাকার বিষয়টি জানতে পেরে ইসমাঈল কৌশলে পালিয়ে যান। পরে তাঁকে গ্রেপ্তারে পুলিশি তৎপরতা বাড়ানো হয় এবং অভিযানের মাধ্যমে আবার আটক করা হয়েছে। তাঁকে বুধবার (২ এপ্রিল) আদালতে পাঠানো হবে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...

বাংলাদেশ থেকে তিন মাসে ১ কোটি ৩২ লাখের বেশি ভিডিও সরিয়েছে টিকটক

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের অভিযোগে...

নারীর মরদেহ ও কাফনে সুগন্ধি ব্যবহারের বিধান কী?

প্রশ্ন: নারীর মরদেহ ও কাফনে সুগন্ধি ব্যবহারের বিধান কী?...
spot_img

আরও পড়ুন

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করেছে উবার বাংলাদেশ। এর আগে শহরটিতে উবার মোটো ও উবার রেন্টালস সেবা চালুর...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে নতুন প্রতিযোগিতায় নেমেছে বিশ্বের দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও চীন। বিশেষ করে চাঁদে স্থায়ী উপস্থিতি ও...
spot_img