Thursday, July 23, 2026
27.6 C
Dhaka
No menu items!

বরিশাল বিভাগে হামের প্রাদুর্ভাব বেড়েছে, বেশি আক্রান্ত বরগুনায়

বরিশাল বিভাগের সব জেলায় হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সরকারি হাসপাতালগুলোতে প্রতিদিনই হামের উপসর্গ নিয়ে শিশুরা ভর্তি হচ্ছে। শয্যা–সংকটের কারণে একাধিক শিশুকে একই শয্যায় রাখা হচ্ছে বা মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। মঙ্গলবার পর্যন্ত বিভাগে হাম আক্রান্ত হয়ে ৮ শিশুর মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে বরগুনায়।

হামের চিকিৎসা প্রটোকল অনুযায়ী, হাসপাতালে ভর্তি শিশুদের নমুনা (রক্ত, থ্রোট সোয়াব) সংগ্রহ করে স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে ঢাকায় দেশের একমাত্র হাম-রুবেলা ল্যাবে পাঠানো হয়। ল্যাব পরিচালনা করে ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ), আর এতে আর্থিক ও কারিগরি সহায়তা দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

টিকা না পাওয়া শিশুরাই বেশি আক্রান্ত

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুযায়ী, হাম প্রতিরোধে শিশুদের ৯ মাস বয়সে প্রথম ও ১৫ মাসে দ্বিতীয় টিকা দেওয়া হয়। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি শিশুদের প্রায় ৭০ শতাংশ বয়স ৬–১১ মাসের মধ্যে। বিশেষ করে ৭ মাস বয়সী শিশুদের সংক্রমণ বেশি। শিশু বিভাগের প্রধান বিকাশ চন্দ্র নাগ বলেন, সাধারণত ৯ মাস পর থেকে শিশুদের টিকা দেওয়া হয়, অথচ এখন ছোট বয়সের শিশুরাও বেশি আক্রান্ত হচ্ছে।

হাসপাতালের উপপরিচালক আবদুল মোনায়েম সাদ বলেন, প্রয়োজনীয় চিকিৎসা ও অক্সিজেন সরবরাহ আছে। তবে পরীক্ষার সময় বেশি লাগায় এখন লক্ষণ দেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। মঙ্গলবার পর্যন্ত হাসপাতালে মোট ৩৭ শিশু চিকিৎসাধীন ছিল। মার্চ মাসে ১১১ শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে।

আইসোলেশন ওয়ার্ডে শয্যা–সংকটের কারণে রোগীদের একটি শয্যায় দুই থেকে তিনজন রাখা হচ্ছে, কোথাও মেঝেতে চিকিৎসা দেওয়া হচ্ছে। হামের রোগীর সঙ্গে অন্য রোগী রাখার কারণে সংক্রমণ বাড়ার আশঙ্কা রয়েছে।

বরিশাল বিভাগের পরিস্থিতি

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০৫ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে, ১৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্ত রোগীর মধ্যে ৫১ জনের হাম এবং তিনজনের রুবেলা ধরা পড়েছে। মৃত্যু হয়েছে ৮ শিশুর।

বরগুনায় পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক

বিভাগের ছয় জেলার মধ্যে বরগুনায় বেশি হামের রোগী শনাক্ত হয়েছে। জ্বর ও শরীরে ফুসকুড়ি নিয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা বেশি। বরগুনা জেনারেল হাসপাতাল ২৫০ শয্যার আইসোলেশন ওয়ার্ড চালু করেছে। নমুনা পরীক্ষায় বরগুনায় ২২ জনের শরীরে হাম ধরা পড়েছে। মঙ্গলবার আইসোলেশন ওয়ার্ডে ১৮ জন শিশু ভর্তি ছিলেন।

ফুলঝুরি ইউনিয়নের সাহেবের হাওলা গ্রামের ৮ মাসের শিশু জুবায়ের হামের উপসর্গ নিয়ে সোমবার ভর্তি হন। তার বাবা মো. নাঈম জানান, তিন দিন ধরে জ্বর ও শরীর লাল হয়ে যাওয়ায় হাসপাতালে এনেছেন। শিশু বিশেষজ্ঞ মেহেদী পারভেজ বলেন, সাম্প্রতিক সময়ে জ্বর নিয়ে আসা শিশুদের মধ্যে অনেকের শরীরে হামের লক্ষণ পাওয়া যাচ্ছে। আক্রান্তদের আলাদা রাখা হচ্ছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img