Tuesday, March 31, 2026
31 C
Dhaka

খুলনায় হামের প্রাদুর্ভাব বেড়ে উদ্বেগ, হাসপাতালে ৭৯ শিশু

খুলনা বিভাগে হামের সংক্রমণ হঠাৎ করেই বৃদ্ধি পাওয়ায় জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে বিভাগের ১০টি জেলায় অন্তত ৭৯ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

চলতি বছরের প্রথম তিন মাসে অন্তত ২৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে, যা পরিস্থিতিকে নতুন করে চিন্তার কারণ করে তুলেছে। সবচেয়ে বেশি আক্রান্তের তথ্য পাওয়া গেছে কুষ্টিয়া জেলায়, যেখানে ৬৩ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।

এছাড়া যশোরে ৬ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন এবং ঝিনাইদহ, সাতক্ষীরা ও মাগুরায় ২ জন করে শিশু ভর্তি রয়েছে। অন্যান্য জেলাতেও সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

চিকিৎসকদের মতে, আক্রান্তদের বেশিরভাগই অল্পবয়সী শিশু। বিশেষ করে এক বছরের কম বয়সী এবং ৬ থেকে ৯ মাস বয়সী শিশুরা বেশি ঝুঁকিতে রয়েছে। যাদের টিকাদান সম্পূর্ণ হয়নি বা রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের মধ্যে সংক্রমণ বেশি দেখা যাচ্ছে।

আক্রান্তদের মধ্যে জ্বর, সর্দি-কাশি, চোখ লাল হয়ে যাওয়া এবং শরীরে ফুসকুড়ি দেখা দিচ্ছে। অনেক ক্ষেত্রে নিউমোনিয়া, ডায়রিয়া ও শ্বাসকষ্টের মতো জটিলতাও তৈরি হচ্ছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সৈয়দা রুখশানা পারভীন বলেন, ‘হাম অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ এবং নির্দিষ্ট কোনো অ্যান্টিভাইরাল চিকিৎসা না থাকায় সাপোর্টিভ চিকিৎসার ওপরই নির্ভর করতে হচ্ছে।’

রোগীর চাপ বাড়লেও হাসপাতালগুলোর অবকাঠামোগত সীমাবদ্ধতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। আইসোলেশন ইউনিট চালু থাকলেও শয্যা ও প্রয়োজনীয় সুবিধা সীমিত রয়েছে।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় সব জেলা হাসপাতালে আলাদা ওয়ার্ড চালুর নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এনআইসিইউ সুবিধার সীমাবদ্ধতা এখনো বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মুজিবুর রহমান বলেন, ‘সাম্প্রতিক সময়ে হঠাৎ করেই দেশের অন্যান্য অঞ্চলের মতো খুলনা বিভাগেরও কোনো কোনো জেলায় হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এটি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগ সব ধরনের প্রস্তুতি নিয়েছে।’

বিশেষজ্ঞরা বলছেন, হামের বিস্তার ঠেকাতে নিয়মিত টিকাদান নিশ্চিত করা জরুরি। পাশাপাশি উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়া এবং আক্রান্তদের আলাদা রাখা প্রয়োজন।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

নড়াইলে ৭ হাজার ৪০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, দুজনকে জরিমানা

নড়াইলের কালিয়া উপজেলায় পৃথক দুই স্থানে অভিযান চালিয়ে ৭...

কমলগঞ্জে ট্রেনে আগুন, তিন ঘণ্টা বন্ধ ছিল সিলেটের রেল যোগাযোগ

মৌলভীবাজারের কমলগঞ্জে মঙ্গলবার সকালে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে...

৭৬ বছর বয়সেও ম্যারাথনে দাপুটে তপনতোষ চক্রবর্তী

বিশ্বজুড়ে ম্যারাথন দৌড়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ৭৬ বছর...

চট্টগ্রামে হামলায় চাকসু নেতা গুরুতর আহত, হাসপাতালে ভর্তি

চট্টগ্রামের হাটহাজারীর একটি ফিলিং স্টেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র...

মেহেরপুরে দ্বিতীয় স্ত্রীর মামলা থেকে মুক্তি পাওয়ার পর বৃদ্ধ নিখোঁজ

মেহেরপুর সদর উপজেলার কাঁসারীপাড়ার বাসিন্দা ৭০ বছর বয়সী মো....

লালমনিরহাটে ফেসবুক পোস্টের কারণে ছাত্রদল নেতা বহিষ্কার

লালমনিরহাটের আদিতমারীতে ছাত্রদলের এক নেতা ফেসবুকে ‘গণভোটের রায় বাস্তবায়ন...

মানব পাচার: প্রাণ হারাচ্ছে তরুণ, বিচার ও শাস্তি টলানো

সুনামগঞ্জের দিরাই উপজেলার আবদুল গণি সত্তরোর্ধ্ব বয়সেও ছেলেকে গ্রিসে...

কুমিল্লায় চুরির অভিযোগে দুই যুবককে ইলেকট্রিক শক দিয়ে নির্যাতন, ভিডিও ভাইরাল

কুমিল্লার আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের মনশাসন গ্রামে চুরির...

তেলের হিসাব দেখাতে ব্যর্থতায় ফিলিং স্টেশন মালিককে এক বছরের কারাদণ্ড

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় নওরীন ফিলিং স্টেশনের মালিক মো....

এলজিইডি কর্মকর্তার সঙ্গে ছাত্রদল নেতার বাগ্‌বিতণ্ডা, প্রিন্টার ভাঙচুরের অভিযোগ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয়ে...

সুনামগঞ্জের দুই থানায় ৯ দালালের বিরুদ্ধে মামলা

লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে ভূমধ্যসাগরে ১২ সুনামগঞ্জের তরুণের...

স্বর্ণ পাচার ঘটনায় ডিজিটাল ডিভাইসের ফরেনসিক পরীক্ষা শুরু

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জব্দ হওয়া বিপুল পরিমাণ স্বর্ণ...

আল্লাহর রহমত পাওয়ার ১০ উপায়

ইসলামের শিক্ষায় আল্লাহর রহমত লাভের বিভিন্ন পথের কথা কোরআন...

ভাই-বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ দুই দিন পর উদ্ধার

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া...
spot_img

আরও পড়ুন

নড়াইলে ৭ হাজার ৪০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, দুজনকে জরিমানা

নড়াইলের কালিয়া উপজেলায় পৃথক দুই স্থানে অভিযান চালিয়ে ৭ হাজার ৪০০ লিটার অবৈধ ডিজেল জব্দ করা হয়েছে। এ সময় জড়িত দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের...

কমলগঞ্জে ট্রেনে আগুন, তিন ঘণ্টা বন্ধ ছিল সিলেটের রেল যোগাযোগ

মৌলভীবাজারের কমলগঞ্জে মঙ্গলবার সকালে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ প্রায় তিন ঘণ্টা বন্ধ ছিল। ঘটনা ঘটে...

৭৬ বছর বয়সেও ম্যারাথনে দাপুটে তপনতোষ চক্রবর্তী

বিশ্বজুড়ে ম্যারাথন দৌড়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ৭৬ বছর বয়সী বাংলাদেশি তপনতোষ চক্রবর্তী। সাতটি মর্যাদাপূর্ণ ওয়ার্ল্ড ম্যারাথন মেজর সম্পন্ন করে তিনি আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ...

চট্টগ্রামে হামলায় চাকসু নেতা গুরুতর আহত, হাসপাতালে ভর্তি

চট্টগ্রামের হাটহাজারীর একটি ফিলিং স্টেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক মাসুম বিল্লাহর ওপর হামলার ঘটনা ঘটেছে। আহত অবস্থায় তাঁকে...
spot_img