Friday, July 24, 2026
29.9 C
Dhaka
No menu items!

আঘাতের পর পেশিতে শক্ত গাঁট হলে কী করবেন

খেলাধুলা বা দুর্ঘটনায় আঘাত পাওয়ার পর অনেক সময় পেশিতে ফুলে শক্ত গাঁটের মতো কিছু তৈরি হতে দেখা যায়। শুরুতে এটি সাধারণ আঘাত বা মাংসপেশির টান মনে হলেও কিছু ক্ষেত্রে কয়েক সপ্তাহ পর সেখানে হাড়ের মতো শক্ত টিস্যু তৈরি হয়। এই অবস্থাকে চিকিৎসাবিজ্ঞানে মায়োসাইটিস অসিফিকান্স বলা হয়।

সাধারণত জোরে আঘাত লাগলে পেশির ভেতরে রক্ত জমে যায়, যা সময়ের সঙ্গে শরীর নিজেই শুষে নেয়। তবে আঘাতপ্রাপ্ত স্থানে বারবার চাপ দেওয়া, জোরে মালিশ করা বা দ্রুত ভারী ব্যায়াম শুরু করলে সেখানে অস্বাভাবিকভাবে ক্যালসিয়াম জমে শক্ত টিস্যু তৈরি হতে পারে। এটি বিশেষ করে ঊরুর সামনের অংশ ও বাহুর পেশিতে বেশি দেখা যায়।

লক্ষণ হিসেবে আঘাতের দুই থেকে তিন সপ্তাহ পর আক্রান্ত স্থান শক্ত হয়ে যাওয়া, ফুলে থাকা, চাপ দিলে ব্যথা অনুভব হওয়া এবং হাত-পা নড়াচড়ায় সমস্যা দেখা দেয়। সময়ের সঙ্গে ব্যথা কিছুটা কমলেও শক্ত গাঁট থেকে যেতে পারে।

প্রাথমিকভাবে সঠিক যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। আঘাতের পর বিশ্রাম, বরফ সেঁক এবং হালকা নড়াচড়া বজায় রাখা প্রয়োজন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যথানাশক ওষুধ গ্রহণ করা যেতে পারে। তবে জোরে মালিশ, গরম সেঁক, জোরপূর্বক স্ট্রেচিং বা দ্রুত ভারী ব্যায়াম এড়িয়ে চলা উচিত।

চিকিৎসার ক্ষেত্রে ধীরে ধীরে হালকা স্ট্রেচিং ও পেশি শক্ত করার ব্যায়াম সহায়ক। অধিকাংশ ক্ষেত্রে ফিজিক্যাল মেডিসিন ও পুনর্বাসনের মাধ্যমে অস্ত্রোপচার ছাড়াই সুস্থ হওয়া সম্ভব। তবে দীর্ঘ সময়েও সমস্যা না কমলে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।

আঘাতের পর ব্যথা ও ফোলা বাড়তে থাকলে বা আক্রান্ত স্থান অস্বাভাবিক শক্ত হয়ে গেলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img