Monday, June 15, 2026
28.9 C
Dhaka

জুলাইযোদ্ধাদের জন্য আসছে নতুন আইন

জুলাইযোদ্ধাদের সর্বসম্মতভাবে দায়মুক্তি দেওয়ার জন্য আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, আগামী সংসদ অধিবেশনে এ সংক্রান্ত আইন পাস করা হবে।

বুধবার সচিবালয়ে সরকারের এক মাস পূর্তি উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব তথ্য তুলে ধরেন। তিনি জানান, নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

মন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে। চার কোটি ১০ লাখ পরিবারকে চিহ্নিত করে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড বিতরণ করা হচ্ছে। ইমাম ও মুয়াজ্জিনদের জন্য সম্মানী প্রদান কার্যক্রমও চালু হয়েছে এবং বিভিন্ন এলাকায় ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

কৃষকদের জন্য নতুন উদ্যোগ হিসেবে পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধনের কথা জানান তিনি। টাঙ্গাইল থেকে এই কার্যক্রম শুরু হবে এবং প্রাথমিকভাবে ২১ হাজার কৃষক এই কার্ড পাবেন।

এ ছাড়া সংসদ সদস্যদের জন্য শুল্কমুক্ত গাড়ি ও প্লট সুবিধা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী। একই সঙ্গে ভিআইপি প্রটোকল কমানোর কথাও জানান তিনি।

স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে, যার অধিকাংশই নারী হবে বলে জানানো হয়। পাশাপাশি নাগরিকদের জন্য ই-হেলথ কার্ড চালুর পরিকল্পনাও রয়েছে।

শ্রম খাতে স্থিতিশীলতা বজায় রাখতে বেতন ও বোনাস সময়মতো পরিশোধ নিশ্চিত করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন এবং এ জন্য ২৫০০ কোটি টাকা বরাদ্দের কথাও জানান।

মন্ত্রী আরও বলেন, চাঁদাবাজি নিয়ন্ত্রণ ও অবৈধ দোকানপাট উচ্ছেদে উদ্যোগ নেওয়া হয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর পরিকল্পনা রয়েছে এবং বড় বিমানবন্দরগুলোতে ফ্রি ইন্টারনেট সুবিধা চালু করা হয়েছে।

তিনি জানান, আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষাপটে ইরানে আটকে পড়া চার শতাধিক বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। একই সঙ্গে জ্বালানি খাতে কোনো সংকট নেই এবং দাম বাড়ানোরও পরিকল্পনা নেই বলে আশ্বস্ত করেন তিনি।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বাসে তল্লাশিতে ধরা পড়ল ইয়াবা চালান, গ্রেপ্তার ২

পিরোজপুরের মঠবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে ২ হাজারের বেশি ইয়াবাসহ...

বিল এলাকায় মাছ ধরতে গিয়ে প্রাণ গেল কৃষকের

নেত্রকোনার সদর উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে এক কৃষক ও...

ভালুকায় মাঠে বজ্রাঘাতে কিশোরের মৃত্যু

ময়মনসিংহের ভালুকায় বজ্রাঘাতে ফয়সাল আহাম্মেদ (১৪) নামের এক কিশোরের...

ত্রয়োদশ সংসদের দ্বিতীয় অধিবেশন পুনরায় চালু

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন এবং ২০২৬-২৭ অর্থবছরের বাজেট...

নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে গলাচিপায় বিক্ষোভ, গ্রেপ্তার ৩

পটুয়াখালীর গলাচিপায় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ...

এনজিওর আশ্বাসে ঋণ পরিশোধ করেও খামারির মামলা জট

চার বছর ধরে আদালতের বারান্দায় ঘুরছেন ৭৪ বছর বয়সী...

লাকসামে দীর্ঘদিনের পলাতক আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ

কুমিল্লার লাকসামে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিনের পলাতক আসামি মো....

নোয়াখালীতে স্মৃতিস্তম্ভে আগুন, তদন্তে পুলিশ

নোয়াখালী জেলা শহরে জজ আদালতের বিপরীতে শহীদ মিনারের পাশে...

ফতুল্লায় মাদক অভিযানে গোলাগুলি, পুলিশসহ আহত ৮

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে পুলিশের সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি...

পশ্চিম কাশিপুরে মসজিদে হামলা, গুলিবিদ্ধ দুইজন

খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন পশ্চিম কাশিপুর এলাকায় ফজরের নামাজ...

ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে গোলাগুলি, আহত ৭

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে পুলিশের সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি...

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে এলাকায় রহস্যজনক মৃত্যু

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস রোড থেকে অজ্ঞাত...

দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, ব্যর্থ করেছে বিজিবি

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১১ জনকে...

আনোয়ারায় মা-মেয়ে হত্যা, ৫ বছরের শিশু আহত অবস্থায় উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজ ঘর থেকে মা ও মেয়ের...
spot_img

আরও পড়ুন

বাসে তল্লাশিতে ধরা পড়ল ইয়াবা চালান, গ্রেপ্তার ২

পিরোজপুরের মঠবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে ২ হাজারের বেশি ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে মঠবাড়িয়াগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে...

বিল এলাকায় মাছ ধরতে গিয়ে প্রাণ গেল কৃষকের

নেত্রকোনার সদর উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে এক কৃষক ও সিএনজিচালিত অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। রবিবার (১৪ জুন) সকালে উপজেলার আমতলা ও কাইলাটি ইউনিয়নে এ দুটি...

ভালুকায় মাঠে বজ্রাঘাতে কিশোরের মৃত্যু

ময়মনসিংহের ভালুকায় বজ্রাঘাতে ফয়সাল আহাম্মেদ (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার (১৪ জুন) দুপুরে ভালুকা পৌরসভার মেঘার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফয়সাল...

ত্রয়োদশ সংসদের দ্বিতীয় অধিবেশন পুনরায় চালু

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন এবং ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন পুনরায় শুরু হয়েছে। রবিবার (১৪ জুন) বিকেল ৩টা ৩ মিনিটে অধিবেশন শুরু হয়। অধিবেশনে...
spot_img