ঈদের ছুটিতে ছোটদের জন্য সুস্বাদু ও আকর্ষণীয় খাবার তৈরি করতে পারেন চিজি জালাপিনো বল। ঝাল ও চিজের মিশ্রণে তৈরি এই স্ন্যাকস সহজেই ঘরে বানানো যায় এবং এটি শিশুদের কাছে বিশেষভাবে জনপ্রিয়।
এই রেসিপিতে প্রধান উপকরণ হিসেবে প্রয়োজন জালাপিনো, ক্রিম চিজ বা মোজারেলা চিজ, অতিরিক্ত চিজ, ব্রেড ক্রাম্ব, ডিম, লবণ, গোলমরিচ এবং ভাজার জন্য তেল। উপকরণের পরিমাণ অনুযায়ী স্বাদ সমন্বয় করা যায়।
প্রথমে জালাপিনো কেটে ভেতরের বীজ ফেলে পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে। এরপর একটি পাত্রে ক্রিম চিজ ও গ্রেট করা চিজ ভালোভাবে মিশিয়ে তাতে লবণ ও গোলমরিচ যোগ করতে হবে।
এই মিশ্রণটি প্রতিটি জালাপিনোর ভেতরে ভরে নিতে হবে, যেন উপরের অংশ সামান্য ফুলে থাকে। এরপর জালাপিনোগুলো ফেটানো ডিমে ডুবিয়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিতে হবে, যাতে একটি মচমচে আবরণ তৈরি হয়।
মাঝারি আঁচে গরম তেলে এগুলো ৩ থেকে ৪ মিনিট ভেজে হালকা সোনালি রঙ হলে তুলে নিতে হবে। পরিবেশনের সময় র্যাঞ্চ বা টমেটো সসের সঙ্গে পরিবেশন করলে স্বাদ আরও বাড়ে।
সিএ/এমআর


