Saturday, June 20, 2026
31.7 C
Dhaka

দ্রুতগতির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা, বাঁচেনি চারজন

রংপুরের কাউনিয়া উপজেলার তালুক শাহাবাজ গ্রামে এক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত হওয়ায় নেমে এসেছে শোকের ছায়া। বৃহস্পতিবার ( ৫ ডিসেম্বর) দুপুরে গ্রামজুড়ে ছিল নীরবতা, স্বজনহারাদের কান্না আর শোকের ভারে ভারাক্রান্ত পরিবেশ।

বাড়ির উঠানে সারি করে রাখা চারটি খাটিয়া, পাশে নতুন খোঁড়া কবর—এই দৃশ্যই জানান দিচ্ছিল ভয়াবহতার চিত্র। ১২ বছর বয়সী তাইয়্যেবা ইসলামকে বাড়ির উঠানেই দাফন করা হয়েছে। একই সঙ্গে নিহত হয়েছেন তাঁর চাচা মমিনুল ইসলাম ওরফে রিন্টু (৪৫), চাচি মরিজন বেগম (৪০) এবং ফুফু শিউলি বেগম (৬০)। বাকি তিনজনকে পার্শ্ববর্তী কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা আবদুল গফুর বলেন, ‘এতগুলো মানুষ এই গ্রামের মারা গেল। আমাদের এত কষ্ট। কাল থাকি আমাদের কোনো আনন্দ নাই। এই গ্রামে ঈদ নাই। সবার মন দুঃখে ভাঙ্গি গেছে।’

স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজধানী থেকে ঈদ উদ্‌যাপন করতে গ্রামের বাড়িতে ফিরছিলেন তাঁরা। মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে শাহবাগ এলাকা থেকে একটি মাইক্রোবাস ভাড়া করে ১৭ জন যাত্রা শুরু করেন। গাড়িতে নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধ সবাই ছিলেন। ভোরের দিকে চালক ভুল পথে চলে যাওয়ার পর আবার ফিরে এসে দ্রুতগতিতে গাড়ি চালাতে থাকেন।

নিহতদের স্বজন সাইফুল ইসলাম বলেন, ‘এটা দুর্ঘটনা নয়, এটা মানুষোক ইচ্ছা করি মারি ফেলা। রোড চেনেন না, মানুষোক কইতেন। মানুষ বলি দিত। রোডে গাড়ি টানেন ১৩০। ওভারব্রিজ থেকে নামতেছে, তাও স্লো (ধীর) করেন নাই।’ তিনি আরও বলেন, ‘শুনলোং, ড্রাইভার নাকি দুই রাত থাকি ঘুমায় না, খালি টিপ (ভাড়া) মারে।’

পরিবারের সদস্যরা জানান, দ্রুতগতিতে চলার সময় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের বিভাজকে আঘাত করে উল্টে যায়। পরে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে একে একে চারজনের মৃত্যু হয়। মরদেহ নিয়ে আসার পর রাত সাড়ে ১০টার দিকে গাজীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।

দুর্ঘটনায় অন্তত আটজন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আহতদের মধ্যে শহিদুল ইসলামের স্ত্রী রুম্মান রুমীর পা ও কোমর ভেঙে গেছে এবং তাঁদের মেয়ে তাসমিয়া আঘাত পেয়েছেন। তাঁদের রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

একই ঘটনায় বেঁচে গেছে ১ বছর ৪ মাস বয়সী শিশু ফাতেমা জান্নাত ইলহাম। তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে নেওয়া হয়েছে।

দুর্ঘটনাকবলিত গাড়ির যাত্রী তরিকুল ইসলাম বলেন, ‘আমি ঘুমিয়ে ছিলাম। ঘুম থেকে উঠে শুনি, গাড়ি পাবনার রাস্তায় অনেক দূর চলে গেছে। আবার তারা ব্যাক করে। সকাল সাতটা–সাড়ে সাতটার দিকে আমরা সবাই ঘুমের মধ্যে ছিলাম, হঠাৎ করে বিকট শব্দ। গাড়ি উল্টে যাচ্ছে। কী হচ্ছে, কোনো কিছু বুঝে উঠতে পারছি না। তারপর যখন গাড়িটা উল্টে স্থির হয়, তখন চোখ খুলে দেখি, গাড়িতে আগুন জ্বলছে। আমার স্ত্রী, সন্তান কাউকে খুঁজে পাচ্ছি না। আগুনের তাপ খালি বাড়ছে।’

তিনি আরও জানান, স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তাঁর কন্যা ফাতেমার অবস্থা স্থিতিশীল রয়েছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

বিছানার পাশে পানির গ্লাস, তৃষ্ণা নয় মানসিক স্বস্তির প্রতীক

রাতে ঘুমাতে যাওয়ার আগে অনেকেই বিছানার পাশে এক গ্লাস...

বাতাসের আর্দ্রতা থেকেই মিলবে বিশুদ্ধ পানি, উদ্ভাবিত হলো বিশেষ জ্যাকেট

পানি সংকট মোকাবিলায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে যুক্তরাষ্ট্রের...

‘ভুল’ শুধরাতে দুধ দিয়ে গোসলের রীতি যেভাবে জনপ্রিয় হলো

বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে কিংবা জনপরিসরে দেখা যায়, কোনো...

আইফোন ১৮ প্রো ম্যাক্স উন্মোচনের সম্ভাব্য সময়সূচি প্রকাশ, সেপ্টেম্বরেই বাজারে আসতে পারে নতুন মডেল

বিশ্বের প্রযুক্তিপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে এখন অ্যাপলের পরবর্তী প্রজন্মের স্মার্টফোন...

কেন কিছু মানুষকে বেশি কামড়ায় মশা, জানালেন বিজ্ঞানীরা

একই জায়গায় বসে থাকা কয়েকজন মানুষের মধ্যে দেখা যায়,...

অ্যান্ড্রয়েড ফোনে ভাইরাস ঢুকেছে কি না বুঝবেন যেসব লক্ষণে

স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সাইবার নিরাপত্তা এখন আগের যেকোনো সময়ের...

কিডনি ক্যানসার নিয়ে ৭ প্রচলিত ভুল ধারণা, যা বলছেন চিকিৎসকরা

বিশ্বজুড়ে সবচেয়ে বেশি শনাক্ত হওয়া ক্যানসারগুলোর মধ্যে কিডনি ক্যানসার...

বিজ্ঞান গবেষণায় নতুন অধ্যায়, আসছে ‘চ্যাটজিপিটি ফর সায়েন্স’

বৈজ্ঞানিক গবেষণা ও তথ্য বিশ্লেষণের কাজে আরও উন্নত সহায়তা...

কয়েক ঘণ্টার জন্য বাইরে গেলে এসি বন্ধ নাকি চালু, কী বলছেন বিশেষজ্ঞরা

গরমের দিনে এসি ব্যবহার এখন অনেক পরিবারের দৈনন্দিন প্রয়োজন।...

এআই চাকরি কমাবে না, বরং নতুন কর্মসংস্থান তৈরি করবে: জেফ বেজোস

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি মানুষের চাকরির জন্য বড়...

যে ৫ ধরনের খাবার ফ্রিজে রাখলে কমে যেতে পারে স্বাদ ও গুণগত মান

খাবার দীর্ঘদিন ভালো রাখার জন্য অনেকেই প্রায় সব ধরনের...

কোপা আমেরিকার ৭-১ স্মৃতি ফিরে এল ব্রাজিল–হাইতি ম্যাচে

বিশ্ব ফুটবলের ইতিহাসে সবচেয়ে সফল দল ব্রাজিল দীর্ঘ দুই...

বিশ্বকাপে ব্রাজিল ম্যাচ ঘিরে ব্যতিক্রমী ভবিষ্যদ্বাণী

বিশ্বকাপ শুরু হওয়ার আগেই আলোচনায় উঠে এসেছিল ব্রাজিলের রিও...

হোয়াটসঅ্যাপে সাইবার ঝুঁকি বাড়ছে, অ্যাকাউন্ট সুরক্ষায় জরুরি ৫ পদক্ষেপ

বিশ্বজুড়ে ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ।...
spot_img

আরও পড়ুন

বিছানার পাশে পানির গ্লাস, তৃষ্ণা নয় মানসিক স্বস্তির প্রতীক

রাতে ঘুমাতে যাওয়ার আগে অনেকেই বিছানার পাশে এক গ্লাস পানি রেখে দেন। কিন্তু অনেক ক্ষেত্রে সেই পানি না খেয়েই সকালে ফেলে দেওয়া হয়। বাইরে...

বাতাসের আর্দ্রতা থেকেই মিলবে বিশুদ্ধ পানি, উদ্ভাবিত হলো বিশেষ জ্যাকেট

পানি সংকট মোকাবিলায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে যুক্তরাষ্ট্রের একদল গবেষকের উদ্ভাবিত বিশেষ প্রযুক্তি। তারা এমন একটি জ্যাকেট তৈরি করেছেন, যা বাতাসে থাকা আর্দ্রতা...

‘ভুল’ শুধরাতে দুধ দিয়ে গোসলের রীতি যেভাবে জনপ্রিয় হলো

বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে কিংবা জনপরিসরে দেখা যায়, কোনো ভুল সিদ্ধান্ত, সমর্থন পরিবর্তন বা জীবনের নতুন অধ্যায় শুরুর প্রতীক হিসেবে মানুষ দুধ দিয়ে গোসল...

আইফোন ১৮ প্রো ম্যাক্স উন্মোচনের সম্ভাব্য সময়সূচি প্রকাশ, সেপ্টেম্বরেই বাজারে আসতে পারে নতুন মডেল

বিশ্বের প্রযুক্তিপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে এখন অ্যাপলের পরবর্তী প্রজন্মের স্মার্টফোন সিরিজ। নতুন তথ্য অনুযায়ী, আইফোন ১৮ প্রো, আইফোন ১৮ প্রো ম্যাক্স এবং অ্যাপলের প্রথম ফোল্ডেবল...
spot_img