Saturday, August 1, 2026
32.9 C
Dhaka
No menu items!

ঘন্টেশ্বরে পুণ্যস্নান ঘিরে তিন দিনের মেলা

বরিশালের উজিরপুর উপজেলার ঘন্টেশ্বর গ্রামে শুরু হয়েছে বারুণী স্নান ও ঐতিহ্যবাহী মেলা। ভোরের আলো ফুটতেই দূরদূরান্ত থেকে আসা পুণ্যার্থী ও বিক্রেতাদের পদচারণায় মুখর হয়ে ওঠে শান্ত সবুজ এই গ্রাম। বিশ্বাস, আচার ও প্রাচীন সংস্কৃতির টানে মানুষের এই সমাগম যেন এক মিলনমেলায় রূপ নেয়।

মঙ্গলবার ( ১৭ মার্চ) সকাল থেকে শুরু হওয়া এই পুণ্যস্নান প্রতিবছর মধুকৃষ্ণা ত্রয়োদশীর ভোরে অনুষ্ঠিত হয়। নির্দিষ্ট তিথি অনুযায়ী রাত ৮টা ৩৭ মিনিট পর্যন্ত স্নান চলে। এই উপলক্ষে এখানে তিন দিনব্যাপী মেলার আয়োজন করা হয়, যা কয়েক শতাব্দী ধরে চলে আসছে।

ঘন্টেশ্বর গ্রামে গিয়ে দেখা যায়, পুণ্যার্থীরা বারুণী খালের জলে নেমে স্নান করছেন। কেউ প্রার্থনায় নিমগ্ন, কেউ ডুব দিচ্ছেন পুণ্যের আশায়। স্নান শেষে ভক্তরা ছুটে যাচ্ছেন সর্বজনীন শ্রীশ্রী গঙ্গা-বিষ্ণু-শিব-কালী-আদি অন্নপূর্ণা মন্দিরে। ফুল, ধূপ ও ফল নিয়ে পূজা-অর্চনায় অংশ নিচ্ছেন তারা। পুরো পরিবেশজুড়ে বিরাজ করছে আধ্যাত্মিক আবহ।

পুণ্যস্নানের পাশাপাশি ঘন্টেশ্বর মেলাও প্রাণবন্ত হয়ে ওঠে। কয়েক শতাব্দীর পুরোনো এই মেলায় ধর্মীয় আয়োজনের সঙ্গে গ্রামীণ অর্থনীতিরও মেলবন্ধন দেখা যায়। মেলার ভেতরে কাঠের পিঁড়ি, রান্নার সামগ্রী, তালপাতার পাখা, শঙ্খ, শিশুদের খেলনাসহ নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা।

ধামুরা ও শিকারপুরের কাঠশিল্পীরা যেমন তাদের তৈরি পণ্য নিয়ে অংশ নিয়েছেন, তেমনি বাটাজোরের শঙ্খশিল্পীরাও ধরে রেখেছেন তাঁদের পারিবারিক ঐতিহ্য। শঙ্খ ব্যবসায়ী আন্না বণিক জানান, চার পুরুষ ধরে তাঁরা এই মেলায় আসছেন। তাঁদের কাছে এটি শুধু ব্যবসা নয়, পরিচয়েরও অংশ।

মেলায় কাঠের পিঁড়ি নিয়ে বসেছেন বিভূতি হালদার, আর ছোটদের খেলনা বিক্রি করছেন বানরীপাড়ার আবুল কালাম। খাদ্যপণ্যের সারিতেও ভিড় কম নয়—জিলাপি, মুড়িমুড়কি, পিঠাসহ নানা মিষ্টান্নে মুখর পুরো এলাকা। পরিবার-পরিজন নিয়ে উৎসবে মেতে উঠেছেন দর্শনার্থীরা।

এই মেলাকে ঘিরে একটি প্রাচীন কিংবদন্তিও প্রচলিত আছে। পুরাণের ভগীরথ গঙ্গা দেবীকে পৃথিবীতে আনতে গেলে তাঁর একটি ঘণ্টা এই এলাকায় পড়ে যায় বলে বিশ্বাস করা হয়। সেখান থেকেই ‘ঘন্টেশ্বর’ নামের উৎপত্তি। সময়ের সঙ্গে মন্দিরের স্থাপনা পরিবর্তিত হলেও ঐতিহ্যের ধারাবাহিকতা অটুট রয়েছে।

স্থানীয় বাসিন্দা কবির মিয়া জানান, বাপ-দাদার আমল থেকে তিনি এই মেলা দেখে আসছেন। কখন শুরু হয়েছে তা জানা না থাকলেও এটি তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে।

এ গ্রামে একটি শতবর্ষী ইটের সেতুও রয়েছে, যা এখন কিছুটা জরাজীর্ণ হলেও অতীতের ইতিহাস বহন করে চলছে। এই সেতু, মেলা ও পুণ্যস্নান মিলিয়ে ঘন্টেশ্বর আজও দক্ষিণাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও ধর্মীয় কেন্দ্র হিসেবে পরিচিত।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img