Tuesday, June 16, 2026
35.2 C
Dhaka

চার শতকের পুরোনো মোগল স্থাপত্যের নিদর্শন

কুমিল্লা মহানগরীর মোগলটুলী এলাকায় অবস্থিত ঐতিহাসিক শাহ সুজা মসজিদ মোগল আমলের স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে পরিচিত। ভারতীয় উপমহাদেশের শাসক সম্রাট আওরঙ্গজেবের ভাই এবং বাংলার সুবাদার শাহজাদা সুজার নাম অনুসারে মসজিদটির নামকরণ করা হয়েছে।

ঐতিহাসিক এই মসজিদে নামাজ আদায় এবং স্থাপনাটি এক নজর দেখার জন্য প্রতিদিনই দেশ-বিদেশের দর্শনার্থীরা এখানে ভিড় করেন। আকারে খুব বড় না হলেও ইতিহাস, ঐতিহ্য এবং স্থাপত্যশৈলীর কারণে এটি বিশেষ গুরুত্ব বহন করে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, মসজিদটির নির্মাণ সাল সংরক্ষিত না থাকলেও জনশ্রুতি রয়েছে যে ১৬৫৮ খ্রিষ্টাব্দে এটি নির্মিত হয়েছিল। সেই হিসেবে এর বর্তমান বয়স প্রায় চারশ বছর।

মসজিদটির আয়তন প্রায় ১৮৭০ বর্গফুট। এর দৈর্ঘ্য ৫৮ ফুট এবং প্রস্থ ২২ ফুট। উত্তর-দক্ষিণ দেয়ালের পুরুত্ব প্রায় ৫ ফুট ৮ ইঞ্চি। মসজিদের সামনে ২৫ ফুটের একটি বারান্দা রয়েছে।

মসজিদের মূল গম্বুজ তিনটি এবং ছোট-বড় মিলিয়ে মোট ১৮টি মিনার রয়েছে। সামনের অংশে দুটি বড় মিনার এবং দুটি কক্ষের ওপর আরও চারটি মিনার নির্মিত হয়েছে। এছাড়া উত্তর-পূর্ব কোণে একটি সুউচ্চ মিনারও রয়েছে।

মসজিদের দেয়াল ও গম্বুজে ফুল, লতাপাতা, জ্যামিতিক নকশা এবং পদ্ম অলংকরণ ব্যবহার করা হয়েছে। এসব অলংকরণ মোগল স্থাপত্যশৈলীর বৈশিষ্ট্য বহন করে।

জানা গেছে, মুসল্লিদের সংখ্যা বাড়ার কারণে বর্তমানে মসজিদটিতে জায়গার সংকট দেখা দিয়েছে। বিশেষ করে জুমা ও ধর্মীয় বিশেষ দিনে অনেক মুসল্লিকে বাইরে ত্রিপল টানিয়ে নামাজ আদায় করতে হয়।

মসজিদের খতিব মুফতি খিজির আহমদ জানান, প্রাচীন স্থাপত্যের মূল রূপ অক্ষুণ্ণ রেখে মসজিদটি সম্প্রসারণ করা প্রয়োজন। এতে মুসল্লিদের জন্য আরও জায়গা তৈরি করা সম্ভব হবে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

চিংড়ি-লাউশাক রান্নার সহজ রেসিপি

দেশীয় রান্নায় শাক ও মাছের সমন্বয় সব সময়ই বিশেষ...

মহাকাশ নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা, যা বিজ্ঞানের তথ্যের সঙ্গে মেলে না

মহাকাশ সম্পর্কে মানুষের কৌতূহলের শেষ নেই। পৃথিবীর বাইরে কী...

মুমিনের জীবনে আত্মসমালোচনার গুরুত্ব ও উপকারিতা

অন্যের ভুল-ত্রুটি নিয়ে আলোচনা করা মানুষের স্বাভাবিক প্রবণতার একটি...

আসল আম চিনবেন কীভাবে, জেনে নিন আম কেনার কার্যকর উপায় ও আম ক্যালেন্ডার

গ্রীষ্মকাল এলেই দেশের বাজারগুলোতে নানা জাতের আমের সমারোহ দেখা...

চ্যাটজিপিটিতে ফুটবল বিশ্বকাপের আবহে নিজের ছবি তৈরির ৩ কার্যকর প্রম্পট

ফুটবল বিশ্বকাপ ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাসের কমতি নেই। মাঠের...

৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, সতর্কবার্তা আবহাওয়া অফিসের

দেশের বিভিন্ন অঞ্চলে মঙ্গলবার দুপুরের মধ্যে দমকা বা ঝড়ো...

কেন কবর জিয়ারতে উৎসাহ দিয়েছেন রাসুল (সা.)

ইসলামে কবর জিয়ারত মানুষের অন্তরে আখেরাতের স্মরণ জাগ্রত করার...

ঘরে থাকা উপকরণেই তৈরি করুন তেঁতুলের মজাদার শরবত

গরমের দিনে শরীরকে সতেজ রাখতে ঠান্ডা পানীয়ের বিকল্প নেই।...

স্বচালিত গাড়ির ভবিষ্যৎ গড়তে নতুন উদ্যোগ উবারের

স্বচালিত যানবাহন প্রযুক্তিকে আরও কার্যকর ও নির্ভরযোগ্য করতে বড়...

আমানতদারিতা কেন মোমিনের অন্যতম বৈশিষ্ট্য

ইসলামী শিক্ষায় আমানত রক্ষা একটি মৌলিক নৈতিক দায়িত্ব হিসেবে...

স্বাস্থ্যকর হলেও বেশি আদা খাওয়া কেন ঝুঁকিপূর্ণ

রান্নাঘরের অন্যতম পরিচিত উপাদান আদা শুধু খাবারের স্বাদ ও...

চ্যাটবট থেকে পূর্ণাঙ্গ ডিজিটাল প্ল্যাটফর্ম হতে চায় চ্যাটজিপিটি

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির সক্ষমতা আরও বিস্তৃত করতে বড়...

ফরিদপুরে ২০ বছর ধরে কাঁচা সড়কে দুর্ভোগ, রাজনৈতিক বৈষম্যের অভিযোগ

ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক...

ড. জাহেদ উর রহমানকে দিল্লিতে প্রবেশে বাধা, সংসদে ব্যাখ্যা দাবি

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ড. জাহেদ উর রহমানকে ভারতে প্রবেশে...
spot_img

আরও পড়ুন

চিংড়ি-লাউশাক রান্নার সহজ রেসিপি

দেশীয় রান্নায় শাক ও মাছের সমন্বয় সব সময়ই বিশেষ জনপ্রিয়। পুষ্টিগুণে ভরপুর লাউশাক এবং সুস্বাদু চিংড়ির মিশেলে তৈরি চিংড়ি-লাউশাক হতে পারে ভাতের সঙ্গে একটি...

মহাকাশ নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা, যা বিজ্ঞানের তথ্যের সঙ্গে মেলে না

মহাকাশ সম্পর্কে মানুষের কৌতূহলের শেষ নেই। পৃথিবীর বাইরে কী রয়েছে, অন্য গ্রহে প্রাণের অস্তিত্ব আছে কি না কিংবা মহাবিশ্বের রহস্য কী—এসব প্রশ্ন দীর্ঘদিন ধরেই...

মুমিনের জীবনে আত্মসমালোচনার গুরুত্ব ও উপকারিতা

অন্যের ভুল-ত্রুটি নিয়ে আলোচনা করা মানুষের স্বাভাবিক প্রবণতার একটি অংশ। তবে ইসলামের দৃষ্টিতে একজন সচেতন মুমিনের প্রধান দায়িত্ব হলো নিজের কাজ, চিন্তা, আচরণ ও...

আসল আম চিনবেন কীভাবে, জেনে নিন আম কেনার কার্যকর উপায় ও আম ক্যালেন্ডার

গ্রীষ্মকাল এলেই দেশের বাজারগুলোতে নানা জাতের আমের সমারোহ দেখা যায়। তবে আমের মৌসুমে ক্রেতাদের অন্যতম বড় উদ্বেগ হলো ভেজাল, কৃত্রিমভাবে পাকানো কিংবা অপরিপক্ব আম।...
spot_img