Sunday, June 21, 2026
32.2 C
Dhaka

ইফতারের পর ঝিমুনি দূর করতে করণীয়

পবিত্র রমজান মাসে সেহরি খাওয়ার পর সারাদিন পানাহার থেকে বিরত থাকেন রোজাদাররা। দীর্ঘ সময় না খেয়ে থাকার পর মাগরিবের আজানের সঙ্গে সঙ্গে ইফতার করা হয়। তবে অনেকেরই ইফতারের পর শরীরে ক্লান্তি বা ঝিমুনি অনুভূত হয়।

বিশেষজ্ঞদের মতে, ইফতারের সময় কী খাওয়া হচ্ছে এবং কীভাবে খাওয়া হচ্ছে তার ওপরই অনেকাংশে নির্ভর করে শরীরের সতেজতা। সঠিক খাদ্যাভ্যাস মেনে চললে ইফতারের পর ক্লান্তি অনেকটাই কমানো সম্ভব।

ইফতারের শুরুতে একটি খেজুর ও এক গ্লাস পানি খেয়ে মাগরিবের নামাজ আদায় করার পরামর্শ দেন অনেকে। এতে নামাজ সময়মতো পড়া হয় এবং এ সময়ের মধ্যে পেটও খাবার গ্রহণের জন্য প্রস্তুত হয়ে ওঠে। নামাজ শেষে ধীরে ধীরে বাকি খাবার খেলে শরীরে অতিরিক্ত চাপ পড়ে না।

সারাদিন না খেয়ে থাকার কারণে শরীরে পানিশূন্যতা তৈরি হওয়া স্বাভাবিক। তাই ইফতারের পর পর্যাপ্ত পানি পান করা জরুরি। ফল, ফলের রস, শরবত বা ডাবের পানি পান করলে শরীরের পানির ঘাটতি দ্রুত পূরণ হয়।

ইফতারের সময় একসঙ্গে অতিরিক্ত খাবার গ্রহণ না করারও পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদরা। দীর্ঘ সময় ক্ষুধার্ত থাকার পর একবারে বেশি খেলে শরীর ক্লান্ত হয়ে পড়তে পারে। তাই অল্প অল্প করে কয়েক ধাপে খাবার খাওয়াই বেশি উপকারী।

ইফতারের পরপরই শুয়ে না পড়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলে শরীরের ক্লান্তি কমে এবং খাবার হজমেও সহায়তা করে। এতে শরীর সতেজ থাকে এবং ঝিমুনি কম অনুভূত হয়।

অনেকে রমজান মাসে চা বা কফি পান করা কমিয়ে দেন। তবে ইফতারের পর হালকা এক কাপ চা বা কফি পান করলে শরীর কিছুটা সতেজ অনুভূত হতে পারে। কারণ এসব পানীয়তে থাকা ক্যাফেইন শরীরকে চাঙ্গা রাখতে সহায়তা করে। তবে পানীয় যেন খুব বেশি কড়া না হয় সেদিকে খেয়াল রাখা উচিত।

বিশেষজ্ঞরা বলছেন, ইফতারের পর অতিরিক্ত তেল, চর্বি ও চিনিযুক্ত খাবার কম খাওয়া, ধীরে ধীরে চিবিয়ে খাওয়া এবং পর্যাপ্ত পানি পান করার অভ্যাস ক্লান্তি দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

হাইতির বিপক্ষে বদলে যাওয়া একাদশে ব্রাজিল

বিশ্বকাপের শুরুটা প্রত্যাশামতো হয়নি ব্রাজিলের। নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর...

ইউটিউবে ফিরল ডাইরেক্ট মেসেজিং, অ্যাপেই শেয়ার করা যাবে ভিডিও

বিশ্বের জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব আবারও অ্যাপের ভেতরে...

বিছানার পাশে পানির গ্লাস, তৃষ্ণা নয় মানসিক স্বস্তির প্রতীক

রাতে ঘুমাতে যাওয়ার আগে অনেকেই বিছানার পাশে এক গ্লাস...

বাতাসের আর্দ্রতা থেকেই মিলবে বিশুদ্ধ পানি, উদ্ভাবিত হলো বিশেষ জ্যাকেট

পানি সংকট মোকাবিলায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে যুক্তরাষ্ট্রের...

‘ভুল’ শুধরাতে দুধ দিয়ে গোসলের রীতি যেভাবে জনপ্রিয় হলো

বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে কিংবা জনপরিসরে দেখা যায়, কোনো...

আইফোন ১৮ প্রো ম্যাক্স উন্মোচনের সম্ভাব্য সময়সূচি প্রকাশ, সেপ্টেম্বরেই বাজারে আসতে পারে নতুন মডেল

বিশ্বের প্রযুক্তিপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে এখন অ্যাপলের পরবর্তী প্রজন্মের স্মার্টফোন...

কেন কিছু মানুষকে বেশি কামড়ায় মশা, জানালেন বিজ্ঞানীরা

একই জায়গায় বসে থাকা কয়েকজন মানুষের মধ্যে দেখা যায়,...

অ্যান্ড্রয়েড ফোনে ভাইরাস ঢুকেছে কি না বুঝবেন যেসব লক্ষণে

স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সাইবার নিরাপত্তা এখন আগের যেকোনো সময়ের...

কিডনি ক্যানসার নিয়ে ৭ প্রচলিত ভুল ধারণা, যা বলছেন চিকিৎসকরা

বিশ্বজুড়ে সবচেয়ে বেশি শনাক্ত হওয়া ক্যানসারগুলোর মধ্যে কিডনি ক্যানসার...

বিজ্ঞান গবেষণায় নতুন অধ্যায়, আসছে ‘চ্যাটজিপিটি ফর সায়েন্স’

বৈজ্ঞানিক গবেষণা ও তথ্য বিশ্লেষণের কাজে আরও উন্নত সহায়তা...

কয়েক ঘণ্টার জন্য বাইরে গেলে এসি বন্ধ নাকি চালু, কী বলছেন বিশেষজ্ঞরা

গরমের দিনে এসি ব্যবহার এখন অনেক পরিবারের দৈনন্দিন প্রয়োজন।...

এআই চাকরি কমাবে না, বরং নতুন কর্মসংস্থান তৈরি করবে: জেফ বেজোস

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি মানুষের চাকরির জন্য বড়...

যে ৫ ধরনের খাবার ফ্রিজে রাখলে কমে যেতে পারে স্বাদ ও গুণগত মান

খাবার দীর্ঘদিন ভালো রাখার জন্য অনেকেই প্রায় সব ধরনের...

কোপা আমেরিকার ৭-১ স্মৃতি ফিরে এল ব্রাজিল–হাইতি ম্যাচে

বিশ্ব ফুটবলের ইতিহাসে সবচেয়ে সফল দল ব্রাজিল দীর্ঘ দুই...
spot_img

আরও পড়ুন

হাইতির বিপক্ষে বদলে যাওয়া একাদশে ব্রাজিল

বিশ্বকাপের শুরুটা প্রত্যাশামতো হয়নি ব্রাজিলের। নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে জয় না পেয়ে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। ফলে পরের রাউন্ডে জায়গা...

ইউটিউবে ফিরল ডাইরেক্ট মেসেজিং, অ্যাপেই শেয়ার করা যাবে ভিডিও

বিশ্বের জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব আবারও অ্যাপের ভেতরে সরাসরি বার্তা আদান-প্রদানের সুবিধা চালু করেছে। নতুনভাবে সাজানো এই ডাইরেক্ট মেসেজিং ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ইউটিউবের...

বিছানার পাশে পানির গ্লাস, তৃষ্ণা নয় মানসিক স্বস্তির প্রতীক

রাতে ঘুমাতে যাওয়ার আগে অনেকেই বিছানার পাশে এক গ্লাস পানি রেখে দেন। কিন্তু অনেক ক্ষেত্রে সেই পানি না খেয়েই সকালে ফেলে দেওয়া হয়। বাইরে...

বাতাসের আর্দ্রতা থেকেই মিলবে বিশুদ্ধ পানি, উদ্ভাবিত হলো বিশেষ জ্যাকেট

পানি সংকট মোকাবিলায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে যুক্তরাষ্ট্রের একদল গবেষকের উদ্ভাবিত বিশেষ প্রযুক্তি। তারা এমন একটি জ্যাকেট তৈরি করেছেন, যা বাতাসে থাকা আর্দ্রতা...
spot_img