Tuesday, March 10, 2026
25.1 C
Dhaka

অসুস্থ হলে রোজা না রাখতে পারলে কী করবেন

পবিত্র রমজান মাসে রোজা পালন মুসলমানদের জন্য ফরজ ইবাদত। তবে অসুস্থতা, বার্ধক্য কিংবা ভ্রমণের মতো বিশেষ পরিস্থিতিতে কারও পক্ষে রোজা রাখা সম্ভব না হলে ইসলামি শরিয়তে তার জন্য বিকল্প বিধান রয়েছে।

ইসলামি শিক্ষায় বলা হয়েছে, কেউ অসুস্থতার কারণে রোজা রাখতে না পারলে পরে সুস্থ হয়ে সেই রোজাগুলো কাজা আদায় করতে হবে। আবার এমন অসুস্থতা বা বার্ধক্য যদি থাকে যার কারণে ভবিষ্যতেও রোজা রাখার সম্ভাবনা না থাকে, সেক্ষেত্রে ফিদিয়া আদায় করার বিধান রয়েছে।

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, রোজা নির্দিষ্ট কয়েক দিন। তবে তোমাদের যারা পীড়িত বা ভ্রমণে থাকবে, তারা অন্য সময়ে এর সমপরিমাণ সংখ্যায় পূর্ণ করবে। আর যাদের রোজা পালনের সক্ষমতা নেই, তারা এর পরিবর্তে ফিদিয়া দেবে (প্রতি রোজার জন্য) একজন মিসকিনকে (এক দিনের নিজের) খাবার দেবে…। সুরা বাকারা, আয়াত : ১৮৪

ইসলামি শরিয়তের ভাষায় ফিদিয়া হলো এমন একটি বিনিময়, যা কোনো শারীরিক ইবাদত পালনে অক্ষমতার ক্ষেত্রে নির্ধারিত হয়। অর্থাৎ অসুস্থতা বা বার্ধক্যের কারণে রোজা রাখা সম্ভব না হলে একজন অভাবী মানুষকে খাবার খাওয়ানোর মাধ্যমে সেই রোজার ফিদিয়া আদায় করা হয়।

ফিদিয়ার পরিমাণ হিসেবে প্রতিটি রোজার জন্য একটি সদকাতুল ফিতরের সমপরিমাণ নির্ধারণ করা হয়েছে। হাদিসে উল্লেখ রয়েছে, সদকাতুল ফিতর হলো এক সা বা প্রায় ৩ কেজি ৩০০ গ্রাম খাদ্যদ্রব্য।

২০২৬ সালে ইসলামিক ফাউন্ডেশন সর্বনিম্ন ফিতরার পরিমাণ ১১০ টাকা নির্ধারণ করেছে। সর্বোচ্চ ফিতরার পরিমাণ নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৮০৫ টাকা।

হাদিসে ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত হয়েছে, যারা রোজা রাখতে সক্ষম নয়, তাদের জন্য একজন মিসকিনকে খাবার খাওয়ানোই ফিদিয়া।

তবে কোনো ব্যক্তি যদি অসুস্থতার কারণে সাময়িকভাবে রোজা রাখতে না পারেন এবং পরে সুস্থ হয়ে ওঠেন, তাহলে তাকে অবশ্যই সেই রোজাগুলো কাজা আদায় করতে হবে। কিন্তু কাজা আদায়ের আগেই যদি তিনি মারা যান, তাহলে তার পক্ষ থেকে পরিবারের সদস্যরা ফিদিয়া আদায় করতে পারবেন।

অনেকে মনে করেন, কেউ অসুস্থ হলে অন্য কাউকে দিয়ে তার হয়ে রোজা রাখা যায়। কিন্তু ইসলামি শরিয়তে বদলি রোজা নামে কোনো বিধান নেই। তাই অসুস্থতা বা বার্ধক্যের কারণে রোজা রাখতে অক্ষম হলে ফিদিয়া দেওয়াই শরিয়তের নির্দেশনা।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে ৬০ গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ঢাকা মহানগর পুলিশ...

চট্টগ্রাম–১৪ ও চাঁদপুর–৪ আসনে ভোটে কারচুপির অভিযোগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাঁচটি আসনে ভোটে কারচুপির অভিযোগ...

নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও আদর্শের অভাব, পদত্যাগের কারণ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাঙামাটি জেলার জুরাছড়ি উপজেলা কমিটির...

দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর সাবেক পুলিশ কর্মকর্তার খালাস

দেড় দশক আগে পুলিশের চাকরি থেকে বরখাস্ত হওয়া মো....

জালাল উদ্দিন ফকির দাবি ভিডিও ভুয়া, নিজের বিবৃতি প্রত্যাখ্যান

বরগুনার আমতলী উপজেলায় খাদ্যশস্য বিক্রির (ওএমএস) ডিলারদের সঙ্গে আলোচনায়...

মিরপুরে অগ্নিকাণ্ডে ২৪ জনকে উদ্ধার, দুজনের মৃত্যু

রাজধানীর মিরপুর ২ নম্বরে অবস্থিত এলএ প্লাজা নামের ১১...

দেশে নারী নির্যাতন ও সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘নারী ও কন্যাশিশুর ন্যায় বিচার...

ঢাকা দক্ষিণ সিটি কর্মকর্তাদের গাড়ি ও বর্জ্যবাহী গাড়ির জ্বালানি বরাদ্দ কমানো হলো

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের...

মধ্যপ্রাচ্যে যুদ্ধের পর প্রথম ডিজেল ট্যাংকার চট্টগ্রামে পৌঁছেছে, আরও চারটি আসছে

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার ১০ দিনের মাথায় সোমবার চট্টগ্রাম...

মাদারীপুরে নির্জন স্থানে ‘হাতবোমা বানানোর সময়’ বিস্ফোরণ, চারজন গুরুতর আহত

মাদারীপুরের সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বড়মেহের লটপাড় এলাকায় রোববার...

শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতায় শেখানোর পথিকৃৎ সাখাওয়াত আলী খান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের কাছে অধ্যাপক...

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুই নতুন প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন দুইজন প্রসিকিউটর নিয়োগ দিয়েছে সরকার।...

দুবাইয়ে নিহত প্রবাসীর মরদেহ দেশে আনা হলো

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে নিহত বাংলাদেশি প্রবাসীদের পরিবারকে সরকারের...

মিডিয়ার অতিরিক্ত চাপ তদন্তে প্রভাব ফেলে: আইজিপি

পুলিশের ওপর অতিরিক্ত মানসিক চাপ তৈরি না করতে সাংবাদিকদের...
spot_img

আরও পড়ুন

ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে ৬০ গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গত শনিবার ও রোববার ৬০ জনকে গ্রেপ্তার করেছে। অভিযানের সময় শাহ আলী, ভাষানটেক, মিরপুর...

চট্টগ্রাম–১৪ ও চাঁদপুর–৪ আসনে ভোটে কারচুপির অভিযোগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাঁচটি আসনে ভোটে কারচুপির অভিযোগ এনে পাঁচ প্রার্থীর করা পৃথক নির্বাচনী আবেদন শুনানির জন্য হাইকোর্ট গ্রহণ করেছে। বিচারপতি মো. জাকির...

নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও আদর্শের অভাব, পদত্যাগের কারণ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাঙামাটি জেলার জুরাছড়ি উপজেলা কমিটির আহ্বায়কসহ ৮৭ জন পদত্যাগ করেছেন। এটি ঘটে জেলা কমিটির যুগ্ম সদস্যসচিব উজ্জ্বল চাকমার পদত্যাগের পাঁচ...

দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর সাবেক পুলিশ কর্মকর্তার খালাস

দেড় দশক আগে পুলিশের চাকরি থেকে বরখাস্ত হওয়া মো. কোহিনূর মিয়াকে বরখাস্তের আদেশ বাতিল করে বরখাস্তকালকে চাকরির সময় হিসেবে গণ্য করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।...
spot_img