Monday, June 8, 2026
33.5 C
Dhaka

কিছু খাতে অফিস টাইমে শিথিলতা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ নিজ দপ্তরে বাধ্যতামূলক উপস্থিতি নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। বুধবার (৪ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশ দেওয়া হয়। তবে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে এই বাধ্যবাধকতা শিথিলযোগ্য বলে উল্লেখ করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়, সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে অনেক কর্মকর্তা-কর্মচারী অফিসে আসার পথে সেমিনার, কর্মশালা, সিম্পোজিয়াম, প্রশিক্ষণ প্রতিষ্ঠানে অতিথি বক্তা হিসেবে অংশগ্রহণ কিংবা ব্যাংক, হাসপাতাল ও বিদ্যালয়ে যাওয়ার মতো দাপ্তরিক বা ব্যক্তিগত কাজে যুক্ত হয়ে পড়েন। ফলে নির্ধারিত সময়ে অফিসে উপস্থিতি নিশ্চিত হয় না।

এ পরিস্থিতিতে জনসেবা কার্যক্রমে গতি আনতে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সব কর্মকর্তা-কর্মচারীকে প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ নিজ অফিস কক্ষে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অন্যান্য দাপ্তরিক কর্মসূচি এমনভাবে নির্ধারণ করতে বলা হয়েছে, যাতে এই সময়সীমা ব্যাহত না হয়।

পরিপত্রে উল্লেখ করা হয়, সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এবং সচিবালয় নির্দেশমালা, ২০২৪ অনুযায়ী নির্ধারিত সময়ে অফিসে আগমন ও প্রস্থান বাধ্যতামূলক। নতুন নির্দেশনা সেই বিধিমালার আলোকে কার্যকর করা হবে।

তবে কিছু ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। শিক্ষা বা প্রশিক্ষণ প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক ও অনুষদ সদস্য যারা প্রশাসনিক দায়িত্বে নেই, তারা এই সময়সীমার বাধ্যবাধকতার বাইরে থাকবেন। এছাড়া হাসপাতাল, জেলখানা, সংবাদমাধ্যম ও নিরাপত্তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে রোস্টার ডিউটিতে নিয়োজিতদের ক্ষেত্রেও এ নির্দেশ কার্যকর হবে না।

জরুরি গ্রাহকসেবায় সরাসরি সম্পৃক্ত ব্যক্তি এবং মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদেরও এই সময়সীমা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

পরিপত্রে আরও বলা হয়, ভিভিআইপি বা ভিআইপি প্রোটোকল প্রদান, আকস্মিক বড় দুর্ঘটনা মোকাবিলা, উন্নয়ন সহযোগী বা কূটনৈতিক মিশনের সঙ্গে অতি গুরুত্বপূর্ণ বৈঠক এবং অনুমোদিত সরকারি সফরের ক্ষেত্র ছাড়া কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কর্মস্থল ত্যাগ করা যাবে না। দাপ্তরিক কাজ ছাড়া অফিস চলাকালীন অফিস ত্যাগ না করার নির্দেশও দেওয়া হয়েছে।

নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

মিছিলের রেশ ধরে সংঘর্ষ, আহত অন্তত ৬

নোয়াখালীর সদর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের ঘটনায়...

গাইবান্ধায় প্রতিবেশী দ্বন্দ্বের জেরে সংঘর্ষ, নিহত ১

গাইবান্ধা সদর উপজেলায় বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র...

সাতমেরায় পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যুতে শোক

পঞ্চগড় সদর উপজেলায় পুকুরে গোসল করতে নেমে দুই মাদরাসাছাত্রের...

ইয়াবা ও গাঁজাসহ আটক মা-ছেলে আদালতে প্রেরণ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ মা...

অপহরণ ও ধর্ষণ মামলায় তদন্ত জোরদার, গ্রেপ্তার ১

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে এক স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে...

বৃষ্টিপাত কমে বরেন্দ্র অঞ্চলে বাড়ছে পানিসংকটের ঝুঁকি

গত পাঁচ দশকে রাজশাহী অঞ্চলে বর্ষা মৌসুমে বৃষ্টিপাত উল্লেখযোগ্য...

হবিগঞ্জে বজ্রপাতের তাণ্ডব, নারীসহ তিনজনের মৃত্যু

হবিগঞ্জের তিনটি উপজেলায় পৃথক ঘটনায় বজ্রাঘাতে নারীসহ তিনজনের মৃত্যু...

জোবায়েরের মৃত্যুর পর উত্তাল বন্দর, থানার সামনে বিক্ষোভ

নারায়ণগঞ্জের বন্দরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হওয়ার কয়েক দিন পর...

টহল পুলিশের তথ্যেই মিলল লুকিয়ে রাখা শটগানের সন্ধান

পিরোজপুরে সদর ও কাউখালী থানা পুলিশের যৌথ অভিযানে একটি...

মৃত্যুর তথ্য বিশ্লেষণে স্বাস্থ্য পরিকল্পনা হবে আরও কার্যকর

মৃত্যু নিবন্ধন ব্যবস্থাকে আরও কার্যকর করা এবং মৃত্যুর প্রকৃত...

মোল্লাহাটে মহাসড়কে দুর্ঘটনা, নিহত ১ আহত ৪

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস ও অটোরিকশার...

শেষ ইচ্ছা পূরণে ঢাকঢোলের আয়োজন, আলোচনার পর সরে এলো পরিবার

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় এক প্রবীণ ব্যক্তির দাফনকে কেন্দ্র করে...

নূরুল ইসলামের বিরুদ্ধে তদন্তে দুই সদস্যের কমিটি গঠন

নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম, আর্থিক দুর্নীতি এবং অবৈধভাবে দায়িত্ব পালন...

লক্ষ্মীপুরে ডিবি অভিযানে আটক ইউপি চেয়ারম্যান রাসেল

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় মির্জা আশরাফুল জামান রাসেল (৩৭) নামে...
spot_img

আরও পড়ুন

মিছিলের রেশ ধরে সংঘর্ষ, আহত অন্তত ৬

নোয়াখালীর সদর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ১১৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা...

গাইবান্ধায় প্রতিবেশী দ্বন্দ্বের জেরে সংঘর্ষ, নিহত ১

গাইবান্ধা সদর উপজেলায় বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় তার বড় ভাইসহ আরও কয়েকজন আহত হয়েছেন।...

সাতমেরায় পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যুতে শোক

পঞ্চগড় সদর উপজেলায় পুকুরে গোসল করতে নেমে দুই মাদরাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৭ জুন) দুপুরে উপজেলার সাতমেরা ইউনিয়নের দক্ষিণ সাহেবীজোত দশমাইল এলাকায় এ...

ইয়াবা ও গাঁজাসহ আটক মা-ছেলে আদালতে প্রেরণ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ মা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার...
spot_img