Thursday, June 18, 2026
26.8 C
Dhaka

জনসেবায় অবহেলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে কার্যালয় তালা ঝোলানো অবস্থায় দেখতে পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। তিনি জানান, কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (৪ মার্চ) সকাল ৯টা ১০ মিনিটে তিনি হঠাৎ অফিসে উপস্থিত হন। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা তখন পর্যন্ত উপস্থিত ছিলেন না। ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শনে অফিস এলাকায় অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়। প্রতিমন্ত্রী অফিসের বারান্দায় প্রায় আধা ঘণ্টা বসে কর্মকর্তাদের জন্য অপেক্ষা করেন। স্থানীয় সেবাগ্রহীতা ও সাধারণ মানুষ এ দৃশ্য প্রত্যক্ষ করেন।

গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় প্রতিমন্ত্রী বলেন, ‘আজকে আমি খুব আশাহত হয়েছি। অফিস খোলার কথা সকাল ৯টায়, অথচ পৌনে ১০টার দিকে একজন কর্মকর্তা এসেছেন, আরেকজন ১০টার পরে। আমরা ইন্সপেকশন শুরু করেছি। এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রথম দায়িত্ব দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভূমি অফিসগুলোতে বিদ্যমান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ চিহ্নিত করা হচ্ছে।’

প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, দেশের বিভিন্ন ভূমি অফিস নিয়ে মানুষের অভিযোগ রয়েছে। সেবাদানকারী কর্মকর্তা ও সেবাগ্রহীতাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। অনেক ক্ষেত্রে কোনো কাজ কত দিনে হবে বা কীভাবে সম্পন্ন হবে, সে বিষয়ে স্পষ্ট ধারণা দেওয়া হয় না। আমলাতান্ত্রিক মনোভাব এখনো পুরোপুরি কাটেনি। তিনি বলেন, ‘প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে জনগণের সঙ্গে যে সম্পৃক্ততা থাকা উচিত, সেটি নিশ্চিত করতে হবে।’

আকস্মিক পরিদর্শন প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, সিদ্ধিরগঞ্জেই এই কার্যক্রম সীমাবদ্ধ থাকবে না। দেশের যেকোনো প্রান্তে যেকোনো সময় এমন ‘সারপ্রাইজ ভিজিট’ পরিচালিত হবে। অফিশিয়াল বিষয় যাচাই-বাছাই করে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে। তিনি বলেন, ‘জনগণের সরকার হিসেবে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান বহাল থাকবে।’

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

স্পিকারকে নিজ নিজ ধর্মীয় রীতিতে সম্মান জানাতে পারবেন এমপিরা

জাতীয় সংসদে স্পিকার বা সভাপতির প্রতি সম্মান প্রদর্শনের দীর্ঘদিনের...

অতিরিক্ত করলা খেলে হতে পারে যেসব স্বাস্থ্যঝুঁকি

করলা বা উচ্ছে দীর্ঘদিন ধরেই স্বাস্থ্যকর সবজি হিসেবে পরিচিত।...

ইসলামে মিথ্যা অপবাদের ভয়াবহতা ও সতর্কবার্তা

ব্যক্তিগত স্বার্থ, প্রতিহিংসা, রাজনৈতিক বিরোধ কিংবা সাময়িক সুবিধা অর্জনের...

রাতের মধ্যে ১৪ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

দেশের বিভিন্ন অঞ্চলে রাতের মধ্যে অস্থায়ী ঝড়ো হাওয়া ও...

এআইনির্ভর ভবিষ্যতের পিসির জন্য নতুন চিপ আনল এনভিডিয়া

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কম্পিউটিং প্রযুক্তির দ্রুত বিস্তারের মধ্যে ব্যক্তিগত কম্পিউটার...

এক ঘণ্টার মধ্যে মিলবে বিশ্বকাপের জার্সি

ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে সমর্থকদের উচ্ছ্বাস। প্রিয় দলের...

৪৮ দলের বিশ্বকাপে রেকর্ড ১৩ মুসলিম দেশের অংশগ্রহণ, বদলে যাচ্ছে বৈশ্বিক ফুটবলের মানচিত্র

ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ আয়োজনের মাধ্যমে নতুন এক...

গরমে ঘামাচি ও চুলকানি কমাতে নিমপাতা ব্যবহারের কার্যকর উপায়

গ্রীষ্মকালে অতিরিক্ত গরম ও ঘামের কারণে অনেকের ত্বকে ঘামাচি,...

মেসিকে নিয়ে মজার মন্তব্যে আলোচনায় ব্রাজিল প্রেসিডেন্ট

বিশ্বকাপে নিজেদের যাত্রা প্রত্যাশামতো শুরু করতে পারেনি ব্রাজিল। মরক্কোর...

‘আমার পা ভেঙে গেলেও মেসি কার্ড পেত না’ : আলজেরিয়া ডিফেন্ডার

বিশ্বকাপে আর্জেন্টিনার বড় জয়ের রাতে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন লিওনেল...

রোনালদোকে ঘিরে বিতর্কের মাঝে আলোচনায় কোহলির পুরোনো পোস্ট

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে প্রত্যাশা পূরণ করতে না পারায় নতুন...

চোট কাটিয়ে অনুশীলনে ফিরলেন নেইমার, স্বস্তিতে ব্রাজিল

বিশ্বকাপের শুরুতে চোট নিয়ে দুশ্চিন্তায় থাকা ব্রাজিল অবশেষে ইতিবাচক...

বিশ্বকাপের নায়ক ভোজিনহার জন্য আসছেন মা

ফুটবল বিশ্বকাপে এবার শুধু প্রতিদ্বন্দ্বিতা নয়, আবেগ আর মানবিকতার...

পর্তুগালের বিপক্ষে পয়েন্ট পেয়েও সন্তুষ্ট নন দেশাব্রে

বিশ্বকাপের প্রথম ম্যাচে শক্তিশালী পর্তুগালের বিপক্ষে প্রত্যাশার চেয়ে বড়...
spot_img

আরও পড়ুন

স্পিকারকে নিজ নিজ ধর্মীয় রীতিতে সম্মান জানাতে পারবেন এমপিরা

জাতীয় সংসদে স্পিকার বা সভাপতির প্রতি সম্মান প্রদর্শনের দীর্ঘদিনের প্রচলিত পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে সংসদ সদস্যরা অধিবেশন কক্ষে প্রবেশ বা বের হওয়ার...

অতিরিক্ত করলা খেলে হতে পারে যেসব স্বাস্থ্যঝুঁকি

করলা বা উচ্ছে দীর্ঘদিন ধরেই স্বাস্থ্যকর সবজি হিসেবে পরিচিত। বিশেষ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে অনেকেই নিয়মিত করলা বা এর রস গ্রহণ করেন। গরমের সময়ও...

ইসলামে মিথ্যা অপবাদের ভয়াবহতা ও সতর্কবার্তা

ব্যক্তিগত স্বার্থ, প্রতিহিংসা, রাজনৈতিক বিরোধ কিংবা সাময়িক সুবিধা অর্জনের উদ্দেশ্যে অনেক সময় মানুষ অন্যের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপবাদ ছড়িয়ে থাকে। আবার কোনো তথ্যের...

রাতের মধ্যে ১৪ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

দেশের বিভিন্ন অঞ্চলে রাতের মধ্যে অস্থায়ী ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। বিশেষ করে ঢাকাসহ ১৪টি অঞ্চলের জন্য সতর্কবার্তা...
spot_img