Wednesday, July 8, 2026
26.4 C
Dhaka

চুয়াডাঙ্গায় জামায়াতের কর্মী খুনের ঘটনায় বিএনপির ৮ জনের বিরুদ্ধে মামলা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদহ এলাকায় বিএনপি ও জামায়াতে ইসলামীর সংঘর্ষে জামায়াতের কর্মী ও স্বর্ণ ব্যবসায়ী হাফিজুর রহমান নিহত হওয়ার ঘটনায় মামলা করা হয়েছে। মামলায় একই পরিবারের পাঁচজনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের মোট আটজনকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা ৮–৯ জনকে আসামি করা হয়েছে। বাদী হিসেবে হাজির হয়েছেন নিহতের বড় ভাই আমির হোসেন।

মামলায় জীবননগর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সীমান্ত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ময়েন উদ্দীনকে হুকুমের আসামি করা হয়েছে। এ ছাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মেহেদী হাসান, তাঁর তিন ভাই—ইমরান হোসেন, মো. বাপ্পা ও মো. তৌফিক—এবং তাঁদের বাবা জসিম উদ্দিন ছাড়াও মো. তুষার ও শাহীন রেজাকে আসামি করা হয়েছে। সব আসামির বাড়ি হাসাদহ এলাকায়। ঘটনাস্থল গত শনিবার রাতে সংঘর্ষ ঘটে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলায়মান শেখ জানান, মেহেদী হাসান ও তাঁর বাবা জসিম উদ্দীনসহ গ্রেপ্তার তিনজন বর্তমানে চুয়াডাঙ্গা জেলা কারাগারে বন্দী। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।

এদিকে উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান দাবি করেন, ময়েন উদ্দীন সংঘর্ষের অন্তত দেড় ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছে দলীয় কর্মীদের নিয়ন্ত্রণে নিয়েছিলেন এবং পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করেছেন। তিনি বলেন, ‘জামায়াত ইচ্ছাকৃতভাবে ময়েন উদ্দীনকে আসামি করেছে। সংঘর্ষে আমাদের দলের লোকজনও গুরুতর আহত হয়েছেন।’

এজাহারে উল্লেখ করা হয়েছে, রাজনৈতিক বিবাদ চলছিলো মৃত হাফিজুরের ভাই মফিজুর রহমান ও আসামিদের মধ্যে। ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টা ২০ মিনিটে বাদীর ছেলে মাহফুজুর রহমান, দুই ভাই মফিজুর ও হাফিজুর রহমান ইফতার শেষে বাড়ি ফিরছিলেন। হাসাদহ কামিল মাদ্রাসার সামনে আসামিরা আগুন, লোহার রড, চায়নিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। মফিজুর দৌড়ে পালানোর সময় ইমরান হোসেন চায়নিজ কুড়াল দিয়ে আঘাত করেন। হাফিজুরকে আটকাতে মেহেদী হাসান কুড়াল দিয়ে তাঁর চোখের ওপর কোপ দেন। বাপ্পা ও তৌফিক রড দিয়ে আঘাত করেন।

বাদীর ছেলে মাহফুজুর এগিয়ে গেলে তুষার ও শাহীন রেজা লোহার রড দিয়ে পেটান। এতে তিনজন গুরুতর জখম হন। আহতদের জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে যশোর ও ঢাকার পথে হাফিজুর মারা যান। মফিজুর ও মাহফুজুর বর্তমানে ঢাকার পৃথক হাসপাতালে চিকিৎসাধীন।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

নরওয়েতে দ্রুত বাড়ছে মুসলিম জনসংখ্যা, কমছে চার্চের সদস্য

ইউরোপের দেশ নরওয়েতে ধর্মীয় জনসংখ্যার চিত্রে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা...

সুইডেনে পেশাজীবী মুসলিমদের নতুন বাস্তবতা: সুযোগের পাশাপাশি বাড়ছে সামাজিক চ্যালেঞ্জ

সুইডেনের রাজধানী স্টকহোমের দক্ষিণে অবস্থিত সোডারটেলিয়া শহরে গত এক...

প্যারাগুয়েতে মুসলিমদের জীবনযাপন: ছোট একটি সম্প্রদায়ের ধর্মচর্চা, ইতিহাস ও বর্তমান বাস্তবতা

দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়েতে মুসলিমরা সংখ্যায় খুবই কম হলেও...

পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে

পৃথিবীর জীবনে মানুষ নানা পরিকল্পনা করলেও একটি সত্য থেকে...

যে কৌশলে মিসর বিজয় করেছিলেন সাহাবি আমর ইবনুল আস (রা.)

মুসলিম ইতিহাসে সাহস, কূটনৈতিক দক্ষতা ও রণকৌশলের জন্য বিশেষভাবে...

তীব্র তাপপ্রবাহে সবার জন্য খুলে দেওয়া হলো ফ্রান্সের কয়েকটি মসজিদ

তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ফ্রান্সে মানবিক উদ্যোগ হিসেবে কয়েকটি মসজিদের...

নরওয়ের উত্তরে মুসলিমদের ঐক্যের প্রতীক হয়ে উঠেছে আল-রহমা ও আন-নূর মসজিদ

উত্তর মেরুর কাছাকাছি অবস্থিত নরওয়ের ছোট শহর ত্রোমসোতে গড়ে...

ফেরাউনের সামনে যেভাবে নিজের পরিচয় তুলে ধরেছিলেন হজরত মুসা (আ.)

হজরত মুসা (আ.) যখন আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত বার্তা...

কাতারে উদ্বোধন হলো প্রথম স্মার্ট মসজিদ, কমবে বিদ্যুৎ ও পানির ব্যবহার

কাতারে প্রথমবারের মতো অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর একটি স্মার্ট মসজিদ উদ্বোধন...

৫ আগস্টের আগেই উদ্বোধন হতে পারে জুলাই জাদুঘর

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে নির্মিত জুলাই জাদুঘর আগামী ৫...

নবম পে স্কেলের চূড়ান্ত প্রস্তাব দুই সপ্তাহের মধ্যে মন্ত্রিসভায়, ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা

সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের...

টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরজুড়ে জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী

টানা ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতার...

সার্কের বর্তমান সংকট শুধু রাজনৈতিক নয়, প্রাতিষ্ঠানিকও: শামা ওবায়েদ

দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা জোট সার্কের বর্তমান অচলাবস্থা শুধু...

বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেল সিরিয়ার ঐতিহাসিক আল-ওমারি মসজিদ

সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দেরা শহরে অবস্থিত ঐতিহাসিক আল-ওমারি মসজিদ ইসলামি...
spot_img

আরও পড়ুন

নরওয়েতে দ্রুত বাড়ছে মুসলিম জনসংখ্যা, কমছে চার্চের সদস্য

ইউরোপের দেশ নরওয়েতে ধর্মীয় জনসংখ্যার চিত্রে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাচ্ছে। দেশটির ঐতিহ্যবাহী চার্চ অফ নরওয়ের সদস্যসংখ্যা ধারাবাহিকভাবে কমলেও মুসলিম কমিউনিটির পরিধি দ্রুত বিস্তৃত হচ্ছে।...

সুইডেনে পেশাজীবী মুসলিমদের নতুন বাস্তবতা: সুযোগের পাশাপাশি বাড়ছে সামাজিক চ্যালেঞ্জ

সুইডেনের রাজধানী স্টকহোমের দক্ষিণে অবস্থিত সোডারটেলিয়া শহরে গত এক দশকে মুসলিম সম্প্রদায়ের উল্লেখযোগ্য সম্প্রসারণ ঘটেছে। তবে এই পরিবর্তনের পেছনে রাজনৈতিক আশ্রয় বা নতুন কোনো...

প্যারাগুয়েতে মুসলিমদের জীবনযাপন: ছোট একটি সম্প্রদায়ের ধর্মচর্চা, ইতিহাস ও বর্তমান বাস্তবতা

দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়েতে মুসলিমরা সংখ্যায় খুবই কম হলেও দেশটির ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রায় ৭৪ লাখ মানুষের এই দেশে মুসলিমের...

পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে

পৃথিবীর জীবনে মানুষ নানা পরিকল্পনা করলেও একটি সত্য থেকে কেউই মুক্ত নয়—মৃত্যু। ইসলামের দৃষ্টিতে মৃত্যু কোনো সমাপ্তি নয়; বরং এটি অনন্ত জীবনের সূচনা। তাই...
spot_img