Wednesday, March 4, 2026
19 C
Dhaka

ডুবোতেলে ভাজা জিলাপির স্বাস্থ্যঝুঁকি

রমজানে সারা দিন রোজা রাখার পর ইফতারের সময় অনেকেই একাধিক জিলাপি খেয়ে থাকেন। তবে পুষ্টিবিদরা বলছেন, ডুবোতেলে ভাজা এবং অতিরিক্ত চিনিযুক্ত এই খাবার নিয়মিত খাওয়া স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

জিলাপিতে প্রচুর চিনি থাকে, যা দ্রুত রক্তের শর্করার মাত্রা বাড়িয়ে দেয়। অল্প সময়ের মধ্যে আবার তা কমেও যায়। ফলে কিছুক্ষণ পর আবার ক্ষুধা অনুভূত হতে পারে। ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের জন্য এটি বিশেষভাবে ঝুঁকিপূর্ণ হলেও সুস্থ মানুষের জন্যও অতিরিক্ত চিনি দীর্ঘমেয়াদে ক্ষতিকর।

এ ছাড়া জিলাপি উচ্চ ক্যালরিসম্পন্ন খাবার। নিয়মিত বেশি ক্যালরি গ্রহণ করলে ওজন দ্রুত বাড়তে পারে। বাড়তি ওজন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, রক্তে খারাপ চর্বির মাত্রা বৃদ্ধি এবং ভবিষ্যতে হৃদ্‌রোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়ায়।

জিলাপি তৈরির সময় তেলকে উচ্চ তাপে গরম করা হয়। এই প্রক্রিয়ায় তেলের গঠনগত পরিবর্তন ঘটে। একই তেল বারবার ব্যবহার করলে তাতে ট্রান্সফ্যাটের পরিমাণ বাড়ে, যা রক্তনালির জন্য অত্যন্ত ক্ষতিকর। দেশে অনেক দোকানেই ব্যবহৃত তেল নতুন তেলের সঙ্গে মিশিয়ে পুনরায় ব্যবহার করার প্রবণতা রয়েছে, যা স্বাস্থ্যঝুঁকি বহুগুণ বাড়ায়।

বিশেষজ্ঞদের মতে, ট্রান্সফ্যাট দীর্ঘমেয়াদে হৃদ্‌রোগসহ বিভিন্ন জটিল রোগের ঝুঁকি বাড়ায়। তাই রোজ ইফতারে ভাজাপোড়া খাবার না রেখে ফল, সবজি ও পুষ্টিকর বিকল্প বেছে নেওয়া উচিত।

জিলাপি পুরোপুরি বাদ দেওয়া জরুরি না হলেও তা খাওয়া উচিত সীমিত পরিমাণে। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি ইফতারে দুই-একটি চিকন জিলাপি খেতে পারেন, তবে নিশ্চিত হওয়া প্রয়োজন যে তা পুনর্ব্যবহৃত তেলে তৈরি নয়। চিনির পরিবর্তে গুড়ের জিলাপি তুলনামূলকভাবে কিছুটা কম ক্ষতিকর হলেও সেটিও নিয়মিত খাওয়া ঠিক নয়।

সচেতন খাদ্যাভ্যাস রমজানে শরীরকে সুস্থ রাখতে সহায়তা করে। ইফতারে রসনার তৃপ্তির পাশাপাশি পুষ্টির দিকেও সমান গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদরা।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

প্রযুক্তি এগোলেও কি পিছিয়ে পড়ছে মানবিকতা

বিজ্ঞান ও প্রযুক্তির অভূতপূর্ব অগ্রগতির এই সময়ে মানবসভ্যতা যেন...

মিষ্টি স্বাদের বৈজ্ঞানিক ব্যাখ্যা

চা-কফিতে চিনি মেশানো আমাদের দৈনন্দিন অভ্যাসের একটি অংশ। সাদা...

রমজানে গৃহিণীর শ্রমের ধর্মীয় তাৎপর্য

রমজান আত্মসংযম, আত্মশুদ্ধি ও ইবাদতের মাস। এ সময় মুসলমানরা...

খুদে ব্ল্যাকহোল কি মানুষকে গিলে ফেলতে পারে

ব্ল্যাকহোল মানেই প্রবল মহাকর্ষ বল। এমন এক মহাজাগতিক বস্তু,...

সদকাতুল ফিতর কেন আদায় করা জরুরি

ইসলামে আর্থিকভাবে সামর্থ্যবান মুসলমানদের জন্য সদকাতুল ফিতর আদায় করা...

ঘাড় ব্যথা এড়াতে কী করবেন

দীর্ঘ সময় কম্পিউটারের সামনে বসে কাজ করা বা ঘাড়...

রমজানে পরিবারবান্ধব উদ্যোগ মক্কায়

পবিত্র রমজান মাসজুড়ে মক্কার মসজিদে হারাম–এ অবস্থিত শিশু দিবাযত্ন...

ফলের বাইরে ভিটামিন সি’র উৎস

ভিটামিন সি বা অ্যাস্করবিক অ্যাসিড শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ...

ঘড়ির কাঁটায় লুকিয়ে হাজার বছরের ইতিহাস

সময়কে আমরা প্রতিদিন ঘড়ির কাঁটায় মেপে চলি। কিন্তু এই...

সেহরিতে সতর্কতার নির্দেশনা

সেহরির সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ফজরের আজান দেওয়া...

আকাশ প্রতিরক্ষা ভেদে নতুন কৌশল নিচ্ছে তেহরান

ইউক্রেন যুদ্ধে ইরানের তৈরি শাহেদ–১৩৬ ড্রোনের ব্যাপক ব্যবহারের পর...

ধর্ষণচেষ্টার পর গলা কেটে পাহাড়ে ফেলা শিশুর ঘটনায় আদালতের পথচলা শুরু

চট্টগ্রামের সীতাকুণ্ডে গলা কাটা অবস্থায় উদ্ধার হওয়া শিশুকে ধর্ষণে...

রঙের আবিরে সম্প্রীতির বার্তা

আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে সারা দেশে দোল পূর্ণিমা বা হোলি...

রোজায় সতেজ থাকতে ঘরোয়া শরবত

সারাদিন রোজার পর ইফতারে এক গ্লাস ঠান্ডা শরবত ক্লান্তি...
spot_img

আরও পড়ুন

প্রযুক্তি এগোলেও কি পিছিয়ে পড়ছে মানবিকতা

বিজ্ঞান ও প্রযুক্তির অভূতপূর্ব অগ্রগতির এই সময়ে মানবসভ্যতা যেন এক অনিশ্চিত সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। সৌরজগতের প্রতিবেশী গ্রহগুলোর মধ্যে মঙ্গলকে সম্ভাব্য দ্বিতীয় আবাস হিসেবে বিবেচনা...

মিষ্টি স্বাদের বৈজ্ঞানিক ব্যাখ্যা

চা-কফিতে চিনি মেশানো আমাদের দৈনন্দিন অভ্যাসের একটি অংশ। সাদা ক্ষুদ্র ঘনাকার দানারূপী চিনি আমাদের সবার পরিচিত। এই চিনি মূলত সুক্রোজ, যা এক ধরনের জৈব...

রমজানে গৃহিণীর শ্রমের ধর্মীয় তাৎপর্য

রমজান আত্মসংযম, আত্মশুদ্ধি ও ইবাদতের মাস। এ সময় মুসলমানরা নামাজ, কোরআন তেলাওয়াত ও দান-সদকায় বেশি মনোযোগী হন। তবে ঘরের ভেতরে একজন মা বা গৃহিণীর...

খুদে ব্ল্যাকহোল কি মানুষকে গিলে ফেলতে পারে

ব্ল্যাকহোল মানেই প্রবল মহাকর্ষ বল। এমন এক মহাজাগতিক বস্তু, যার টান থেকে আলোও বের হতে পারে না। সাধারণ ধারণায় ব্ল্যাকহোল যেন মহাবিশ্বের এক ভয়ংকর...
spot_img