Sunday, March 1, 2026
33 C
Dhaka

ইকবাল করিমের জেরায় গুমের সংখ্যা অজানা

সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জেরায় বলেছেন, ‘আমি সেনাপ্রধান থাকাকালে কতজন গুম হয়েছে, তা বলতে পারব না। যারা গুম হয়েছে, তাদের কাউকে আমি উদ্ধারের চেষ্টা করি নাই। কারণ, এটা আমার দায়িত্বাধীন ছিল না এবং আমি জানতাম না, কে কখন কোথায় গুম হয়েছে।’

তিনি আরও বলেন, ‘কে বা কারা গুম হচ্ছে, সে বিষয়ে সুনির্দিষ্টভাবে সামরিক গোয়েন্দা পরিদপ্তর (এমআই) কোনো তথ্য দিতে পারে নাই। তবে গুম হচ্ছে মর্মে তারা আমাকে জানিয়েছে।’

আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক মানুষকে গুম ও খুনের ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় আজ রোববার চতুর্থ দিনের মতো ইকবাল করিম ভূঁইয়াকে জেরা করা হয়। তাঁকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী আমিনুল গনি।

জিয়াউল আহসানের বিরুদ্ধে দায়ের এ মামলায় প্রথম সাক্ষী হিসেবে ইকবাল করিম ৮ ও ৯ ফেব্রুয়ারি জবানবন্দি দেন। ৯ ফেব্রুয়ারি জবানবন্দি শেষ হওয়ার পর প্রথম দফায় তাঁকে জেরা করা হয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১–এ বিচার পরিচালিত হচ্ছে। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। আজ তাঁকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

আজ আসামিপক্ষের আইনজীবী আমিনুল গনির জেরায় ইকবাল করিম ভূঁইয়া বলেন, ‘গুমের সংস্কৃতি প্রতিরোধ করতে আমি অসংখ্য পদক্ষেপ গ্রহণ করেছি। এ মর্মে দালিলিক কোনো প্রমাণপত্র দাখিল করি নাই। দালিলিক কোনো প্রমাণ নেই। গুম প্রতিরোধের জন্য সুপার চিফ বা প্রধানমন্ত্রী বরাবরে চিঠি পাঠাই নাই বা তাঁকে লিখিতভাবে জানাই নাই।’

তিনি আরও জানান, ‘যে কনিষ্ঠ অফিসার র‍্যাব থেকে প্রত্যাবর্তনের পরে আমার সঙ্গে সাক্ষাৎ করতে আমার অফিসে এসেছিলেন, তাঁর নাম বা আসার তারিখ স্মরণ নেই। ওই অফিসার দুজনকে হত্যা করার স্বীকারোক্তি দেওয়ার পর আমার কাছে আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই মর্মে কোনো সাক্ষী বা আলামত ছিল না। উনি যে ১০ হাজার টাকা প্রতিটি হত্যার জন্য মসজিদে দান করেছেন, সে জন্য তাঁকে নিষ্কৃতি দেওয়া হয়নি।’


সিএ/এমই

spot_img

আরও পড়ুন

রেয়ার ডিজিজে আক্রান্ত কোটি মানুষের লড়াই

অসুখ-বিসুখ নিয়ে আলোচনায় প্রায়ই শোনা যায় ‘লাখে একজন’ বা...

রমজানের প্রথম দশকেই হারামাইনে বিপুল সমাগম

পবিত্র রমজানের প্রথম ১০ দিনে মক্কার মসজিদুল হারাম ও...

দক্ষিণ কোরিয়ায় প্রযুক্তি খাতে বড় বাজি হুন্দাইয়ের

দক্ষিণ কোরিয়ার শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা হুন্দাই মোটর গ্রুপ দেশটির...

শৈশবে ভালো অভ্যাস কেন জরুরি

শিশুর শৈশবকালেই ভালো অভ্যাস গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোট...

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন

দেশের পাঁচ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটকে প্রত্যাহার...

প্রতারণার বিয়ের পর তীব্র প্রতিক্রিয়ায় স্বামীর বর্বরতা

দিনাজপুরের হাকিমপুরে শাহিনুর ইসলাম (৩২) নামের এক যুবক প্রথম...

ঈশ্বরদীতে হত্যার ঘটনায় পুলিশ তদন্তে অগ্রগতি

পাবনার ঈশ্বরদী উপজেলায় দাদি (৬৫) ও নাতনির (১৫) লাশ...

ইরানের লিডারশিপ কাউন্সিলে নিয়োগ পেলেন আলিরেজা আরাফি

গার্ডিয়ান কাউন্সিলের সদস্য আলিরেজা আরাফি–কে ইরানের লিডারশিপ কাউন্সিলের ধর্মীয়...

মার্চ মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ঘোষণা

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে...

আধুনিক শিক্ষাব্যবস্থায় জোর সরকারের

দেশের শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক, সহজ ও ফলপ্রসূ করতে সংশ্লিষ্ট...

নতুন শাখার উদ্বোধনে ৬৫% পর্যন্ত বিশেষ ছাড়ের ঘোষণা

ময়মনসিংহে যাত্রা শুরু করেছে দেশের জনপ্রিয় স্কিনকেয়ার ব্র্যান্ড বায়োজিন...

০ শতাংশ অগ্রিমে ফোন কেনার সুযোগ আনছে ইনফিনিক্স

বাংলাদেশের স্মার্টফোন বাজারে নতুন সিরিজ আনতে যাচ্ছে প্রযুক্তি ব্র্যান্ড...

বাউফলে শতবর্ষী মন্দিরে কালী প্রতিমা ভাঙচুর, থানায় মামলা দায়ের

পটুয়াখালীর বাউফলে শীতলা-কালীমাতা মন্দিরের কালী প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।...

মশার কয়েল থেকে আগুনে নিঃস্ব পরিবার

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১টি ছাগল ও দুটি...
spot_img

আরও পড়ুন

রেয়ার ডিজিজে আক্রান্ত কোটি মানুষের লড়াই

অসুখ-বিসুখ নিয়ে আলোচনায় প্রায়ই শোনা যায় ‘লাখে একজন’ বা ‘হাজারে একজন’। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এসব রোগকে বলা হয় বিরল ব্যাধি। নামের সঙ্গে মিল রেখে এগুলোকে...

রমজানের প্রথম দশকেই হারামাইনে বিপুল সমাগম

পবিত্র রমজানের প্রথম ১০ দিনে মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে ৩ কোটি ১৯ লাখ ৫০ হাজার মুসল্লি ও ওমরাহ পালনকারী উপস্থিত হয়েছেন।...

দক্ষিণ কোরিয়ায় প্রযুক্তি খাতে বড় বাজি হুন্দাইয়ের

দক্ষিণ কোরিয়ার শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা হুন্দাই মোটর গ্রুপ দেশটির পশ্চিম উপকূলীয় অঞ্চল সামানগিউমে বড় অঙ্কের বিনিয়োগ পরিকল্পনা হাতে নিয়েছে। আগামী পাঁচ বছরে এই অঞ্চলে...

শৈশবে ভালো অভ্যাস কেন জরুরি

শিশুর শৈশবকালেই ভালো অভ্যাস গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোট বয়সে বাবা-মায়েরা যে অভ্যাসগুলো সন্তানদের মধ্যে তৈরি করে দেন, তা তাদের ভবিষ্যৎ জীবনকে সুগঠিত ও...
spot_img