Friday, September 18, 2026
31 C
Dhaka

নিউজিল্যান্ডের ১৬০ রানের লক্ষ্য ইংল্যান্ডের সামনে

জিতলেই সেমিফাইনালের টিকেট, আর হারলেই অপেক্ষা করতে হবে পাকিস্তান-শ্রীলংকা ম্যাচের ফলাফলের দিকে—এমন অবস্থায় ইংল্যান্ডকে ১৬০ রানের লক্ষ্য দিল নিউজিল্যান্ড।

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন কিউইরা। টিম শেফার্ট ইনিংসের প্রথম ওভারেই জোফরা আর্চারের বলে মেডেন পেলেও পাওয়ার প্লের পরবর্তী পাঁচ ওভারে ফিন এলেনের সঙ্গে জুটি বাঁধে এবং ৫৪ রান যোগ করে। এতে পাওয়ার প্লের ছয় ওভারে নিউজিল্যান্ড কোনো উইকেট হারায়নি।

পাওয়ার প্লের শেষে কিউই ওপেনাররা বেশি সময় টিকতে পারেননি। আদিল রশিদের করা সপ্তম ওভারে ২৫ বলে ৩৫ রান করা শেফার্ট স্ট্যাম্পিং হয়ে আউট হন। অষ্টম ওভারে উইল জ্যাকসের বলে টম বেথেলের হাতে ক্যাচ দিয়ে এলেন ১৯ বলে ২৯ রান করে ফিরেন। ফলে ৫৪ রানে কোনো উইকেট না হারানো অবস্থায় নিউজিল্যান্ড ৬৬ রানে ২ উইকেট হারিয়ে বসে।

এরপর তৃতীয় উইকেটে দলকে ভালো সংগ্রহের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন গ্লেন ফিলিপস ও রাচিন রবীন্দ্র। তবে রাচিন রবীন্দ্র (১১) রেহান আহমদের বলে ৯৭ রানে আউট হন। তাদের জুটি ৩১ রান করার পর ১১ ওভার ১ বলে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ৯৭ রান।

ক্রিজে এসে ঝোড়ো ব্যাট চালালেও বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি মার্ক চাপম্যান। আদিল রশিদের তৃতীয় ওভারে স্ট্যাম্পিং হয়ে দলীয় ১২৩ রানে আউট হন তিনি। এরপর ডেরিয়েল মিশেল এবং ক্রিজে থাকা গ্লেন ফিলিপস আউট হলে বড় সংগ্রহের আশা ক্ষীণ হয়ে যায়। উইল জ্যাকসের বলে বোল্ড হওয়া ফিলিপস ২৮ বলে ৩৯ রান করেন। নির্ধারিত ওভারের শেষে নিউজিল্যান্ড ৭ উইকেট হারিয়ে ১৫৯ রানে ইনিংস শেষ করে।

ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট নেন আদিল রশিদ, উইল জ্যাকস ও রেহান আহমেদ। বাকি ১ উইকেট নেন লিয়াম ডওসন।

এই ম্যাচে নিউজিল্যান্ড জিতলে সরাসরি সেমিফাইনালে উঠবে। হারলে তাদের ফলাফলের অপেক্ষা করতে হবে শ্রীলংকা-পাকিস্তান ম্যাচের সমাপ্তি পর্যন্ত।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img