Friday, February 27, 2026
29 C
Dhaka

রমজানে মানসিক প্রশান্তির পথ

যান্ত্রিক জীবনের ব্যস্ততা, কাজের চাপ ও প্রতিযোগিতার দৌড়ে আধুনিক মানুষের মন আজ ক্লান্ত ও ভারাক্রান্ত। মানসিক চাপ বা স্ট্রেস যেন নিত্যসঙ্গী হয়ে উঠেছে। এই চাপ থেকে মুক্তি পাওয়ার সময় ও সুযোগ অনেকের কাছেই সীমিত। তবে ইসলামি দৃষ্টিভঙ্গিতে ইবাদত শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, বরং মানসিক প্রশান্তি ও আত্মিক শুদ্ধির একটি শক্তিশালী মাধ্যম।

ইতিহাসজুড়ে নবী-রাসুলেরা উম্মতকে ইবাদতের মাধ্যমে মানসিক ও আত্মিক শান্তির পথে পরিচালিত করেছেন। একাগ্রচিত্তে ইবাদতে মনোনিবেশ করলে মানুষের স্নায়ুতন্ত্র শিথিল হয় এবং স্ট্রেস হরমোন কর্টিসলের মাত্রা কমে আসে। স্রষ্টার সামনে নিজের উদ্বেগ ও অসহায়ত্ব তুলে ধরলে মনের ভেতরে জমে থাকা ভার অনেকটাই হালকা হয়ে যায়।

পবিত্র মাহে রমজানে ইবাদতের এই গুরুত্ব আরও গভীরভাবে অনুভূত হয়। কাজের চাপ, ডেডলাইন ও মাল্টিটাস্কিংয়ের ফলে যে মানসিক ক্লান্তি তৈরি হয়, তা কাটিয়ে উঠতে রমজান হতে পারে একটি নতুন সূচনা। নিয়মিত নামাজ, জিকির ও কোরআন তিলাওয়াত মানুষকে সময়ানুবর্তী করে তোলে এবং জীবনে শৃঙ্খলা ফিরিয়ে আনে।

রমজানে মানসিক প্রশান্তি ধরে রাখতে দিনের কাজের পূর্বপরিকল্পনা করা জরুরি। সাহ্‌রির পর শক্তি বেশি থাকায় গুরুত্বপূর্ণ কাজগুলো সকালে সম্পন্ন করা যেতে পারে। যাতায়াতের সময় সোশ্যাল মিডিয়ার পরিবর্তে জিকির বা কোরআন তিলাওয়াত শোনা মানসিক স্বস্তি এনে দেয়। পাশাপাশি কাজের ফাঁকে ফাঁকে ইবাদত অন্তরের স্থিরতা ফিরিয়ে আনে।

রাতে ঘুম কম হলে দুপুরে অল্প সময়ের বিশ্রাম বা কাইলুলা শরীর ও মন সতেজ রাখতে সহায়ক। ইবাদতকে দৈনন্দিন কাজের তালিকার অংশ হিসেবে নয়, বরং দিনের সবচেয়ে প্রশান্তিময় সময় হিসেবে গ্রহণ করলেই রমজান হতে পারে মানসিক চাপ মোকাবিলার শক্তিশালী মাধ্যম।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জাকাত প্রদানে ইসলামের নির্দেশনা

ইসলামের পাঁচ স্তম্ভের অন্যতম জাকাত। এর মাধ্যমে সম্পদের পবিত্রতা...

এআই অবকাঠামো জোরদারে এএমডির সঙ্গে মেটার ঐতিহাসিক চুক্তি

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অবকাঠামো আরও শক্তিশালী করতে চিপ নির্মাতা প্রতিষ্ঠান...

অটোরিকশা চুরি ঘিরে রায়পুরে সহিংসতা

লক্ষ্মীপুরের রায়পুরে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির ঘটনাকে কেন্দ্র করে পুলিশ...

রমজানেও স্বস্তি নেই নিত্যপণ্যের বাজারে

রমজানের প্রথম সপ্তাহ পার হলেও সিলেট মহানগরীর নিত্যপণ্যের বাজারে...

অবৈধ বালু উত্তোলনে সীতাকুণ্ডে কঠোর অভিযান

সীতাকুণ্ড উপকূলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা...

মসজিদে নববীর প্রবীণ শিক্ষকের বিদায়

মসজিদে নববীর কোরআন ও দশ কিরাআতের শিক্ষক শায়খ মুহাম্মদ...

সাবেক উপদেষ্টাদের ফোনে হুমকি নিয়ে উদ্বেগ

গোয়েন্দা সংস্থার নাম ব্যবহার করে সদ্য বিদায়ি অন্তর্বর্তী সরকারের...

বাংলাদেশে ক্ষমতার পরিবর্তনে ভারতের কৌশল নতুন করে ভাবনা

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসনামল...

আর্কটিকের বাংকারে সুরক্ষিত মানব সভ্যতার বীজ

আর্কটিক সাগরের নির্জন এক দ্বীপে বরফ ও পাহাড়ের গভীরে...

তারাবি নামাজের সঠিক পদ্ধতি কী

রমজানে এশার ফরজ ও সুন্নতের পর এবং বিতরের আগে...

রোজায় হজম সমস্যা কমাতে খাদ্যাভ্যাসে পরিবর্তন

রমজান মাসে খাদ্যাভ্যাস ও খাবারের সময়সূচিতে বড় ধরনের পরিবর্তন...

হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হলো মেসেজ হিস্টোরি

সহজে বার্তা ও ছবি আদান-প্রদানের কারণে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক...

নিউইয়র্কে ইফতার ও তারাবিতে সম্প্রীতির চিত্র

পবিত্র রমজান উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ঐতিহাসিক টাইমস স্কয়ারে ইফতার...

সঠিক খাদ্যাভ্যাসেই সুস্থ রোজা

রমজান মানেই আধ্যাত্মিক সাধনা ও সংযমের মাধ্যমে আত্মশুদ্ধির সময়।...
spot_img

আরও পড়ুন

জাকাত প্রদানে ইসলামের নির্দেশনা

ইসলামের পাঁচ স্তম্ভের অন্যতম জাকাত। এর মাধ্যমে সম্পদের পবিত্রতা অর্জনের পাশাপাশি সমাজে ধনী-গরিবের ব্যবধান কমে আসে। তবে অনেকের মনে প্রশ্ন থাকে, রমজান মাস ছাড়া...

এআই অবকাঠামো জোরদারে এএমডির সঙ্গে মেটার ঐতিহাসিক চুক্তি

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অবকাঠামো আরও শক্তিশালী করতে চিপ নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেসের সঙ্গে বড় অঙ্কের চুক্তিতে গেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। এ চুক্তির আওতায়...

অটোরিকশা চুরি ঘিরে রায়পুরে সহিংসতা

লক্ষ্মীপুরের রায়পুরে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজন পুলিশ সদস্য রয়েছেন।...

রমজানেও স্বস্তি নেই নিত্যপণ্যের বাজারে

রমজানের প্রথম সপ্তাহ পার হলেও সিলেট মহানগরীর নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফেরেনি। নির্ধারিত মূল্যতালিকা থাকলেও বাস্তবে মাংস, মাছ, ফলমূল ও শাকসবজির দামে অস্থিরতা অব্যাহত রয়েছে।...
spot_img