Monday, April 27, 2026
26 C
Dhaka

গাছের যত্নে যেসব ভুল এড়িয়ে চলবেন

ফ্ল্যাট বা বাসাবাড়িতে প্রকৃতির ছোঁয়া আনতে ইনডোর প্ল্যান্টের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। তবে সঠিক যত্নের অভাবে অনেক সময় গাছ দুর্বল হয়ে পড়ে, পাতা ঝরে যায় কিংবা মারা যায়। শুধু পানি দিলেই গাছের যত্ন শেষ হয়ে যায় না; বরং নিয়মিত পরিচর্যার মাধ্যমেই ইনডোর প্ল্যান্ট সুস্থ রাখা সম্ভব।

গাছের জন্য নিয়মিত পানি দেওয়া জরুরি হলেও অতিরিক্ত পানি ক্ষতিকর। মাটি একেবারে শুকিয়ে গেলে যেমন সমস্যা হয়, তেমনি গোড়ায় পানি জমে থাকলেও গাছ নষ্ট হতে পারে। পাতলা পাতা ও ঘন ঝোপের গাছে তুলনামূলক বেশি পানি লাগে। মাটির অবস্থা বোঝার জন্য আঙুল দিয়ে মাটি পরীক্ষা করলে সহজেই বোঝা যায় গাছে পানি প্রয়োজন কি না।

গাছে সব সময় রুম টেম্পারেচারের পানি ব্যবহার করা উচিত। অতিরিক্ত ঠান্ডা বা গরম পানি গাছের শিকড়ের ক্ষতি করতে পারে। পাশাপাশি পর্যাপ্ত সূর্যের আলো পাওয়া এমন জায়গায় গাছ রাখতে হবে, যেখানে সরাসরি তীব্র রোদ নয়, বরং পরিমিত আলো আসে।

ইনডোর প্ল্যান্ট বারবার স্থান পরিবর্তন করা ঠিক নয়। নির্দিষ্ট পরিবেশে গাছ নিজেকে মানিয়ে নেয়। বারবার জায়গা বদলালে গাছের বৃদ্ধি ব্যাহত হয়। প্রয়োজনে ধীরে ধীরে নতুন জায়গার সঙ্গে অভ্যস্ত করে নেওয়া ভালো।

ঘরের আর্দ্রতা গাছের জন্য গুরুত্বপূর্ণ। শুষ্ক বাতাস থাকলে গাছের বৃদ্ধি বাধাগ্রস্ত হয়। হিউমিডিফায়ার ব্যবহার করা গেলে ভালো, না হলে নুড়ি পাথর ভেজানো ট্রে বা পানি স্প্রে করেও আর্দ্রতা বজায় রাখা যায়।

গাছের সুস্থ বৃদ্ধির জন্য মাটিতে সঠিক অনুপাতে সার প্রয়োগ করা প্রয়োজন। বেশিরভাগ গাছে এনপিকে অনুপাত অনুসরণ করা হয়। ক্যাকটাস বা সাকুলেন্ট জাতীয় গাছের জন্য আলাদা ড্রেইনেজ ব্যবস্থা জরুরি। পাশাপাশি গাছের শুকনো পাতা ও অতিরিক্ত শাখা ছাঁটাই করলে পোকার আক্রমণ কমে।

পাতায় জমে থাকা ধুলো পরিষ্কার করা এবং পোকামাকড় দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়াও ইনডোর প্ল্যান্টের যত্নের গুরুত্বপূর্ণ অংশ। নিয়মিত পরিচর্যায় ঘরের গাছ দীর্ঘদিন সতেজ রাখা সম্ভব।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

টাকা জমিয়ে ধনী হওয়া যায় না কেন, কী হতে পারে বিকল্প পথ

অনেকেই মনে করেন নিয়মিত আয়, সঞ্চয় এবং ব্যাংকে অর্থ...

সাত দিনে কালবৈশাখীর তাণ্ডবের শঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহের পর সাম্প্রতিক বৃষ্টি ও ঝড়ো...

ইতিহাসে আলোচিত ব্যর্থ প্রযুক্তির গল্প

বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতিতে মানবজীবন যেমন সহজ ও গতিশীল...

শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, জারি উচ্চ সতর্কতা

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাকে ঘিরে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির প্রেক্ষাপটে রাজধানীর...

এত বজ্রপাত হয় জানলে সুনামগঞ্জে বিয়েই করতাম না

হাওর অঞ্চলে বজ্রপাতজনিত প্রাণহানি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি...

তওবার পর কীভাবে নিজেকে পাপমুক্ত রাখবেন

মানুষ স্বভাবতই ভুল করে। কখনো প্রবৃত্তির টানে, কখনো অসাবধানতায়...

কুকুর বা বিড়ালের কামড়-আঁচড়ে কখন ও কীভাবে টিকা নেবেন

জলাতঙ্ক একটি মারাত্মক প্রাণঘাতী রোগ, তবে সঠিক সময়ে সঠিক...

এআই প্রশিক্ষণে কর্মীর কম্পিউটার ডেটা ব্যবহার করবে মেটা

কর্মীদের কম্পিউটার ব্যবহারের ধরন পর্যবেক্ষণ করে সেই তথ্য কৃত্রিম...

জিলকদ মাসে নবীজির আমল ও এই মাসের বিশেষ মর্যাদা

ইসলামি বর্ষপঞ্জিতে চারটি মাসকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। এগুলো...

রাতে গোসল করলে কি সত্যিই ভালো ঘুম হয়, বিজ্ঞান যা বলছে

গোসলের সঠিক সময় নিয়ে মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বিমত...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সরস্বতী জ্ঞান মন্দিরের উদ্বোধন

দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয়...

২৫ লাখে ৭ আসনের গাড়ি, প্রদর্শনীতে মধ্যবিত্তের নজর কাড়ল উলিং

রাজধানীর কুড়িলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক...

ঢাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে চবিসাসের মানববন্ধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস) রাজধানীর শাহবাগ থানা প্রাঙ্গণে...

‘সাহিত্যিক অশোক বড়ুয়া পঞ্চম স্মারক বক্তৃতা’ অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) বাংলা বিভাগের আয়োজনে ‘সাহিত্যিক অশোক বড়ুয়া...
spot_img

আরও পড়ুন

টাকা জমিয়ে ধনী হওয়া যায় না কেন, কী হতে পারে বিকল্প পথ

অনেকেই মনে করেন নিয়মিত আয়, সঞ্চয় এবং ব্যাংকে অর্থ জমা রাখলেই একসময় ধনী হওয়া সম্ভব। কিন্তু বাস্তবতা ভিন্ন। শুধুমাত্র টাকা জমিয়ে সম্পদ গড়া কঠিন—এমনটাই...

সাত দিনে কালবৈশাখীর তাণ্ডবের শঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহের পর সাম্প্রতিক বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় কিছুটা স্বস্তি ফিরলেও, একই সঙ্গে কালবৈশাখী ও বজ্রপাতের ঝুঁকি বেড়েছে। বিভিন্ন এলাকায় ঝড় ও...

ইতিহাসে আলোচিত ব্যর্থ প্রযুক্তির গল্প

বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতিতে মানবজীবন যেমন সহজ ও গতিশীল হয়েছে, তেমনি কিছু উদ্ভাবন ইতিহাসে ব্যর্থতা কিংবা নেতিবাচক প্রভাবের উদাহরণ হয়ে আছে। সব আবিষ্কার যে...

শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, জারি উচ্চ সতর্কতা

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাকে ঘিরে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির প্রেক্ষাপটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা...
spot_img