Monday, February 23, 2026
26.1 C
Dhaka

সুবিদখালী বাজারে ব্যবসায়ীকে মারধর, চাঁদা দাবির অভিযোগ

পটুয়াখালীর মির্জাগঞ্জে সুবিদখালী বাজারের ফল ব্যবসায়ী নির্মল দাসকে (৫০) মারধর ও পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সুজন সিকদারের বিরুদ্ধে। রবিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার সুবিদখালী এলাকায় এই ঘটনা ঘটে।

ওই ঘটনায় ব্যবসায়ী নির্মল দাস বিএনপি নেতা সুজন সিকদারসহ তিনজনের বিরুদ্ধে মির্জাগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়, বিএনপি নেতা সুজন সিকদার দীর্ঘদিন ধরে নির্মল দাসের কাছে চাঁদা দাবি করে আসছেন।

জানা যায়, গত ২২ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নির্মল দাস বাড়ি থেকে সুবিদখালী তার ব্যবসাপ্রতিষ্ঠানে যাওয়ার পথে সুজন সিকদার ও তার সহযোগীরা তাঁকে দেখে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। নির্মল চাঁদা দিতে অস্বীকার করলে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মির্জাগঞ্জ হাসপাতালে নিয়ে যান।

অভিযোগে আরও বলা হয়েছে, সুজন সিকদার ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর মির্জাগঞ্জে চাঁদাবাজি ও সন্ত্রাস চালাতে থাকেন। ২০০৪ সালে তিনি এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে পালিয়ে যান। ৫ আগস্টের পর আবারও এলাকায় এসে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালান।

অভিযুক্ত বিএনপি নেতা মো. সুজন সিকদার বলেন, নির্মল দাসের ছেলে মাদকের সঙ্গে জড়িত, তাই এলাকার পরিবেশ ঠিক রাখতে নির্মল দাসকে সতর্ক করা হয়েছিল। ঘটনাস্থলে তিনি নির্মল দাসকে দেখে জিজ্ঞাসা করলে কথা-কাটাকাটির এক পর্যায়ে টানাহেঁচড়া হয়েছে। তাঁর দাবি, কোনো চাঁদা চাওয়া হয়নি এবং অভিযোগ মিথ্যা।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুস ছালাম বলেন, সুবিদখালী বাজারের হিন্দু ব্যবসায়ীকে মারধর ও চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। এটি আমলে নেওয়া হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

রোজাদারের জন্য বরকতময় সময়ের আমল

রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র রমজানে ইফতার ও...

রমজানে বিয়ে করা যায় কি?

পবিত্র রমজান মাস মুসলিমদের জন্য ইবাদতের অনন্য সময়। অনেকেই...

খেজুর খাওয়ার সময় যেসব বিষয়ে সতর্কতা জরুরি

রমজানে ইফতারে খেজুর দিয়ে রোজা ভাঙা মুসলিম সমাজে একটি...

বারহাট্টায় মানববন্ধন: ধর্ষণ ও শিশুর দায়িত্ব নিয়ে নাগরিকদের প্রতিবাদ

নেত্রকোনার বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় গর্ভে সন্তানের...

রমজানে সহজ ও দ্রুত পকেট সমুচা

রমজানে ইফতারের আয়োজনকে আরও আকর্ষণীয় করতে পকেট সমুচা একটি...

চীনের কুংফু জানা রোবট ঘিরে বিশ্বজুড়ে আলোচনা

রোবটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে আরও এক ধাপ এগিয়ে...

বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত দুই পক্ষের মারামারি

গোপালগঞ্জের মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে...

গফরগাঁওয়ের মসজিদে আগুন, কার্পেট ও জেনারেটর পুড়ে ছাই

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় একটি মসজিদে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।...

ডামুড্যায় নসিমন দুর্ঘটনায় যুবকের মৃত্যু

শরীয়তপুরের ডামুড্যার চর শিধলকুড়া এলাকায় নসিমন ও ইজি বাইকের...

ঈশ্বরগঞ্জে অবৈধ পুকুর খনন, শতবর্ষী কবরস্থান বিপন্ন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ফসলি জমির সীমানা অমান্য করে পুকুর খনন...

৭ প্রতিষ্ঠানকে জরিমানা ও অনুমোদনহীন কেমিক্যাল ধ্বংস

পবিত্র রমজান মাস উপলক্ষে বাজার ও খাদ্যপ্রতিষ্ঠান নিয়মিত তদারকির...

রমজান মাসে ব্যবসায়ীদের মানবিকতা প্রদর্শনের আহ্বান

পবিত্র কুরআন নাজিলের মাস রমজান উপলক্ষে রোজাদারদের স্বস্তি দিতে...

জাতীয় নির্বাচনের পর এবার রংপুর সিটির জন্য প্রার্থীদের লড়াই

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মাত্র কিছু সময় পার হওয়ার আগেই...

উজ্জ্বল আকন্দের স্বজনদের মারধরের ঘটনায় পুলিশ তদন্ত

গাইবান্ধার সাদুল্লাপুরে ফরিদপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি উজ্জ্বল আকন্দের বাড়ি...
spot_img

আরও পড়ুন

রোজাদারের জন্য বরকতময় সময়ের আমল

রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র রমজানে ইফতার ও সেহরি রোজাদারের জীবনের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। ইসলামি বিধান অনুযায়ী, সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বিলম্ব না...

রমজানে বিয়ে করা যায় কি?

পবিত্র রমজান মাস মুসলিমদের জন্য ইবাদতের অনন্য সময়। অনেকেই জানতে চান, এই মাসে বিয়ে করা জায়েজ কি না। ফুকাহায়ে কেরাম বলেন, ইসলামি শরিয়তে রমজান মাসে...

খেজুর খাওয়ার সময় যেসব বিষয়ে সতর্কতা জরুরি

রমজানে ইফতারে খেজুর দিয়ে রোজা ভাঙা মুসলিম সমাজে একটি প্রচলিত অভ্যাস। ধর্মীয় গুরুত্বের পাশাপাশি খেজুর দ্রুত শক্তি জোগায় বলেও এটি জনপ্রিয়। তবে ডায়াবেটিস রোগীদের...

বারহাট্টায় মানববন্ধন: ধর্ষণ ও শিশুর দায়িত্ব নিয়ে নাগরিকদের প্রতিবাদ

নেত্রকোনার বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় গর্ভে সন্তানের জন্ম নেওয়ার পর স্থানীয় সচেতন নাগরিক সমাজ অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তারের ও সন্তানের দায়িত্ব রাষ্ট্রের হাতে...
spot_img