পবিত্র রমজান মাস মুসলিমদের জন্য ইবাদতের অনন্য সময়। অনেকেই জানতে চান, এই মাসে বিয়ে করা জায়েজ কি না।
ফুকাহায়ে কেরাম বলেন, ইসলামি শরিয়তে রমজান মাসে বিয়ে করতে কোনো নিষেধ নেই। বরং বছরের যে কোনো সময় বিয়ে করা যায়। তবে রোজাদারের জন্য ফজর থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও স্ত্রী সহবাস নিষিদ্ধ। তাই যে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, তার জন্য রমজান মাসে বিয়ে করতে কোনো আপত্তি নেই।
ফুকাহাদের মতে, যদি কেউ মনে করেন রমজানে বিয়ে করলে ইবাদতে ব্যাঘাত ঘটবে, তাহলে নিজের ইচ্ছায় বিয়ে পিছিয়ে দিতে পারে। রমজান মাসে বিয়ে ইসলামি দৃষ্টিকোণ থেকে জায়েজ, তবে রোজাদারের ইবাদতকে প্রভাবিত করবে না এমন পরিকল্পনা করা উত্তম।
মহান আল্লাহ কোরআনে বলেন, রমজানের রাতে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের নিকট গমন হালাল করা হয়েছে। তারা তোমাদের জন্য পরিচ্ছদ এবং তোমরা তাদের জন্য পরিচ্ছদ। তোমরা নিজেদের সাথে খেয়ানত করছিলে। অতঃপর তিনি তোমাদের তওবা কবুল করেছেন এবং ক্ষমা করেছেন।
সিএ/এমআর


