Sunday, February 22, 2026
31.1 C
Dhaka

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের

রাজধানীর যাত্রাবাড়ীর জুরাইন এলাকায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন, যিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোববার (৭ ডিসেম্বর) সকাল নয়টার দিকে জুরাইন হুন্ডিগড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বাহাদুর শাহ পরিবহনের একটি বাসের সঙ্গে একটি লেগুনার সরাসরি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর লেগুনাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং যাত্রীদের মধ্যে কয়েকজন গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন দ্রুত আহত তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক আজিজুল ইসলাম (৫৮) ও সাইফুল ইসলাম (৫৫)–কে মৃত ঘোষণা করেন। আহত মো. সাফি (২২) বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

নিহত আজিজুল ইসলাম একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি গেন্ডারিয়ার সতীশ সরকার সড়কে। অপর নিহত সাইফুল ইসলাম পেশায় ওয়ার্কশপ ব্যবসায়ী ছিলেন। তাঁর বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ীতে। তিনি রাজধানীর গেন্ডারিয়ার ডিআইডি মসজিদ–সংলগ্ন এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।

সাইফুল ইসলামের বন্ধু শফিক বাবু জানান, সকালে বাসা থেকে বের হয়ে লেগুনায় করে নবাবপুরে তাঁর ওয়ার্কশপে যাচ্ছিলেন সাইফুল। পথিমধ্যে বাহাদুর শাহ পরিবহনের বাসের সঙ্গে লেগুনাটির মুখোমুখি সংঘর্ষ হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘জুরাইনের দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা আছে। বিষয়টি যাত্রাবাড়ী থানায় জানানো হয়েছে। আহত একজন চিকিৎসাধীন।’

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

সিরাজগঞ্জ সদর থানায় পৃথক ঘটনায় ৬ জনের মৃত্য

সিরাজগঞ্জ সদর থানায় পৃথক পৃথক ঘটনায় মোট ৬ জনের...

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে আরও কঠোর হওয়ার নির্দেশ

চাঁদাবাজি, ছিনতাই ও মাদকসংক্রান্ত অপরাধ দমনে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের...

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ

বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের এইচ....

বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন মাত্রা পাবে

নতুন সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে পাশে থাকার কথা...

রোজা ও ইবাদতের মাধ্যমে আত্মশুদ্ধি

সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সময় ও যুগের...

শিল্পীর কোনো অবসর হয় না, বিদায় হয় না

চলচ্চিত্র ও অভিনয়ের জগতে দীর্ঘ সময় ধরে কিংবদন্তি হিসেবে...

বন্দরে দিনে-দুপুরে ছিনতাই আতঙ্ক

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ভরদুপুরে প্রকাশ্যে ফাঁকা গুলি ছুড়ে বিকাশ...

ওসিকে হুমকির অভিযোগে বাহুবল উপজেলা বিএনপির সভাপতি আটক

হবিগঞ্জের বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলামকে...

মাথাব্যথার আড়ালে লুকিয়ে থাকতে পারে জটিল রোগ

মস্তিষ্কের কোনো নির্দিষ্ট অংশে কোষ অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পেলে তাকে...

ডিজিটাল রূপান্তরে নতুন ভিশনের কথা বললেন মন্ত্রী

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের...

ফ্যামিলি কার্ড বিতরণে তিন স্তরের পর্যবেক্ষণ

সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন,...

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু করা হবে শিগগির

বিমানমন্ত্রী আফরোজা খানম (রিতা) জানিয়েছেন, দ্রুত সময়ে হযরত শাহজালাল...

কারাগার থেকে দেড় ঘণ্টার প্যারোল, বাবার জানাজায় ছাত্রদল নেতা

রাজবাড়ীতে কারাগারে থাকা অবস্থায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায়...

রমজানে বিয়ে ও দাম্পত্য জীবনের বিধান

রমজান মাসে বিয়ে করা ইসলামে নিষিদ্ধ বা অপছন্দনীয়—এমন ধারণা...
spot_img

আরও পড়ুন

সিরাজগঞ্জ সদর থানায় পৃথক ঘটনায় ৬ জনের মৃত্য

সিরাজগঞ্জ সদর থানায় পৃথক পৃথক ঘটনায় মোট ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এসব ঘটনার মধ্যে আত্মহত্যা, অসুস্থতাজনিত মৃত্যু ও অস্বাভাবিক মৃত্যু রয়েছে। পুলিশ...

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে আরও কঠোর হওয়ার নির্দেশ

চাঁদাবাজি, ছিনতাই ও মাদকসংক্রান্ত অপরাধ দমনে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। তিনি স্পষ্টভাবে বলেছেন, যেকোনো মূল্যে স্বাভাবিক...

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ

বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে তিনি সৌদি সরকারের শুভেচ্ছা...

বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন মাত্রা পাবে

নতুন সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে পাশে থাকার কথা জানিয়েছে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রোববার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদের...
spot_img