Friday, February 20, 2026
28 C
Dhaka

দশমিনায় গ্রেপ্তার ঘিরে উত্তেজনা, ছাত্র অধিকার নেতার দাবি হামলার

পটুয়াখালীর দশমিনা উপজেলায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তারকে কেন্দ্র করে উত্তেজনার জেরে উপজেলা ছাত্র অধিকার পরিষদের এক নেতার ওপর হামলা ও তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলা সদরের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত হাসান মাহামুদ (২৫) উপজেলা ছাত্র অধিকার পরিষদের দপ্তর সম্পাদক। ঘটনার পর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হাসান মাহামুদের অভিযোগ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বশারের অনুসারীরা তাঁর ওপর হামলা চালিয়েছেন। তিনি দাবি করেন, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করেই এ হামলা হয়েছে।

গণ অধিকার পরিষদের উপজেলা সদস্যসচিব মিলন মিয়া বলেন, চরবোরহান ইউনিয়নের ছাত্রদল নেতা রাকিবুল ইসলামের বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট ছিল। বৃহস্পতিবার রাত ৯টার দিকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে গেলে আবুল বশার ও তাঁর লোকজনের সঙ্গে পুলিশের বাগ্‌বিতণ্ডা হয়। পরে অতিরিক্ত পুলিশ এসে রাকিবুল ইসলামকে থানায় নিয়ে যায়। এরপর স্থানীয় বিএনপির কর্মী ইউপি সদস্য ছিদ্দিক মিয়া এবং ছাত্রদল নেতা আবুল বশারের লোকজন হাসান মাহামুদকে মারধর এবং তাঁর দোকান ভাঙচুর করেন। হাসান মাহামুদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বশারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোনে একাধিকবার কল করেও সাড়া পাওয়া যায়নি।

জেলা গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি কালাম পঞ্চায়েত বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নুরুল হকের (নুর) নির্বাচনী কার্যালয় ভাঙচুর এবং কর্মীদের মারধরের মামলায় রাকিবুল ইসলামও আসামি। আদালতের ওয়ারেন্টের ভিত্তিতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পরবর্তী সময়ে ছাত্রদলের লোকজন হাসান মাহামুদকে মারধর করেন। এ বিষয়ে পুলিশের কাছে মৌখিক অভিযোগ করা হয়েছে।

দশমিনা থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বলেন, আসামিকে থানায় আনার পর স্থানীয় পর্যায়ে ঝামেলার কথা তিনি শুনেছেন। তবে বিস্তারিত জানেন না।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

রমজানে রহমত লাভের শিক্ষা

মহিমান্বিত মাহে রমজান শুরু হয়েছে। হাদিসের বর্ণনা অনুযায়ী রমজানের...

দেহের রোগ প্রতিরোধে ভিটামিন ‘সি’

ভিটামিন ‘সি’ এক ধরনের অ্যাস্করবিক অ্যাসিড, যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে...

তরমুজের হিসাবেই মিলল অদৃশ্য ক্ষতির রহস্য

রাজু ও মোহন দুই ভাই। নিজেদের খেত থেকে তরমুজ...

‘সবার আগে বাংলাদেশ’ নীতি বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে

নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বৃহস্পতিবার...

পরিবহন খাতে চাঁদাবাজি বৈধ কি অবৈধ

সড়ক পরিবহন, রেল ও নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল...

রমজান মাসে বদলে গেছে জীবনযাপনের ছন্দ

শুরু হয়েছে পবিত্র রমজান মাস। দেশের মুসলিম জনসাধারণ মহান...

সিলেটে রোজার প্রথম দিনে আখনি ও পাতলা খিচুড়ির চাহিদা বেড়ে গেছে

সিলেটে রোজার প্রথম দিনেই জমে উঠেছে ইফতারির বাজার। নগরের...

আবদুস সাত্তার পাটোয়ারী পেলেন প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা পদ

বিএনপির কেন্দ্রীয় দপ্তরের নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারীকে...

৭৫ বছরের ঐতিহ্যবাহী জিলাপি দোকান

রাজশাহীর বাটার মোড়ে অবস্থিত এই ছোট্ট জিলাপি দোকান ৭৫...

বসন্তে বিরল উদালগাছে রঙের উৎসব

বসন্তের আগমনী হাওয়ায় রঙিন হয়ে উঠেছে মৌলভীবাজার শহরের বিভিন্ন...

স্বাধীনতার বাস্তবতা নিয়ে প্রশ্ন

বর্তমান বাংলাদেশের বাস্তবতা আর ব্যাখ্যার অপেক্ষা রাখে না। কাগজে-কলমে...

ঢাকায় এক মাসে মশা বেড়েছে ৪০ শতাংশ, ঘণ্টায় কামড়াতে আসে ৮৫০টি

রাজধানীতে মশার উপদ্রব উদ্বেগজনক হারে বেড়েছে। সাম্প্রতিক এক গবেষণায়...

অগ্নিদগ্ধ ভবনে শিল্পপ্রদর্শনী, স্মৃতি ও প্রতিবাদের সংলাপ

সংঘবদ্ধ উগ্রবাদীদের হামলা ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত একটি সংবাদপত্র ভবন...

মিরসরাইয়ের বেদে পল্লিতে ঐতিহ্যবাহী পেশার সংগ্রাম

চট্টগ্রামের মিরসরাই উপজেলার মধ্যম সোনাপাহাড় বেদে পল্লিতে প্রায় পাঁচ...
spot_img

আরও পড়ুন

রমজানে রহমত লাভের শিক্ষা

মহিমান্বিত মাহে রমজান শুরু হয়েছে। হাদিসের বর্ণনা অনুযায়ী রমজানের প্রথম দশক রহমতের। এ মাসে আল্লাহর রহমত লাভের চেষ্টা করা এবং অন্তরে সেই আশাকে লালন...

দেহের রোগ প্রতিরোধে ভিটামিন ‘সি’

ভিটামিন ‘সি’ এক ধরনের অ্যাস্করবিক অ্যাসিড, যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এটি দেহ ও ত্বকের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে সাহায্য করে। পাশাপাশি...

তরমুজের হিসাবেই মিলল অদৃশ্য ক্ষতির রহস্য

রাজু ও মোহন দুই ভাই। নিজেদের খেত থেকে তরমুজ নিয়ে তারা শহরের বাজারে বিক্রি করতে যান। বাজারে গিয়ে দেখা যায়, খালি আছে মাত্র একটি...

‘সবার আগে বাংলাদেশ’ নীতি বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে

নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথম অফিসে এসে কর্মকর্তাদের সঙ্গে পরিচিতিমূলক বৈঠক করেছেন। বৈঠকে মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ...
spot_img