Thursday, April 23, 2026
25 C
Dhaka

বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা জরুরি

পেছনে না তাকিয়ে ভবিষ্যতমুখী ও বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম হাতে নেওয়ার ঘোষণা দিয়েছেন নবনিযুক্ত শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ডিজিটাল লিটারেসি ও ন্যানো টেকনোলজির মতো আধুনিক ও ভবিষ্যতমুখী বিষয়ে শিক্ষাব্যবস্থায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

১৮ ফেব্রুয়ারি, বুধবার সচিবালয়ে দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। একই লক্ষ্যে কাজ করার কথা জানান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজও।

এহসানুল হক মিলন বলেন, লোকাল মানের শিক্ষা নয়, বরং কর্মসংস্থানমুখী বিশ্বমানের শিক্ষা কারিকুলাম প্রণয়ন করা হবে। শিক্ষাব্যবস্থায় ডিজিটাল লিটারেসি ও ন্যানো টেকনোলজির মতো আধুনিক প্রযুক্তিনির্ভর বিষয় অন্তর্ভুক্ত করে শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতার উপযোগী করে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

উন্নত দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, গ্লোবাল ভিলেজের বাস্তবতায় এ ধরনের শিক্ষা নিয়ে পিছিয়ে থাকার সুযোগ নেই।

বাংলাদেশকেও উন্নত বিশ্বের দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতায় নামতে হবে উল্লেখ করে তিনি বলেন, সে লক্ষ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হবে এবং পরিকল্পিতভাবে শিক্ষা সংস্কারের রূপরেখা তৈরি করে তা জনসম্মুখে তুলে ধরা হবে।

শিক্ষাক্রম আবার পরিবর্তনের কোনো পরিকল্পনা আছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এহসানুল হক মিলন বলেন, কারিকুলাম পরিবর্তন নয়, বরং বিদ্যমান শিক্ষাক্রমের রিভিউ করা হবে।

সংবাদ সম্মেলনের শুরুতে কিছুটা কৌতুক করে তিনি বলেন, সংসদ সদস্য হিসেবে শপথ নিতে গিয়ে তার দৌড়ে ও লাফিয়ে সংসদে প্রবেশের ভিডিও ভাইরাল হয়েছিল। শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরও শিক্ষাখাতে উন্নয়নের জন্য ‘হাই জাম্প’ নয়, বরং ‘পোল ভল্ট জাম্প’ দেওয়ার প্রয়োজন রয়েছে।

আওয়ামী লীগ সরকারের সময় নতুন শিক্ষাক্রম প্রণয়ন ও বাস্তবায়ন এবং গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সময় মাধ্যমিক পর্যায়ে সেই শিক্ষাক্রম বাতিল করে ২০১২ সালের শিক্ষাক্রমে ফিরে যাওয়াকে শিক্ষাখাতের বড় পরিবর্তন হিসেবে উল্লেখ করেন সাংবাদিকরা। নতুন সরকারের আমলে এ খাতে বড় কোনো পরিবর্তন বা চমক আসবে কি না—এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ২০০১ সালে দায়িত্ব গ্রহণের পর নকল প্রতিরোধ ও প্রশ্নপত্র ফাঁস বন্ধের মতো উদ্যোগ নেওয়া হয়েছিল, সেগুলো আর পুনরাবৃত্তি হবে বলে তিনি মনে করেন না।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে।...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের।...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের...

প্রাক্তনের বিয়েতে যাওয়া কি মানসিক ঝুঁকি

প্রাক্তনের বিয়ের আমন্ত্রণ পাওয়া বা না পাওয়া—দুই ক্ষেত্রেই অনেকের...

বেসিস নির্বাচন জুনে, প্রকাশিত পূর্ণাঙ্গ তফসিল

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০২৬-২০২৮...

অর্থ ও ক্ষমতার প্রভাব, কোরআনের দৃষ্টিতে বিশ্লেষণ

কোরআনে বর্ণিত কারুনের ঘটনা শুধু ঐশ্বর্যের গল্প নয়, বরং...

গ্রামবাংলার পুরোনো খাবার পান্তার বৈজ্ঞানিক গুরুত্ব

পান্তাভাতকে অনেকে পয়লা বৈশাখের খাবার হিসেবে ভাবলেও বাস্তবে এটি...

হোয়াটসঅ্যাপ কলে আসছে নয়েজ ক্যান্সেলেশন সুবিধা

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের অডিও ও ভিডিও কলের...

ইতিহাসের প্রজ্ঞাবান সাহাবি মুগিরা ইবনে শুবা (রা.)

ইসলামের ইতিহাসে জ্ঞান, প্রজ্ঞা ও বিচক্ষণতার জন্য সুপরিচিত এক...

মায়ের জিনে নির্ধারিত হয় সন্তানের অনেক বৈশিষ্ট্য

সন্তানের গঠনে মা ও বাবার জিন সমানভাবে ভূমিকা রাখলেও...

বিল উত্থাপনে জটিলতায় পড়লেন প্রতিমন্ত্রী নুর, স্পিকারের নির্দেশে পুনরায় উপস্থাপন

জাতীয় সংসদের অধিবেশনে বিল উত্থাপন করতে গিয়ে কিছুটা জটিলতায়...

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায়...

জিনথেরাপিতে বধিরতার চিকিৎসায় নতুন দিগন্ত

চিকিৎসাবিজ্ঞানে নতুন এক দিগন্ত উন্মোচন করেছে জিনথেরাপি। সাম্প্রতিক এক...
spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে। আধুনিক প্রযুক্তিতে ড্রেন বা ময়লা পানি পরিশোধন করে ব্যবহারের প্রশ্নে শরিয়তের দৃষ্টিভঙ্গি কী—তা নিয়ে আলেমদের...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের। সহজলভ্য উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করা যায় বেলের শরবত, যা স্বাদ ও পুষ্টি—দুই দিক থেকেই...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত অবস্থানে রয়েছে আইফোন। তবে প্রতিদ্বন্দ্বী অনেক নির্মাতা ইতিমধ্যে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার শুরু করলেও অ্যাপল...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের কাছে দোয়া চাওয়া এবং তাঁদের সহায়তায় অর্থ প্রদান সমাজে প্রচলিত একটি প্রথা। ইসলামি শরিয়তের আলোকে...
spot_img