Thursday, August 13, 2026
31 C
Dhaka

খিটখিটে মেজাজ নিয়ন্ত্রণের সহজ উপায়

খিটখিটে মেজাজ বর্তমান জীবনে একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। নানা মানসিক ও শারীরিক কারণে মানুষের মেজাজে হঠাৎ পরিবর্তন আসতে পারে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায়, কিছু মানসিক অসুস্থতা যেমন বাইপোলার মুড ডিসঅর্ডার, উদ্বেগ বা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে অতিরিক্ত রাগ, অস্থিরতা ও মনোযোগের অভাব দেখা দিতে পারে। আবার কিছু শারীরিক সমস্যাও মেজাজকে প্রভাবিত করে।

বিশেষজ্ঞরা বলছেন, হঠাৎ মেজাজের বড় পরিবর্তনের সঙ্গে অনিদ্রা, সন্দেহপ্রবণতা বা আচরণগত পরিবর্তন দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। তবে দৈনন্দিন জীবনে কিছু অভ্যাস গড়ে তুললে খিটখিটে মেজাজ অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

বিরক্তিকর পরিস্থিতিতে শান্ত থাকার চেষ্টা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাগের মুহূর্তে সিদ্ধান্ত নিলে বড় ভুল হওয়ার আশঙ্কা থাকে। তাই নিজের প্রতিক্রিয়াকে সাময়িকভাবে নিয়ন্ত্রণ করাই প্রথম পদক্ষেপ।

রাগের মাথায় বলা কথাগুলো সব সময় গুরুত্ব দিয়ে নেওয়া ঠিক নয়। অনেক বিষয় এড়িয়ে চললে মানসিক চাপ কমে। সব কিছুকে গভীরভাবে নেওয়ার প্রবণতা কমাতে পারলে মেজাজও স্থিতিশীল থাকে।

পর্যাপ্ত ঘুম খিটখিটে মেজাজ দূর করার অন্যতম প্রধান উপায়। ঘুমের অভাব বিষণ্ণতা ও মানসিক অবসাদ বাড়িয়ে দেয়। প্রতিদিন অন্তত ৮ ঘণ্টা ঘুম মানসিক স্বাস্থ্যের জন্য জরুরি।

সঠিক খাদ্যাভ্যাসও মেজাজ ভালো রাখতে সাহায্য করে। পুষ্টিকর খাবার, বিশেষ করে ভিটামিন বি সমৃদ্ধ খাদ্য মানসিক ভারসাম্য বজায় রাখতে সহায়ক।

নতুন মানুষের সঙ্গে মেলামেশা, প্রিয় কাজে সময় দেওয়া এবং নিজেকে আনন্দে রাখার চেষ্টা করলে মন ফুরফুরে থাকে। দীর্ঘমেয়াদি লক্ষ্য নির্ধারণ ও ভবিষ্যৎ পরিকল্পনাও মানসিক স্থিরতা আনতে সহায়তা করে।

প্রকৃতির কাছাকাছি সময় কাটালে মানসিক চাপ কমে। খোলা পরিবেশে হাঁটা, সবুজের মাঝে সময় কাটানো কিংবা প্রকৃতির সৌন্দর্য উপভোগ মানুষের মনকে স্বাভাবিকভাবে শান্ত করে তোলে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img