Monday, February 9, 2026
26 C
Dhaka

মাথা ঘুরছে? ক্ষুধা কমছে কেন?

অনেক সময় মানুষের খাবারের প্রতি ইচ্ছে হঠাৎ কমে যায় বা ক্ষুধা কম থাকে। মাঝেমধ্যে খাবার খেতে ইচ্ছে না হওয়া স্বাভাবিক হলেও কয়েকদিন ধরে টানা ক্ষুধাহীনতা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই-এর স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে ক্ষুধা কমে যাওয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ তুলে ধরা হয়েছে।

১. ইরিটেবল বাউয়েল সিনড্রোম (আইবিএস): এই রোগে পেট ফাঁপা, পেট ব্যথা, মলত্যাগের ধরন পরিবর্তন হয়। পেট ব্যথা বা ফাঁপা থাকলে খাবারের প্রতি আগ্রহ কমে যায়। দীর্ঘমেয়াদে ক্ষুধাহীনতা থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

২. লিভারের সমস্যা: অবসন্ন ভাব, বমি ও ডায়রিয়া লিভারের সমস্যার লক্ষণ। এমন ক্ষেত্রে ক্ষুধা কমে যায়। এই ধরনের লক্ষণ দেখা দিলে চেকআপ করানো উচিত।

৩. মুখে ফাঙ্গাস সংক্রমণ: এটি খাদ্যের স্বাদ নেওয়ার ক্ষমতা হ্রাস করে এবং খাওয়ার ইচ্ছা কমিয়ে দেয়। সংক্রমণ বাড়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

৪. ভিটামিন ও মিনারেলের ঘাটতি: বিশেষ করে আয়রন ও ভিটামিন বি১২-এর অভাব ক্ষুধার ওপর প্রভাব ফেলে।

৫. উদ্বেগ বা মানসিক চাপ: কোনো বিষয় নিয়ে উদ্বেগ বোধ করলে খাওয়ার ইচ্ছা অনেক সময় কমে যায়।

৬. অ্যানোরেজিয়া বা অত্যধিক ওজন কমে যাওয়া: ওজন হঠাৎ কমে যাওয়া বা ক্ষুধাহীনতা অ্যানোরেজিয়া রোগের লক্ষণ হতে পারে। দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

৭. বিষণ্ণতা: মানসিক অবসাদ বা বিষণ্ণতার কারণে অনেক সময় ক্ষুধা কমে যায়। এই ক্ষেত্রে প্রফেশনাল সাহায্য নেওয়া যায়।

৮. ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া: দীর্ঘমেয়াদী ওষুধ গ্রহণের কারণে ক্ষুধা কমে যেতে পারে। যেমন অ্যান্টিবায়োটিক, মরফিন, কেমোথেরাপি ইত্যাদি।

৯. ক্যান্সার: কিছু ধরনের ক্যান্সারে খাবারের স্বাদ কমে যায়, ফলে খাওয়ার ইচ্ছা কমে আসে। পাকস্থলি, কোলন, প্যানক্রিয়াস, ওভারি ক্যান্সারে এটি বেশি দেখা যায়।

১০. প্রবীণ বয়স ও ক্রনিক রোগ: ক্রনিক-অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি) বা আলঝাইমার রোগে খাবারের ধরন পরিবর্তিত হয়। ৬৫ বছর বা তার বেশি বয়সে ক্ষুধাহীনতা থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

২০ ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে অমর একুশে বইমেলা

পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২০ ফেব্রুয়ারি থেকেই শুরু হতে...

পাউরুটি দিয়ে দ্রুত ডেজার্ট তৈরির টিপস

অনেক সময় বাইরে থেকে রসমালাই আনা সম্ভব হয় না,...

২০২৬ এ সামরিক শক্তিতে শীর্ষে যেসব দেশ

২০২৬ সালের গ্লোবাল ফায়ারপাওয়ার (Global Firepower) সামরিক শক্তির বিশ্লেষণে...

এক হাজার টাকার বেশি লেনদেন নয় বিকাশ-রকেট-নগদে, বন্ধ ইন্টারনেট ব্যাংকিং

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাকার অপব্যবহার...

গ্লোবাল স্মার্টফোন খাতে রিয়েলমির রেকর্ড-ব্রেকিং ডিভাইস

নিজেদের নতুন স্মার্টফোন পি৪ পাওয়ার ফাইভজি বিশ্ববাজারে উন্মোচন করেছে...

নারীদের পর্দার বিধান ও আজান সংক্রান্ত ভুল ধারণা

প্রশ্ন: আজানের সময় নারীদের মাথা ঢেকে রাখা কি জরুরি? উত্তর:...

লালমনিরহাটে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে ব্যাপক হামলা, ঢাকা-বুড়িমারী মহাসড়ক অবরোধ

লালমনিরহাট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী শিহাব আহম্মেদের গাড়িবহরে হামলার অভিযোগ...

ভেজাল সরিষার তেল চেনার সহজ বৈজ্ঞানিক পদ্ধতি

মাছ ভাজা, আলু সেদ্ধ থেকে শুরু করে প্রায় সব...

কুড়িগ্রাম-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী বিন ইয়ামিন মোল্লা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন।

কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী) আসনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজের...

দেশীয় প্রযুক্তিতে নতুন উদ্ভাবন অনার এক্স৫সি

দেশে উৎপাদিত দ্বিতীয় স্মার্টফোন অনার এক্স৫সি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে...

আকিকা ও সদকা কি করতে হয়

সন্তান জন্মের সপ্তম দিনে বাবার বা অভিভাবকের দায়িত্ব থাকে...

৩৩৩ হেল্পলাইনে প্রবাসী, প্রতিবন্ধী ও নারী ভোটারদের সুবিধা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে নাগরিকদের...

তাওহিদ ও সাম্যের আলোয় মানবমুক্তি

পবিত্র কোরআনে নবী মুহাম্মাদের (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) যেসব গুণাবলি...

অকালপক্ক চুলের পেছনের কারণ কী

এক সময় ৫০ বছর বয়সের পর চুলে পাকা ধরা...
spot_img

আরও পড়ুন

২০ ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে অমর একুশে বইমেলা

পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২০ ফেব্রুয়ারি থেকেই শুরু হতে যাচ্ছে ‘অমর একুশে বইমেলা ২০২৬’। বাংলা একাডেমি জানিয়েছে, প্রকাশকদের দাবি ও অনুরোধ থাকা সত্ত্বেও পবিত্র...

পাউরুটি দিয়ে দ্রুত ডেজার্ট তৈরির টিপস

অনেক সময় বাইরে থেকে রসমালাই আনা সম্ভব হয় না, আবার বাসায় ছানা বানিয়ে দীর্ঘ সময় ব্যয় করা যায় না। তবে পাউরুটির রসমালাই খুব সহজে...

২০২৬ এ সামরিক শক্তিতে শীর্ষে যেসব দেশ

২০২৬ সালের গ্লোবাল ফায়ারপাওয়ার (Global Firepower) সামরিক শক্তির বিশ্লেষণে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীর শীর্ষ দেশগুলো প্রকাশিত হয়েছে। এই সামরিক শক্তির র‌্যাঙ্কিংটি ১৪৫টি দেশের সামরিক...

এক হাজার টাকার বেশি লেনদেন নয় বিকাশ-রকেট-নগদে, বন্ধ ইন্টারনেট ব্যাংকিং

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাকার অপব্যবহার রোধে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ইন্টারনেট ব্যাংকিং সেবায় সাময়িক বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক।...
spot_img