জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) জানিয়েছে, জানুয়ারি মাসে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম সামান্য নিম্নমুখী রূপ নিয়েছে। এফএও’র খাদ্য মূল্য সূচক জানিয়েছে, গত মাসের তুলনায় জানুয়ারি মাসে খাদ্যপণ্যের গড় দাম কমেছে।
সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ করে শস্য এবং তেলের দাম হ্রাস পেয়েছে। এছাড়া চিনির বাজারেও সামান্য ধাক্কা লেগেছে। এফএও’র বিশ্লেষণ অনুযায়ী, খাদ্যপণ্যের দাম কমার পেছনে মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে আন্তর্জাতিক সরবরাহ বৃদ্ধি এবং আংশিক চাহিদা হ্রাস।
খাদ্যপণ্যের মূল খাতগুলোর মধ্যে শস্য সূচক ২.১ শতাংশ হ্রাস পেয়েছে। উদ্ভিজ্জ তেলের বাজারে ১.৮ শতাংশ দাম কমেছে। এছাড়া দুধ ও দুগ্ধজাত পণ্যের দাম স্থিতিশীল থাকলেও, মাংসের মূল্য সামান্য বেড়েছে।
বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম নিম্নমুখী থাকলেও, এফএও সতর্ক করেছে, অপ্রত্যাশিত আবহাওয়া এবং আন্তর্জাতিক বাজারের অস্থিরতা ভবিষ্যতে মূল্য পরিবর্তনের জন্য ঝুঁকি তৈরি করতে পারে।
সিএ/এসএ


