Sunday, February 8, 2026
20 C
Dhaka

আন্তবিশ্ববিদ্যালয় বিতর্কে বুটেক্সের সাফল্য

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) এবার আন্তবিশ্ববিদ্যালয় মঞ্চে নিজেদের দক্ষতা প্রমাণ করেছে। এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এইউডব্লিউ) আয়োজন করা আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৬-এর (ইংরেজি) নোভিস ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে বুটেক্স ডিবেটিং ক্লাব। প্রতিযোগিতাটি সম্প্রতি দুদিনব্যাপী এইউডব্লিউর এম এম আলী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. রুবানা হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সালাউদ্দিন আহমেদ, ডেপুটি রেজিস্ট্রার সানাউল করিম চৌধুরী এবং ডিন অব স্টুডেন্টস ড. ফাতেমা ম্যারি সিডোতাম।

চ্যাম্পিয়ন দলের সদস্যরা হলেন ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৮তম ব্যাচের মাহমুদুল হাসান এবং অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৮তম ব্যাচের সাদ আল আশরাফি। দেশের ২৮টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করা এই প্রতিযোগিতায় চার রাউন্ডে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে বুটেক্স চ্যাম্পিয়ন হয়। ফাইনাল রাউন্ডে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে বুটেক্স। রানার্সআপ হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

ফাইনালে সেরা পারফর্ম করার জন্য মাহমুদুল হাসানকে সেরা বিতার্কিক হিসেবে নির্বাচন করা হয়। এছাড়া পুরো টুর্নামেন্টে ধারাবাহিক দক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনি টুর্নামেন্টের তৃতীয় সেরা বিতার্কিক হওয়ার সম্মানও অর্জন করেন।

চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ প্রকাশ করে মাহমুদুল হাসান বলেন, ‘এই জয় আমাদের জন্য একটি বিশেষ মুহূর্ত। আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বুটেক্সের নাম সেরাদের সঙ্গে জায়গা করে নেওয়া গর্বের। বাংলা বিতর্কে আমাদের পরিচিতি রয়েছে, এবার ইংরেজি বিতর্কে এই সাফল্য আমাদের স্বপ্নকে আরও এগিয়ে নেবে।’

চ্যাম্পিয়ন দলের আরেক সদস্য সাদ আল আশরাফি যোগ করেন, ‘বুটেক্স ডিবেটিং ক্লাবের প্রতিটি সাফল্য শুধু আনন্দের নয়, পরম গৌরবের বিষয়। বাংলা বিতর্কে আমাদের জয়গাথা নিয়মিত হলেও ইংরেজি বিতর্কে উল্লেখযোগ্য সাফল্য ছিল না। ইংলিশ উইংয়ের দায়িত্ব নেওয়ার পর ক্লাবের ঐতিহ্য ফিরিয়ে আনাই ছিল লক্ষ্য। সেটা করতে পেরে আমি আনন্দিত এবং আশা করি এই সাফল্য আমাদের অনুজদের জন্য অনুপ্রেরণার উৎস হবে।’

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

যিশুর সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ নীলাঞ্জনার? ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিনেত্রীর

টালিপাড়ার দীর্ঘদিনের ‘পাওয়ার কাপল’ হিসেবে পরিচিত যিশু সেনগুপ্ত ও...

নির্বাচনের আগে ঐক্যের বার্তা আজহারীর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার...

বিশ্ববাজারে নিম্নমুখী খাদ্যপণ্যের দাম

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) জানিয়েছে, জানুয়ারি মাসে...

ডিমের গন্ধে বিরক্তি? সমাধান জেনে নিন

বাঙালির খাবার তালিকায় ডিম একটি জনপ্রিয় উপাদান। তবে কাঁচা...

মান্না বেঁচে থাকলে শাকিব আজ এত উঁচুতে উঠতে পারতেন না: সোহেল রানা

বাংলা চলচ্চিত্রের দুই প্রজ্বলিত নায়ক মান্না ও শাকিব খানের...

পোস্টাল ব্যালটে নির্বাচন কমিশনের অগ্রগতি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে...

জানুয়ারিতে সার্বিক মূল্যস্ফীতি ৮.৫৮ শতাংশ, খাদ্যে অস্বস্তি বেড়েছে

গত জানুয়ারি মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে। একই সঙ্গে...

এমপিওভুক্তির বিষয়ে যা বলল শিক্ষা মন্ত্রণালয়

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫-এর...

ভিসা জটিলতা কাটিয়ে ভারতে শাকিবের ‘প্রিন্স’ সিনেমার শুটিং

অবশেষে কাটল ভিসা সংক্রান্ত জটিলতা। সমস্ত শঙ্কা দূর করে...

চীনে বায়োটেক কোম্পানিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের শুয়াংয়ে একটি বায়োটেক কোম্পানিতে ভয়াবহ...

ভোটের আগে চাঙা ঢাকার পুঁজিবাজার, বিনিয়োগ টানছে জেড ক্যাটেগরির প্রতিষ্ঠান

নির্বাচনের আগে ঢাকার পুঁজিবাজারে চাঙাভাব দেখা দিয়েছে। বিশেষ করে...

কারাগারে বলিউডের জনপ্রিয় কমেডিয়ান রাজপাল যাদব

পর্দায় যাঁর উপস্থিতি মানেই হাসির রোল, সেই বলিউড অভিনেতা...

কর্মী ছাঁটাইয়ের ‘কঠিন সিদ্ধান্তে’ পদ ছাড়ছেন ওয়াশিংটন পোস্টের প্রধান নির্বাহী

ওয়াশিংটন পোস্টের প্রধান নির্বাহী ঘোষণা দিয়েছেন যে তিনি তাঁর...

ডিআইইউর শিক্ষার্থীদের বাস্তবমুখী শিক্ষা অর্জন

শুধু বইভিত্তিক পাঠ নয়—শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান অর্জন নিশ্চিত করতে...
spot_img

আরও পড়ুন

যিশুর সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ নীলাঞ্জনার? ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিনেত্রীর

টালিপাড়ার দীর্ঘদিনের ‘পাওয়ার কাপল’ হিসেবে পরিচিত যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা শর্মার সম্পর্ক বিচ্ছেদের পথে। ২০ বছরের দাম্পত্য জীবনের এই নতুন অধ্যায় নিয়ে শোরগোল সৃষ্টি...

নির্বাচনের আগে ঐক্যের বার্তা আজহারীর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামি আলোচক ড. মিজানুর রহমান আজহারী। তিনি বলেছেন, মতভিন্নতা থাকলেও তা যেন...

বিশ্ববাজারে নিম্নমুখী খাদ্যপণ্যের দাম

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) জানিয়েছে, জানুয়ারি মাসে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম সামান্য নিম্নমুখী রূপ নিয়েছে। এফএও’র খাদ্য মূল্য সূচক জানিয়েছে, গত মাসের তুলনায়...

ডিমের গন্ধে বিরক্তি? সমাধান জেনে নিন

বাঙালির খাবার তালিকায় ডিম একটি জনপ্রিয় উপাদান। তবে কাঁচা বা রান্না করা ডিমের আঁশটে গন্ধ অনেক সময় রান্নাঘরের পাত্রে থেকে যায়, যা বারবার ধোয়ার...
spot_img