অনেকেই কথার ফাঁকে বা কাজের মাঝে আঙুল মটকানোর অভ্যাসে স্বস্তি পান। তবে এই অভ্যাস নিয়ে দীর্ঘদিন ধরে নানা ভুল ধারণা প্রচলিত রয়েছে। কেউ মনে করেন এতে গাঁট ক্ষতিগ্রস্ত হয়, আবার কেউ ধারণা করেন এতে আর্থরাইটিস হতে পারে।
চিকিৎসকদের মতে, আঙুল মটকানোর সময় যে শব্দ শোনা যায় তা হাড়ের সঙ্গে হাড়ের সংঘর্ষের কারণে নয়। গাঁটের ভেতরে থাকা তরলের মধ্যে গ্যাসের বুদ্বুদ তৈরি হয়ে ভেঙে যাওয়ার সময়ই এই শব্দ হয়।
অস্থিরোগ বিশেষজ্ঞরা জানিয়েছেন, গবেষণায় এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যে আঙুল মটকানো থেকে সরাসরি আর্থরাইটিস হয়। তবে অতিরিক্ত জোরে বা বারবার আঙুল মটকানোর অভ্যাস থাকলে গাঁটের চারপাশের নরম টিস্যু দুর্বল হতে পারে।
দীর্ঘমেয়াদে এতে হাতের গ্রিপ বা জিনিস ধরার শক্তি কিছুটা কমে যেতে পারে। তাই অভ্যাসটি নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।
সিএ/এমআর


