Thursday, May 7, 2026
30 C
Dhaka

বাচ্চুর মরণোত্তর একুশে পদক প্রাপ্তিতে আবেগী বার্তা স্ত্রীর

বাংলা রকসংগীতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে মরণোত্তর একুশে পদক পাচ্ছেন কিংবদন্তি ব্যান্ডতারকা আইয়ুব বাচ্চু। রাষ্ট্রীয় এই সম্মাননা ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন তাঁর স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফেসবুকে তিনি একুশে পদকের জুড়ি বোর্ড ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

চন্দনা লেখেন,
২০২৬ সালের বাংলাদেশ। একুশে পদকে ভূষিত হলেন রক আইকন আইয়ুব বাচ্চু (মরণোত্তর)। এটা শুধু আইয়ুব বাচ্চুর শিল্পী হিসেবে সম্মাননা নয়, এটা বাংলা ব্যান্ড সংগীতের ও সঙ্গীতের রাষ্ট্রীয় স্বীকৃতি।

তিনি আরও লেখেন,
যিনি গিটার হাতে তার ভক্তদের মাঝে বেঁচে নেই। যিনি সারাটা জীবনই দিয়ে গেছেন সংগীতের জন্য। বাংলাদেশের প্রতি বর্গকিলোমিটার জুড়ে উনি আছেন এবং বেঁচে থাকবেন। সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষীদের মাঝে উনি আছেন এবং থাকবেন।

সবশেষে তিনি জানান, এই সম্মাননা প্রদানের জন্য জুড়ি বোর্ড ও সংশ্লিষ্ট সকলের প্রতি তার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

সংবাদমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় আইয়ুব বাচ্চুর স্ত্রী বলেন, জীবদ্দশায় রাষ্ট্রীয় স্বীকৃতি নিয়ে বাচ্চুর কিছু আক্ষেপ ছিল। শিল্পীরা নিজের হাতে সম্মানটা নিতে পারলে সবচেয়ে বেশি খুশি হন। বাচ্চু হয়তো দুর্ভাগা মানুষ, তাই সেটা পায়নি। তবে চলে যাওয়ার পর যে পেয়েছে তাও অনেক। কারণ অনেকে তো সেটুকুও পায় না।

এ বছর একুশে পদকের তালিকায় রয়েছেন মোট ৯ জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান (ব্যান্ডদল ওয়ারফেইজ)। গুণীজনদের মধ্যে আছেন আইয়ুব বাচ্চু (সংগীত), ফরিদা আক্তার ববিতা (চলচ্চিত্র), অধ্যাপক মো. আব্দুস সাত্তার (চারুকলা), মেরিনা তাবাসসুম (স্থাপত্য), অর্থি আহমেদ (নৃত্য), ইসলাম উদ্দিন পালাকার (নাট্যকলা), শফিক রেহমান (সাংবাদিকতা), অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার (শিক্ষা) ও তেজস হালদার যস (ভাস্কর্য)। এছাড়া নির্বাচিত প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে ব্যান্ডদল ওয়ারফেইজ।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

চেরনোবিলের ৪০ বছর: এখনো কাটেনি তেজস্ক্রিয় আতঙ্ক

চেরনোবিল পারমাণবিক বিস্ফোরণকে আধুনিক বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক ও...

সউদীতে ২৭ মে হতে পারে ঈদুল আজহা

ক্যালেন্ডারের তথ্য অনুযায়ী, আগামী ১৬ মে সউদী আরবে জিলকদ...

মিরসরাইয়ে ছাত্রদল নেতা হত্যায় দুই আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ হৃদয় হত্যা...

সালথায় স্কুল দপ্তরিকে আলমারির ভেতর থেকে আটক

ফরিদপুরের সালথায় গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে আলমারির...

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় স্বাধীন (২৫) নামে এক...

পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশুকে হত্যার অভিযোগ

নরসিংদীর পলাশ উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুর মৃত্যু...

পটুয়াখালীতে রিফাতের মৃত্যু ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় গাছে ঝুলন্ত অবস্থায় রিফাত গাজী (১৭)...

গাজীপুরে নির্বাচনী মাঠে নতুন সমীকরণ

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ জামায়াতে ইসলামী...

নিজ ইচ্ছায় বিয়ে, মামলা তুলে নেওয়ার আহ্বান গৃহবধূর

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় নিজের ইচ্ছায় বিয়ে করার পরও মেয়ের...

বেগমগঞ্জে অনলাইন জুয়ায় যুবককে কারাদণ্ড

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় স্মার্টফোনে অনলাইন জুয়া খেলার অভিযোগে মো....

ঘরেই সহজে তৈরি করুন মজাদার কাসুন্দি

ঘরে কাসুন্দি তৈরি করতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয়...

চার বলের বাইরে কি আছে আরও এক মৌলিক শক্তি

পদার্থবিজ্ঞানের বর্তমান স্ট্যান্ডার্ড মডেল অনুযায়ী মহাবিশ্ব পরিচালিত হয় চারটি...

একের পর এক সাফল্যে আলোচনায় ক্ষুদে হাফেজ তাহমিদ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অল্প বয়সেই একের পর এক কুরআন প্রতিযোগিতায়...

লক্ষ্মীপুরে মাদকবিরোধী অভিযানে আটক ৬

লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ ছয়জনকে আটক করেছে...
spot_img

আরও পড়ুন

চেরনোবিলের ৪০ বছর: এখনো কাটেনি তেজস্ক্রিয় আতঙ্ক

চেরনোবিল পারমাণবিক বিস্ফোরণকে আধুনিক বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক ও বৈজ্ঞানিক বিপর্যয় হিসেবে বিবেচনা করা হয়। ১৯৮৬ সালের ২৬ এপ্রিল ঘটে যাওয়া এই দুর্ঘটনা শুধু...

সউদীতে ২৭ মে হতে পারে ঈদুল আজহা

ক্যালেন্ডারের তথ্য অনুযায়ী, আগামী ১৬ মে সউদী আরবে জিলকদ মাসের ২৯তম দিন এবং ১৭ মে ৩০তম দিন হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসাবে ১৭ মে...

মিরসরাইয়ে ছাত্রদল নেতা হত্যায় দুই আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ হৃদয় হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (৫...

সালথায় স্কুল দপ্তরিকে আলমারির ভেতর থেকে আটক

ফরিদপুরের সালথায় গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে আলমারির ভেতর লুকিয়ে থাকার অভিযোগে মো. আজাদ শেখ (৩৫) নামে এক স্কুল দপ্তরিকে স্থানীয়রা আটক করেছেন।...
spot_img