Friday, February 6, 2026
25 C
Dhaka

গায়ে হলুদের মুহূর্ত প্রকাশ করলেন মধুমিতা

সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন একগুচ্ছ ছবি শেয়ার করলেন টালিউড অভিনেত্রী মধুমিতা সরকার। প্রকাশিত ছবিগুলোতে ধরা পড়েছে তার গায়ে হলুদের উচ্ছ্বসিত ও আনন্দঘন মুহূর্ত।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে পাঁচটি ছবি পোস্ট করেন অভিনেত্রী। ছবিতে কমলা রঙের শাড়িতে গোলাপের ফুল দিয়ে সাজানো মধুমিতাকে দেখা যায় বেশ উজ্জ্বল ও প্রাণবন্ত ভঙ্গিতে।

আত্মীয়-স্বজনদের উপস্থিতিতে নাচে-গানে ভরপুর পরিবেশে গায়ে হলুদ উদ্‌যাপন করেন তিনি। চারপাশজুড়ে ছিল হাসি-আনন্দের রেশ। যদিও ক্যাপশনে কোনো লেখা দেননি, তবে বলিউড সিনেমা ‘ব্রক্ষ্মাস্ত্র’র জনপ্রিয় গান ‘কেসায়রা’ যুক্ত করেছেন পোস্টে।

দুই সপ্তাহ আগে শুক্রবার (২৩ জানুয়ারি) সরস্বতী পূজার রাতে দীর্ঘদিনের প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন মধুমিতা। এটি তার দ্বিতীয় বিয়ে।

উল্লেখ্য, ‘সবিনয় নিবেদন’ সিরিয়ালের শুটিংয়ে প্রথম প্রেমে পড়েছিলেন অভিনেত্রী। সেই সিরিয়ালের নায়ক সৌরভ চক্রবর্তীর সঙ্গে প্রেমের পর ২০১৫ সালে বিয়ে করেন তিনি। পরে চার বছরের দাম্পত্য শেষে ২০১৯ সালে তাদের বিচ্ছেদ হয়।

সূত্র: বিনোদন প্রতিবেদক

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

এক ইনিংসে ৩০ বাউন্ডারি ও ১৫ ছক্কা, অনন্য রেকর্ড

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতীয় ব্যাটসম্যান বৈভব সূর্যবংশী ইংল্যান্ডের বিপক্ষে...

ফেব্রুয়ারির শুরুতেই প্রবাসী আয়ের প্রবণতা বৃদ্ধি

চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম চার দিনে দেশে প্রবাসী আয়...

বাচ্চুর মরণোত্তর একুশে পদক প্রাপ্তিতে আবেগী বার্তা স্ত্রীর

বাংলা রকসংগীতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে মরণোত্তর একুশে পদক...

নজরুল বিশ্ববিদ্যালয়ে গ্রন্থপাঠ কর্মসূচির আওতায় পাঠচক্র ও প্রতিযোগিতা সম্পন্ন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অ্যালায়েন্স ফর ইনোভেশন,...

চুয়েট হল থেকে মাদক সঙ্কটে ৭ শিক্ষার্থীকে শাস্তি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আবাসিক হলের একটি...

কর্ডোভা প্রি-ক্যাডেট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কর্ডোভা প্রি-ক্যাডেট স্কুলের প্রাঙ্গণে বুধবার (৪ ফেব্রুয়ারি)...

শহীদ জহুরুল হক স্মরণে ২৭ বছরের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ভালো ছবি আঁকার জন্য মনোযোগী হওয়া, বারবার চেষ্টা করা...

সাভারে ১১–দলীয় জোটের নির্বাচনী সমাবেশে নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এবারের...

ঢাকার শিশু হাসপাতালে শয্যার তুলনায় তিন গুণ রোগী

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে জায়গার অভাবে ছয়...

প্রাথমিক শিক্ষকদের নিয়োগ ও বদলিতে জেলা পর্যায়ে কার্যক্রমের পরিকল্পনা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় শিক্ষকদের নিয়োগ ও বদলি প্রক্রিয়ায়...

সৌদি আরবের নিয়ন্ত্রণে দক্ষিণ ইয়েমেন

গত বছরের শেষ দিকে ইয়েমেন থেকে সংযুক্ত আরব আমিরাত...

মস্কোতে রুশ জেনারেলের উপর হামলার ঘটনা

রাশিয়ার মস্কোতে দেশটির সেনাবাহিনীর এক উচ্চপদস্থ জেনারেলকে আজ শুক্রবার...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় ইজিবাইকচালক নিহত

কক্সবাজারের টেকনাফে আজ শুক্রবার সকাল ১০টার দিকে যাত্রীবাহী বাসের...

টেকনাফে নির্বাচনী প্রচারণায় গোলাগুলি, শিশু-কিশোরসহ আহত ৫

কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণার সময় হঠাৎ গুলিবর্ষণের...
spot_img

আরও পড়ুন

এক ইনিংসে ৩০ বাউন্ডারি ও ১৫ ছক্কা, অনন্য রেকর্ড

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতীয় ব্যাটসম্যান বৈভব সূর্যবংশী ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে তাণ্ডব সৃষ্টি করেছেন। মাত্র ৭১ বল খেলে ১৭৫ রান করে তিনি ইতিহাস সৃষ্টি...

ফেব্রুয়ারির শুরুতেই প্রবাসী আয়ের প্রবণতা বৃদ্ধি

চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম চার দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স ৫০ কোটি ৬০ লাখ ডলার পৌঁছেছে, যা প্রায় ৬ হাজার ১৭৩ কোটি টাকার...

বাচ্চুর মরণোত্তর একুশে পদক প্রাপ্তিতে আবেগী বার্তা স্ত্রীর

বাংলা রকসংগীতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে মরণোত্তর একুশে পদক পাচ্ছেন কিংবদন্তি ব্যান্ডতারকা আইয়ুব বাচ্চু। রাষ্ট্রীয় এই সম্মাননা ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন...

নজরুল বিশ্ববিদ্যালয়ে গ্রন্থপাঠ কর্মসূচির আওতায় পাঠচক্র ও প্রতিযোগিতা সম্পন্ন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অ্যালায়েন্স ফর ইনোভেশন, রাইটস, অ্যাডভোকেসি অ্যান্ড মোবিলাইজেশন (এআইআরএএম) পরিচালিত ‘গ্রন্থপাঠ কর্মসূচি’-এর আওতায় সাপ্তাহিক পাঠচক্র ‘মননসভা’-এর পাঠচক্র ও প্রতিযোগিতা...
spot_img