ব্যস্ত কর্মজীবনে ইবাদতের জন্য দীর্ঘ সময় পাওয়া কঠিন হলেও অল্প সময়ে অনেক ফজিলতপূর্ণ আমল করা সম্ভব। এক মিনিটের সচেতন আমল আমলনামায় অসংখ্য সওয়াব যুক্ত করতে পারে।
অল্প সময়ে সূরা ফাতিহা, সূরা ইখলাস পাঠ, দরুদ, তাসবিহ ও ইস্তিগফার পড়া যায়। এসব আমলের মাধ্যমে গুনাহ মাফ, সওয়াব বৃদ্ধি ও মানসিক প্রশান্তি অর্জন সম্ভব। হাদিসে বর্ণিত হয়েছে, আল্লাহর জিকির তাঁর কাছে অত্যন্ত প্রিয় এবং এর প্রতিদান বহু গুণে দেওয়া হয়।
এ ছাড়া সালাম দেওয়া, উপদেশ দেওয়া, দোয়া করা কিংবা ক্ষতিকর বস্তু সরিয়ে ফেলার মতো কাজও আমলের অন্তর্ভুক্ত। নিয়মিত ছোট ছোট আমল অভ্যাসে পরিণত হলে তা বড় কল্যাণের কারণ হতে পারে।
সিএ/এমআর


