Wednesday, July 22, 2026
25.9 C
Dhaka
No menu items!

নিপাহ ভাইরাস: সংক্রমণ ও সতর্কতা

বিশ্বজুড়ে নতুন করে আলোচনায় এসেছে নিপাহ ভাইরাস। ভারতের পূর্বাঞ্চলের একটি রাজ্যে নতুন করে দুজন রোগী শনাক্ত হয়েছেন। যদিও আক্রান্তের সংখ্যা মাত্র দুই, তবু এই ভাইরাসের ভয়াবহতা সংখ্যা থেকে অনেক বেশি। কারণ নিপাহ ভাইরাসে আক্রান্তের প্রায় অর্ধেকই মৃত্যুবরণ করেন।

নিপাহ ভাইরাসের নাম এসেছে মালয়েশিয়ার একটি গ্রাম ‘সুঙ্গাই নিপাহ’ থেকে, যেখানে ১৯৯৯ সালে প্রথম আক্রান্ত রোগী শনাক্ত হয়। হাম ভাইরাসের সঙ্গে এটি একই গোত্রভুক্ত হলেও, সংক্রমণের মাত্রা কম এবং মৃত্যুহার অনেক বেশি।

চিকিৎসাবিজ্ঞানের ভাষায় নিপাহ ভাইরাস জুনোটিক, অর্থাৎ এটি প্রধানত প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়ায়। সংক্রমণ ঘটে প্রধানত সংক্রমিত শূকর বা বাদুড়ের সরাসরি সংস্পর্শে এলে। ফল খাওয়ার মাধ্যমে সংক্রমণও ঘটতে পারে, বিশেষ করে যদি ফল খেকো বাদুড়ের লালা বা মূত্র দ্বারা দূষিত হয়। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় খেজুরের রস খাওয়ার সময় ঝুঁকি তৈরি হয়।

মানুষ থেকে মানুষেও ভাইরাস ছড়াতে পারে, তবে সংস্পর্শ দীর্ঘ ও ঘনিষ্ঠ হলে। সাধারণ হাঁচি-কাশিতে সংক্রমণ হয় না, কিন্তু পরিবারের সদস্য বা সেবাদানকারীদের জন্য ঝুঁকি থাকে। সংক্রমণের চার দিন থেকে দুই সপ্তাহ পর্যন্ত উপসর্গ দেখা না দিতে পারে। শুরুতে জ্বর, মাথা ও শরীর ব্যথা, বমি ও গলা ব্যথা দেখা দেয়।

নিপাহ ভাইরাস বিশেষভাবে মস্তিষ্কে আঘাত করে, এনসেফালাইটিসের মতো প্রদাহ সৃষ্টি করে। সংক্রমণের মাত্র কয়েক দিনের মধ্যে রোগী কোমায় চলে যেতে পারেন। যারা বেঁচে থাকেন, তাদের অনেকের ক্ষেত্রে দীর্ঘমেয়াদি স্নায়বিক সমস্যা দেখা দেয়।

যুক্তরাষ্ট্রের সিডিসি নিপাহকে ‘বায়োসেফটি লেভেল ফোর’-এ রাখে, যা ইবোলা ভাইরাসের মতো মারাত্মক। এখনো নির্দিষ্ট টিকা বা ওষুধ নেই। রোগীদের কেবল সহায়ক চিকিৎসা দেওয়া হয়।

বাংলাদেশ, ভারত, মালয়েশিয়া, ফিলিপাইন ও সিঙ্গাপুরে নিপাহের প্রাদুর্ভাব দেখা গেছে। সাধারণত ডিসেম্বর থেকে মে মাসে সংক্রমণ বেশি। বিশ্বজুড়ে ২০২৪ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা প্রায় ৭৫৪ জন। মৃত্যুহার কমাতে সচেতনতা একমাত্র কার্যকর পথ।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img