Saturday, June 13, 2026
28.1 C
Dhaka

রান্নাঘরের ছোট ভুলে বড় খরচ

রান্নাঘর পরিষ্কার করতে গিয়ে আমরা অনেকেই ধরে নিই, পানি ঢাললেই সব ময়লা নিরাপদে সিঙ্ক দিয়ে চলে যাবে। কিন্তু এই ধারণাই ড্রেন ব্লকের অন্যতম কারণ। বিশেষজ্ঞদের মতে, সিঙ্ক বন্ধ হয়ে গেলে শুধু বাড়তি খরচই নয়, পয়োনিষ্কাশন ব্যবস্থার ওপরও বাড়ে চাপ।

খাবারের উচ্ছিষ্ট, কফির গুঁড়া বা রান্নার তেল—এ ধরনের কিছু সাধারণ অভ্যাস থেকেই সৃষ্টি হয় বড় সমস্যা। তাই কোন জিনিসগুলো কখনোই সিঙ্কে ফেলা উচিত নয়, সে বিষয়ে সচেতন হওয়া জরুরি।

শুকনা ভাত, নুডলস ও পাস্তা পানির সংস্পর্শে ফুলে উঠে পাইপের ভেতরে আটকে যায়। ময়দা পানির সঙ্গে মিশে আঠালো স্তর তৈরি করে, যা ধীরে ধীরে ড্রেন বন্ধ করে দেয়। মধু অত্যন্ত আঠালো হওয়ায় অন্যান্য ময়লা আটকে রেখে জমাট বাঁধতে পারে।

রান্নার তেল, চর্বি ও গ্রিজ ঠান্ডা হয়ে শক্ত হয়ে যায় এবং পাইপ বন্ধের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। একইভাবে ফল ও সবজির স্টিকার পানিতে গলে না এবং আঠা পাইপের গায়ে লেগে ব্লক তৈরি করে।

তরল মনে হলেও কাস্টার্ড পাইপের ভেতরে প্রলেপ তৈরি করতে পারে। বিষাক্ত রাসায়নিক যেমন রং, থিনার বা শক্ত ক্লিনার পানি শোধনাগারে ঠিকভাবে পরিশোধিত হয় না এবং পরিবেশের ক্ষতি করে।

কফির গুঁড়া পানিতে গিয়ে পরে একত্রে জমে পাইপের বাঁকে আটকে যায়। ডিমের খোসার ধারালো অংশ অন্য ময়লা জড়ো করে ড্রেন বন্ধ করে দেয়।

ভুলবশত তেল বা চর্বি সিঙ্কে চলে গেলে সঙ্গে সঙ্গে গরম পানি ছাড়তে পারেন। সামান্য ডিশওয়াশ লিকুইড ব্যবহার করলেও উপকার পাওয়া যায়। তবে ঠান্ডা পানি দিলে তেল দ্রুত জমে যাওয়ার ঝুঁকি থাকে।

বিশেষজ্ঞদের মতে, টয়লেটেও খাবারের উচ্ছিষ্ট, ওয়েট ওয়াইপ বা স্যানিটারি পণ্য ফেলা উচিত নয়। এতে ভয়াবহ ব্লক তৈরি হতে পারে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল...

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো...

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা...

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু...

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...
spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে প্রশ্ন তৈরি হয়, রাষ্ট্রকে কর প্রদান করা কি আবশ্যক, নাকি কর ফাঁকি দিলে ধর্মীয়ভাবে কোনো...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো সমস্যা, পারিবারিক সংকট বা কর্মক্ষেত্রের চাপের কথাই সামনে আসে। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিনের জীবনের কিছু...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন দায়ী নয়, বরং ব্যক্তির জীবনযাপন, পরিবেশ ও দৈনন্দিন অভ্যাসই বড় ভূমিকা রাখে—এমন তথ্য উঠে এসেছে...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচিত। এটি মানুষের অন্তরে এমন এক আত্মিক শক্তি সৃষ্টি করে, যা তাকে পাপ থেকে...
spot_img