Thursday, February 5, 2026
18 C
Dhaka

খুলনা অঞ্চলের ঐতিহ্যবাহী রসপাকান পিঠা

যশোর–নড়াইল অঞ্চলসহ খুলনা বিভাগের বিভিন্ন জেলায় রসপাকান পিঠা একটি পরিচিত ও জনপ্রিয় খাবার। ময়দার পাতলা রুটির ভেতরে কোরানো নারকেল ও চিনির পুর দিয়ে তৈরি এই পিঠা অতিথি আপ্যায়ন ও বিয়েবাড়ির বিশেষ পদ হিসেবে দীর্ঘদিন ধরে পরিবেশিত হয়ে আসছে। সহজ উপকরণ আর স্বাদের বৈচিত্র্যের কারণে শীতের সময় এই পিঠার কদর বেশি।

রান্নাবিষয়ক বিশেষজ্ঞদের মতে, রসপাকান পিঠার স্বাদ নির্ভর করে মূলত নারকেল ও চিনির সঠিক মিশ্রণের ওপর। ময়দার খোলস যত পাতলা ও সমান হয়, পিঠার স্বাদ তত ভালো হয়। যশোর–নড়াইল অঞ্চলের গ্রামবাংলায় পারিবারিক আয়োজন কিংবা উৎসবে এই পিঠা তৈরির প্রচলন এখনও বেশ শক্ত অবস্থানে রয়েছে।

উপকরণ হিসেবে প্রয়োজন হয় ময়দা দেড় কাপ, তেল দুই টেবিল চামচ, লবণ আধা চা–চামচ, চিনি এক চা–চামচ, কুসুম গরম পানি প্রয়োজনমতো, কোরানো নারকেল দুই কাপ এবং চিনি এক কাপ।

প্রণালির ক্ষেত্রে প্রথমে নারকেল ও চিনি বাদে বাকি উপকরণ দিয়ে ময়ান তৈরি করে কুসুম গরম পানিতে ভালোভাবে মথে কিছুক্ষণ ঢেকে রাখতে হয়। এরপর আলাদা পাত্রে নারকেল ও চিনি আলতো হাতে মিশিয়ে নিতে হয়। মথে রাখা ময়দা থেকে পাতলা রুটি বেলে এক পাশে নারকেল–চিনির পুর দিয়ে পুলি পিঠার মতো করে মুখ আটকে নিতে হয়। পরে ডুবোতেলে ভেজে নিলেই প্রস্তুত হয় রসপাকান পিঠা।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ফেসবুক ও ইনস্টাগ্রামে তথ্য সুরক্ষার উপায়

ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের অনলাইন কার্যক্রমের তথ্য নিয়মিত সংগ্রহ...

দোয়ার মাধ্যমে অন্তরের প্রশান্তি লাভ

জীবনের দুঃসময়ে মানুষ প্রায়ই ভেঙে পড়ে। কেউ চিকিৎসকের শরণাপন্ন...

ক্যানসার প্রতিরোধে সচেতনতার গুরুত্ব

বিশ্বজুড়ে ক্যানসারের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। বাংলাদেশেও এই রোগের...

সেলফি থেকেই তৈরি হচ্ছে ব্যক্তিগত অ্যাভাটার

হোয়াটসঅ্যাপে সহজেই নিজের চেহারার আদলে অ্যাভাটার তৈরি করার সুযোগ...

প্রজাপতির ডানায় লুকানো বিবর্তনের রহস্য

বিষুবরেখার যত কাছাকাছি যাওয়া যায়, প্রজাপতির ডানার নকশায় তত...

ধৈর্য ছাড়া দোয়া কেন অসম্পূর্ণ

প্রযুক্তিনির্ভর দ্রুতগতির জীবনযাত্রায় মানুষ সবকিছুতেই তাৎক্ষণিক ফল পেতে অভ্যস্ত...

ভালো ঘুমে ফিরতে করণীয় কী

ভালো ঘুম সুস্থ জীবনের অন্যতম ভিত্তি হলেও বাস্তবতায় অনিদ্রা...

মস্তিষ্ক ছাড়াই ঘুম: জেলিফিশ নিয়ে নতুন আবিষ্কার

বিজ্ঞানীরা প্রাণিজগতের ঘুম ও বিশ্রাম নিয়ে নতুন করে আশাবাদী...

লালমনিরহাটে জামায়াতের বিশাল জনসমুদ্র: তিস্তা ব্যারেজ মাঠে নির্বাচনি শো-ডাউন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লালমনিরহাটের তিস্তা...

বঞ্চিত কুড়িগ্ৰাম জেলা থেকে শুরু হবে আমাদের উন্নয়ন -জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কুড়িগ্ৰাম থেকে...

ছিদ্র থাকা জাহাজও ডুবে যাবে না নতুন টিউবের কারণে

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব রচেস্টারের একদল বিজ্ঞানী এমন এক ধাতব...

তালাকের আগে ও পরে করণীয় বিষয়

ইসলামে বিবাহবিচ্ছেদ বা তালাক শুধুমাত্র প্রয়োজনের জন্য অনুমোদিত, অনাচারের...

ডিহাইড্রেশন প্রতিরোধে লবণ মেশানো পানি

হালকা গরম পানিতে এক চিমটে লবণ মিশিয়ে খাওয়ার অভ্যাস...
spot_img

আরও পড়ুন

ফেসবুক ও ইনস্টাগ্রামে তথ্য সুরক্ষার উপায়

ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের অনলাইন কার্যক্রমের তথ্য নিয়মিত সংগ্রহ করে থাকে মেটা। শুধু সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সময়ই নয়, ব্যবহারকারীরা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে বের...

দোয়ার মাধ্যমে অন্তরের প্রশান্তি লাভ

জীবনের দুঃসময়ে মানুষ প্রায়ই ভেঙে পড়ে। কেউ চিকিৎসকের শরণাপন্ন হয়, কেউ মানুষের সঙ্গে কষ্ট ভাগাভাগি করে শান্তি খোঁজে। অথচ অনেক সময় সমস্যার প্রথম সমাধান...

ক্যানসার প্রতিরোধে সচেতনতার গুরুত্ব

বিশ্বজুড়ে ক্যানসারের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। বাংলাদেশেও এই রোগের ঝুঁকি ক্রমেই বাড়ছে। জীবনযাপনের পরিবর্তন, তামাকের ব্যবহার, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শারীরিক নিষ্ক্রিয়তা, পরিবেশদূষণ এবং দেরিতে রোগ...

সেলফি থেকেই তৈরি হচ্ছে ব্যক্তিগত অ্যাভাটার

হোয়াটসঅ্যাপে সহজেই নিজের চেহারার আদলে অ্যাভাটার তৈরি করার সুযোগ রয়েছে। এই অ্যাভাটার প্রোফাইল ছবির পাশাপাশি স্টিকারের মতো ব্যবহার করে অন্যদের পাঠানো যায়। ব্যবহারকারীর পছন্দ...
spot_img