Saturday, June 13, 2026
34.4 C
Dhaka

ভিনগ্রহে প্রাণের টিকে থাকার সম্ভাবনা বাড়াচ্ছে সুপার-আর্থ

সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, সৌরজগতের বাইরের ‘সুপার-আর্থ’ বা পৃথিবীর চেয়ে বড় গ্রহগুলোর নিজের ক্ষতিকর বিকিরণ থেকে রক্ষা করার প্রক্রিয়া থাকতে পারে। এর ফলে এসব গ্রহে প্রাণ বিকাশ ও টিকে থাকার সম্ভাবনা আরও শক্তিশালী হচ্ছে।

সুপার-আর্থ হলো এমন গ্রহ যা আকারে পৃথিবীর চেয়ে বড় কিন্তু নেপচুনের চেয়ে ছোট। মিল্কিওয়ে গ্যালাক্সিতে ভিনগ্রহগুলোর মধ্যে এই প্রকার গ্রহই সবচেয়ে বেশি। গবেষকরা লক্ষ্য করেছেন, অনেক সুপার-আর্থ নক্ষত্রের ‘বাসযোগ্য অঞ্চলে’ অবস্থান করছে, যেখানে তরল পানি থাকা সম্ভব এবং প্রাণের অস্তিত্ব রক্ষা করা যায়।

গবেষণায় বলা হয়েছে, অনেক সুপার-আর্থ শক্তিশালী চৌম্বক ক্ষেত্র তৈরি করতে পারে। তবে পৃথিবীর মতো কেন্দ্র থেকে নয়, বরং কেন্দ্র ও ম্যান্টলের মধ্যবর্তী গলিত পাথরের স্তর থেকে এই চৌম্বক ক্ষেত্র তৈরি হয়।

নিউইয়র্কের ইউনিভার্সিটি অব রচেস্টারের সহযোগী অধ্যাপক মিকি নাকাজিমা বলেন, ‘‘একটি গ্রহের প্রাণের জন্য শক্তিশালী চৌম্বক ক্ষেত্র অপরিহার্য। সুপার-আর্থগুলো নিজেদের কেন্দ্র অথবা ম্যাগমার স্তরে ডায়নামো তৈরি করতে সক্ষম, যা গ্রহগুলোর বাসযোগ্যতার সম্ভাবনা বাড়ায়।’’

গবেষণায় দেখা গেছে, সুপার-আর্থের অভ্যন্তরে প্রচণ্ড চাপের কারণে ম্যাগমা মহাসাগর দীর্ঘ সময় ধরে টিকে থাকে। এতে গ্রহগুলো কয়েকশ কোটি বছর ধরে শক্তিশালী চৌম্বক ক্ষেত্র বজায় রাখতে পারে। এই বিএমও-চালিত চৌম্বক ক্ষেত্রগুলো পৃথিবীর তুলনায় দীর্ঘস্থায়ী এবং শক্তিশালী হতে পারে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল...

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো...

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা...

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু...

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...

ঢাকাসহ ১১ জেলায় দুপুর পর্যন্ত ঝড়-বৃষ্টির সতর্কতা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের ১১টি জেলার ওপর দিয়ে...

ভাড়ার জামানত নিজের কাজে ব্যবহার করা যাবে কি?

দোকান বা ঘর ভাড়া দেওয়ার সময় ভাড়াদাতারা প্রায়ই ভাড়াটিয়ার...

কম দামে খেলনা কিনতে চাইলে ঘুরে আসুন পুরান ঢাকার এই বাজার

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে গড়ে উঠেছে দেশের অন্যতম বৃহৎ...

ভূমিকম্পের কম্পন শোষণ করে গিজার গ্রেট পিরামিড

পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিস্ময়কর স্থাপত্যগুলোর একটি হিসেবে বিবেচিত গিজার...
spot_img

আরও পড়ুন

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল আঁচড়ানো, পোশাক পরা, রান্নাবান্না, বাজারের ব্যাগ বহন কিংবা অফিসে দীর্ঘ সময় কম্পিউটারে কাজ—সব ক্ষেত্রেই কাঁধের...

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা এসেছে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী আগামী ১ জুলাই...

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা মরুভূমি ও অ্যামাজন রেইনফরেস্ট। মাঝখানে বিস্তীর্ণ আটলান্টিক মহাসাগর, হাজার হাজার মাইল দূরত্ব। তবু প্রকৃতির এক...

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। সংগঠনটির তথ্য অনুযায়ী, এ সময়ে মোট...
spot_img