Saturday, June 13, 2026
33.4 C
Dhaka

এআই অনুবাদে গুগল ও চ্যাটজিপিটির প্রতিযোগিতা

২০২২ সালের নভেম্বরে আত্মপ্রকাশের পর থেকেই কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট হিসেবে আলোচনায় রয়েছে ওপেনএআই নির্মিত চ্যাটজিপিটি। শুরু থেকেই গুগলের মতো প্রযুক্তি জায়ান্টকে টেক্কা দেওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে প্রতিষ্ঠানটি। সেই ধারাবাহিকতায় এবার অনুবাদ সেবায় নতুন ঘোষণা দিয়েছে ওপেনএআই, যা প্রযুক্তি মহলে নতুন করে আলোচনা তৈরি করেছে।

ওপেনএআই জানিয়েছে, চ্যাটজিপিটি ট্রান্সলেট নামে একটি উন্নত অনুবাদ টুল নিয়ে কাজ চলছে। এই টুলের মাধ্যমে একাধিক ভাষায় আরও নির্ভুল ও স্বাভাবিক অনুবাদ অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্য রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ কার্যত গুগল ট্রান্সলেটরের জন্য বড় ধরনের প্রতিদ্বন্দ্বিতা তৈরি করতে পারে। যদিও চ্যাটজিপিটিতে আগে থেকেই অনুবাদ সুবিধা ছিল, তবে নতুন টুলে ব্যবহারকারীর অভিজ্ঞতায় উল্লেখযোগ্য পরিবর্তন আসবে বলে দাবি করা হচ্ছে।

ওপেনএআই-এর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘চ্যাটজিপিটি ভাষা ব্যবহারে বরাবরই পারদর্শী। সঠিক ভাব ও সাংস্কৃতিক সূক্ষ্মতা বজায় রেখে ৪০টিরও বেশি ভাষায় নির্ভুল অনুবাদ করতে পারে এটি। চ্যাটজিপিটি ট্রান্সলেট সেই সক্ষমতাকেই তুলে ধরবে এবং আমরা একে আরো উন্নত করার লক্ষ্যে কাজ করছি।’ এই বক্তব্যের মাধ্যমে অনুবাদ প্রযুক্তিতে নিজেদের সক্ষমতার ওপর জোর দিয়েছে সংস্থাটি।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এই ঘোষণার মধ্য দিয়ে ওপেনএআই ইঙ্গিত দিয়েছে যে অনুবাদ সেবায় গুগল একমাত্র শক্তিশালী খেলোয়াড় নয়। বর্তমানে গুগল ট্রান্সলেটর ২৪৯টি ভাষায় কাজ করলেও চ্যাটজিপিটি স্বাচ্ছন্দ্যে প্রায় ৪৭টি ভাষায় অনুবাদ দিতে সক্ষম। ওপেনএআইয়ের দাবি, ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়বে এবং অনুবাদের মানও হবে আরও উন্নত।

এআই প্রযুক্তির দুনিয়ায় প্রতিযোগিতা যে ক্রমেই তীব্র হচ্ছে, তা এই ঘোষণার মধ্য দিয়েই স্পষ্ট। গত নভেম্বরে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান বলেছিলেন, ‘আমরা একটি সংস্থা হিসেবে যথেষ্ট শক্তি নির্মাণ করেছি। এতে দুর্দান্ত মডেল তৈরি করে প্রতিযোগিতায় এগিয়ে যেতে পারি। সুপার ইন্টেলিজেন্সে পৌঁছানোর জন্য আমাদের গবেষণা দলের বেশিরভাগ সদস্যকে আরো বেশি মনোনিবেশ করতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ তার এই বক্তব্যও এআই খাতে চলমান প্রতিযোগিতার ইঙ্গিত দেয়।

গুগলের সঙ্গে অনুবাদ ও

কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে যে ‘রেস’ চলছে, তা স্বীকার করলেও অল্টম্যান মনে করেন, গুগলের এগিয়ে থাকা স্থায়ী নয়। নতুন এই ঘোষণার মধ্য দিয়ে সেই অবস্থানই আবারও স্পষ্ট করেছে ওপেনএআই।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...

ঢাকাসহ ১১ জেলায় দুপুর পর্যন্ত ঝড়-বৃষ্টির সতর্কতা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের ১১টি জেলার ওপর দিয়ে...

ভাড়ার জামানত নিজের কাজে ব্যবহার করা যাবে কি?

দোকান বা ঘর ভাড়া দেওয়ার সময় ভাড়াদাতারা প্রায়ই ভাড়াটিয়ার...

কম দামে খেলনা কিনতে চাইলে ঘুরে আসুন পুরান ঢাকার এই বাজার

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে গড়ে উঠেছে দেশের অন্যতম বৃহৎ...

ভূমিকম্পের কম্পন শোষণ করে গিজার গ্রেট পিরামিড

পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিস্ময়কর স্থাপত্যগুলোর একটি হিসেবে বিবেচিত গিজার...

ঠোঁট না নেড়ে তিলাওয়াত করলে নামাজ শুদ্ধ হবে?

নামাজে কোরআন তিলাওয়াত বা কেরাত পড়া ফরজ ও ওয়াজিব...

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষায়...

অন্তঃসত্ত্বা নারীদের মুখ বেঁকে যাওয়ার কারণ কী

গর্ভাবস্থায় নারীদের শরীরে বিভিন্ন ধরনের শারীরিক ও হরমোনজনিত পরিবর্তন...

নিখোঁজের একদিন পর অচেতন অবস্থায় উদ্ধার ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা

নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের...
spot_img

আরও পড়ুন

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত বাড়ছে। শিক্ষা, গবেষণা, তথ্য অনুসন্ধানসহ নানা কাজে মানুষ এআইয়ের সাহায্য নিচ্ছে। তবে ধর্মীয় মাসআলা বা...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয় ফল একসঙ্গে ব্যবহার করে সহজেই তৈরি করা যায় সুস্বাদু আম-লিচুর পুডিং। স্বাদ, পুষ্টিগুণ এবং আকর্ষণীয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে বহু শতাব্দী আগের সামরিক, সামাজিক ও সাংস্কৃতিক জীবনের নানা অজানা তথ্য। বেইজিংয়ের কাছে অবস্থিত জিয়ানকৌ...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে দুটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে ইসলামি শিক্ষায়। এর একটি কাজ শুরু করার...
spot_img